MUHAMMAD YUNUS'S #STATEMENT ON VERDICT OF LABOUR COURT
*******
“I call for the #Bangladeshi people to speak in one voice against injustice and in favor of #democracy and human rights for each and every one of our citizens.”
—@Yunus_Centre, 02 January 2024
#নোবেলজয়ী অধ্যাপক #ইউনূস ও তাঁর তিন সহকর্মীকে ৬ মাসের #জেল ও জরিমানা
*******
শ্রম আইন লঙ্ঘনের মামলায় #গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে এক মাসের মধ্যে আপিলের শর্তে জামিন মঞ্জুর করা হয়েছে।
তথ্যসূত্র: জনপরিসর, পয়লা জানুয়ারী ২০২৪
ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর তিন সহকর্মীকে #কারাদণ্ড ও জরিমানার শাস্তি দিল ঢাকার এক শ্রম আদালত
******
অধ্যাপক ড. মুহাম্মদ #ইউনূস#বাংলাদেশের এক জ্যোতির্ময় মুখচ্ছবি।
এদেশের বিশ্বনন্দিত এই প্রবীণ মানুষকে দুনিয়াখ্যাত কিছু নিন্দিত ব্যক্তি অপমান করে নিজেদের জ্বালা মিটানোর চেষ্টা করছেন।
আর্থিক খাত চালাচ্ছে কিছু চিহ্নিত সংঘবদ্ধ লোক
****
ব্যাংক খাতের দুরবস্থা নিয়ে ২৩ ডিসেম্বর, অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে মহালুটতরাজের তথ্য প্রকাশ করে সিপিডি।জনগণের অর্থের সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক যথাযথ ভূমিকা পালন করতে না পারার কারণ হচ্ছে, এর নীতি প্রণয়নে সুবিধাভোগীদের প্রতাপ।
আগুনসন্ত্রাসী বেশি হলে তাদের আগুনেই ফেলে দিন
******
শুক্রবার (৮ ডিসেম্বর) দুই দিনের গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে নিজ নির্বাচনি এলাকা কোটালীপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গুলি করে শ্রমিক আন্দোলন দমনের চেষ্টা চলছে
*******
গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে জালাল উদ্দিন (৪০) শরীরে ছররা গুলি লাগে। তিনি ১১ নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জালাল, ইসলাম গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন।
বর্তমানে ১০০ ডলারের বাজারদর দাঁড়িয়েছে ১১ হাজার টাকার বেশি। গত পাঁচ বছরে দেশে দ্রব্যমূল্য অনেক বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে তা দু-তিন গুণ বেড়েছে। বর্তমান বাজারদরের সঙ্গে সমন্বয় করলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার বেশি হওয়া উচিত।
— জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
#আওয়ামী লীগের সভানেত্রী শেখ #হাসিনা বলেন, অবাধ ও সুষ্ঠু #নির্বাচন আওয়ামী লীগেরও চাওয়া। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করে, সে ক্ষেত্রে এই দেশের জনগণ ওই ব্যক্তি বা গোষ্ঠীকে স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে।
শাপলা গণহত্যায় বিচার হবে আন্তর্জাতিক আদালতে
******
আমরা এই কর্তৃত্বপরায়ণ সরকারের অধীনে কোনো তদন্ত বা বিচারপ্রক্রিয়ায় বিশ্বাস করি না। আমরা আন্তর্জাতিক তদন্তের দাবি করছি।আন্তর্জাতিক আদালতের অধীনে শাপলা চত্বরের গণহত্যার তদন্ত হলে নিহতের সঠিক সংখ্যা বের করাসহ উপযুক্ত বিচার সম্ভব।
আজ ১৪ সেপ্টেম্বর ২০২৩ দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত তাঁর আদালতে এ রায় ঘোষণা করেন। দুপুর ২:১০-এ রায় ঘোষণা শুরু করে ২:৫০-এ তা সম্পন্ন করার পর #অধিকার সম্পাদক এবং পরিচালককে কেরানীগঞ্জস্থ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়ার আয়োজন শুরু করে পুলিশ।
নাগরিক ও রাজনৈতিক অধিকারকে প্রাধান্য দেয় বাংলাদেশীরা
*****
মানবাধিকার লঙ্ঘনকারীদের ভ্রমণ নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব জব্দ করার মাধ্যমে জবাবদিহির আওতায় আনাকে বেশি সমর্থন করেছে এশিয়া ও আফ্রিকার দেশগুলো। সমর্থনের হার সবচেয়ে বেশি বাংলাদেশে—৭৯ শতাংশ।
প্রশ্নোত্তর ভয় পান নরেন্দ্র মোদি
*****
দ্বিপক্ষীয় আলোচনার পর কোনো প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হতে #মোদি রাজি হননি। ইণ্ডিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, প্রশ্নোত্তর পর্ব বা সংবাদ সম্মেলন—কোনোটাই করা হবে না। এমনকি #বাইডেন আলাদাভাবেও কোনো সংবাদ সম্মেলন করতে পারবেন না।
ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে
কমেছে বিদেশীদের প্রতিশ্রুতি ও ছাড়
******
বিদেশি ঋণপ্রবাহের তথ্য প্রকাশে অনীহা দেখাচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। ছয় মাস ধরে মাসওয়ারি বিদেশি ঋণের প্রতিশ্রুতি, ছাড় ও পরিশোধের তথ্য প্রকাশ করেনি।
ইন্ডিয়া অর্ধেকেরও কম খরচে একইরকম বিদ্যুৎ প্ল্যান্ট বানিয়েছে
*****
মাত্র ৬ বিলিয়ন ডলার রাশিয়ান ঋণে তামিলনাড়ুর কুদানকুলামে ২০০০ মেগাওয়াটের পারমানবিক বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপিত হয়েছে।আর রূপপুরে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্টের জন্য ১২ বিলিয়ন ডলার রাশিয়ান ঋণ নিতে হচ্ছে কেন?
কুলাঙ্গার #সুদখোর তাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি
*****
#পদ্মা সেতুতে #বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের কথা উল্লেখ করে #শেখ#হাসিনা বলেন, ‘আমাদেরই এক কুলাঙ্গার, সুদখোর, যে শ্রমিকের অর্থ মেরে খায়।’
পঁচাত্তরের পুনরাবৃত্তি চাই না
*****
বর্তমান অবস্থাকে ১৯৭৫ সালের আগস্টের সঙ্গে তুলনা করে #পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, #বঙ্গবন্ধুর মৃত্যুর আগে আমরা যে ধরনের অবস্থা দেখেছিলাম,মনে হয় এখনো সেই ধরনের অবস্থা সৃষ্টি করার জন্য কেউ কেউ উঠেপড়ে লেগেছে।মনে হচ্ছে খুব একটা কঠিন সময় আসছে।
‘সতর্ক পাহারার’ নামে ক্ষমতাসীনরা
লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান
****
#বাংলাদেশে#রাজনৈতিক প্রতিবাদকে কেন্দ্র করে #সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে #যুক্তরাষ্ট্র।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছে, সহিংসতার পরিবেশে অবাধ ও সুষ্ঠু #নির্বাচন হতে পারে না।
আওয়ামী লীগ অধঃপতিত হয়েছে
****
ক্ষমতাসীন দলের প্রার্থীকে হারাতে পারে এমন সম্ভাবনাময় একজন অরাজনৈতিক ক্যান্ডিডেট হিরো আলমকে নির্মমভাবে মারপিটের সময় নিষ্ক্রিয় ছিল পুলিশ, নিশ্চুপ নির্বাচন কমিশন এবং নিশ্চিন্ত সরকার।এমন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনোই কি সম্ভব?
ভূখণ্ড নয় অ্যামেরিকা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন
*****
“দেশটির কোনো ভূখণ্ডের ওপর আমরা কোনো দাবি করিনি।”
“অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের প্রচারে একসঙ্গে কাজ করার মাধ্যমে আমাদের সম্পর্ক জোরদার করার চেষ্টা করি।”
শন ম্যাকিনটোশ, মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর
নতুন #ভিসা#নীতি নিয়ে ইণ্ডিয়ার গণমাধ্যম বিচলিত
*******
#ইণ্ডিয়ান ভাষ্যের সাধারণ বক্তব্য হলো- দিল্লিকে এটা নিশ্চিত করতে হবে যে, শেখ #হাসিনা ক্ষমতায় থাকবেন।