Why does Trump tweet?
I find Trump very humble. He is the president of America - he is doing whatever he wants. Whose approval does he seek or convince by tweeting? No one. That's his modesty. It could also be that Musk gave him the job of keeping X relevant! Who knows?
উচিত কথার দ্বিতীয় পর্ব
দ্বিতীয় পর্বের উচিত কথা নিয়ে আসছি আজ সোমবার রাত নয়টায়। এবার বলেছি ফারুকীসহ অন্য উপদেষ্টাদের নিয়োগ নিয়ে, সংবিধান সংস্কার ও গণতন্ত্র নিয়ে। গত পর্বের ভুল শুধরাতে চেষ্টা করেছি, শুনে বা দেখে মত দিতে লিংক কমেন্টে..।
প্রতি সোমবার রাত নয়টায় উচিত কথা
মনোলোগ করার ইচ্ছা মনের কূল-অকূলে ঘুরপাক খাচ্ছে বেশ কিছুদিন। ঠিকানায় মঞ্চ তৈরি হতে থাকল, স্ক্রিপ্ট লিখতে রাজি হলেন লুনা রুশদী। এই সোমবার থেকে রাত নয়টায় আসছে উচিত কথা। দেখবেন, মন্তব্য করবেন, মতামত দেবেন। প্রয়োজনে বা অদরকারে উচিত কথা শুনাবেন।
ভারতের নির্বাচনের ফলাফল আন্দাজ করতে গিয়ে অনেকেই ভুল করেছেন, বিস্মিত হয়েছেন। আমাদের নির্বাচনের ফল আন্দাজে ভুল করেছেন এরকম একজনের সঙ্গেও আমার দেখা হয় নাই। আমরা সবাই সবকিছু আগে থেকেই জানি!
আসেন আমরা শেয়ার করি, আমরা কে কী জানি? ধরেন, নির্বাচন অবরোধ বা সংলাপ-সমঝোতা নিয়ে কার কোন কথা নিশ্চিত বা প্রায় নিশ্চিত করে জানা আছে। তথ্যপ্রমাণের পাশাপাশি অনুমান বা ভবিষ্যদ্বাণীও স্বাগত, পরে মিলিয়ে দেখা যাবে।
আচ্ছা, এর পরে মানে সামনে কোন আবিস্কার আমাদের চমৎকৃত করতে পারে? কী মনে হয়? একটা পাতলা জ্যাকেটের মত কোনো কিছু পরে বেড়ানো গেলে আমার খুব ভাল লাগবে। আপনাদের..?
মানুষের পুরা জীবনটাই কি শো অফের? বাপের টাকা বা ক্ষমতার, বিদ্যার, কৌশলের, স্বাস্থ্যের, সৌন্দর্যের, দানের, ইবাদতের..। এরে তারে ধরে বা স্টেডিয়ামে-পল্টনে লোক জড়ো করে দেখানো.. দেখ আমি আর সবার চেয়ে কত কুউউউল। আপনাদের কী মনে হয়, দোলনা থেকে খাটিয়া এই শো অফ থেকে মুক্তি আছে মানুষের?