কথা দিয়ে কথা রাখলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!
গত ২৪শে ডিসেম্বর ওড়িশার সম্বলপুরে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীদের হাতে প্রাণ হারান সুতি বিধানসভার চক বাহাদুরপুর গ্রামের যুবক জুয়েল রানা।আজ নিহত জুয়েল রানার মায়ের হাতে সরকারি চাকরির এপয়েন্টমেন্ট তুলে দিলাম।
সাগরদিঘি ব্লকের ইসলামপুর গ্রামের রমজান সেখ উড়িষ্যায় কাজ করতে গিয়ে তিনি দুষ্কৃতিদের হাতে প্রাণ হারিয়েছেন।অন্যদিকে, ডিহিবরজ গ্রামের ইয়াদুল সেখ ছত্রিশগড় রাজ্যের নারায়ণপুরে বিজেপি সমর্থিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে প্রাণে বেঁচে ফিরেছেন।তাঁদের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহযোগিতা
প্রতিটি বিজেপি - শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের উপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে আমরা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত সেইসব পরিযায়ী বাংলাভাষী পরিবারের পাশে আছি, সেই সব পরিবারকে আমরা সমস্ত রকম সমর্থন দেবো। মানুষের জীবনের বিনিময়ে কোন মূল্য হয় না, কিন্তু যেসব ক্ষেত্রে মৃত্যু ঘটছে সেইসব ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ক্ষতিপূরণের অঙ্গীকার রইল।
অতি সম্প্রতি জঙ্গিপুর এলাকার কিছু পরিযায়ী শ্রমিকের উপর বিজেপি- শাসিত ওড়িশা রাজ্যে নানা অত্যাচার নেমে এসেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে জঙ্গিপুরের সুতি এলাকার এক তরুণ পরিযায়ী শ্রমিককে সম্বলপুরে ২৪ শে ডিসেম্বর তারিখে পিটিয়ে মারা হয়েছে। মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকরা ওড়িশা থেকে সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরছেন। এই মর্মান্তিক ঘটনায় আমরা পরিবারগুলির সঙ্গে আছি এবং নিহতের পরিবারের প্রতি আমাদের আর্থিক সহায়তাও পৌঁছে যাবে।
বিজেপি - শাসিত রাজ্যগুলির এই সমস্ত ঘটনায় নিগ্রহকারীদের প্রতি আমাদের নিন্দা ও নিগৃহীতদের জন্য আমাদের সব রকম সাহায্যের প্রতিশ্রুতি রইল।
বাংলা ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না।
নিহত তরুণ জুয়েল রানার ব্যাপারে পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যে সুতি থানায় জিরো এফ আই আর রুজু করেছে এবং ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আমার রাজ্যের পুলিশ টিম ওড়িশা গিয়েছে তদন্তের জন্য।
আমার সাংসদ উন্নয়ন তহবিল হইতে জঙ্গিপুর হাসপাতালের মর্গের সিক্স বডি মরচুয়ারী কেবিনেট টি এর আজ শুভ উদ্বোধন করা হইল।
উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি শ্রী অমিত কুমার সাউ আইপিএস, জঙ্গিপুর মহকুমা শাসক মাননীয়া একাম যে সিং আইএএস,জঙ্গিপুর হাসপাতালের সুপার সহ অন্যান্য আধিকারিকগণ।
আজ জঙ্গিপুর পুলিশ জেলায় অনুষ্ঠিত হলো একটি প্রাণবন্ত সমন্বয় সভা এবং চেক বিতরণ অনুষ্ঠান।
আমরা গর্বিত যে আজ প্রথম পর্যায়ে ৭০টি ক্লাবকে ১১০,০০০ টাকা করে চেক বিতরণ করা হয়েছে! এই উদ্যোগ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করার জন্য একটি শক্তিশালী ঐক্য ও সমর্থনের বার্তা নিয়ে এসেছে।
✨ হজ প্রশিক্ষণ শিবির ২০২৬ ✨
মুর্শিদাবাদ জেলা প্রশাসক সংখ্যালঘু বিভাগের উদ্যোগে বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত এক বিশেষ হজ প্রশিক্ষণ শিবিরে উপস্থিতির কিছু মুহূর্ত।
#হজপ্রশিক্ষণ#মুর্শিদাবাদ
যাবজ্জীবন সাজা প্রাপ্ত মানুষদের মধ্যে যাঁদের ইতিমধ্যেই ১৪ বছরের বেশি বন্দিদশা সম্পূর্ণ হয়ে গেছে, তাঁদের অনেককেই আমাদের সরকার আইন মেনে মুক্তি দিয়েছে। ২০১১ সালের পর থেকে এখনো পর্যন্ত ৮৪০ জন এরকম মানুষ ছাড়া পেয়েছেন। আরো ৪৫ জনকে আইনের পথে মুক্তি দেওয়া হচ্ছে। আমি তাঁদের ও তাঁদের পরিবারের সকলকে আমার অভিনন্দন জানাই।
আমি জেনেছি, বন্দিজীবনে এঁদের আচরণ ভালো ছিল। তারই স্বীকৃতি এই মুক্তি।
সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা।
আমি আশা করব, এই মুক্তি প্রাপ্ত বন্দিরা তাঁদের নতুন ও মুক্ত জীবনে সুনাগরিক হয়ে উঠবেন-- তাহলেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে।
Capturing the highlights from today's Zonal Railway User Consultative Committee meeting! It was an inspiring day filled with insightful discussions and collaborative ideas to enhance our railway experience.
#RailwayInnovation#CommunityVoices#TogetherWeTravel"
আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই।
অনুপর্ণা বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, চলচ্চিত্রের জগতে যেটাকে কার্যত পৃথিবী জয় বলা যায়।এই শাখায় এই সম্মান তাঁর আগে কোনো ভারতীয় পরিচালক পান নি। তাঁর মা-বাবা কুলটিতে থাকেন, তাঁদের শিকড় আছে জঙ্গলমহলে, রাঙামাটিতে। আমি মনে করি, তাঁর মুকুটপ্রাপ্তি আমাদের বাংলার মেয়েদের জয়।
আমি প্রার্থনা করব, অনুপর্ণা অনেক এগিয়ে যান, আমাদের মুখ আরো উজ্জ্বল করুন।
আজকের বিশেষ দিনে, আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা দিদিকে। আপনার পাঠানো শুভেচ্ছা বার্তা আমাকে গর্বিত করেছে। সত্যিই, আপনার মতো জননেত্রী পেয়ে আমি খুবই সৌভাগ্যবান!
#Gratitude#MamataDidi"