ইনকিলাব জিন্দাবাদ নিয়ে যেহেতু এত চুলকানি, তাই ভাবলাম একটু সিরিয়াস জাতীয় ফানি দাবি তুলি। 😄
যারা শব্দটা শুনলেই অ্যালার্জি পায়, তারা প্রস্তুত থাকেন। এবার দাবি তোলা হোক - আজান বাংলায় দিতে হবে!
কারণ যুক্তি খুব সোজা:
যদি স্লোগানের ভাষা নিয়ে এত টেনশন থাকে, তাহলে মিনারের মাইকের ভাষাও রিভিউ করতে হবে না?
কমিটি বসুক।
উপকমিটি হোক।
ভাষা যাচাই বোর্ড গঠন করা হোক।
তারপর একদিন ঘোষণা আসুক -
“আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে আজান বাংলা ভার্সনে প্রচারিত হবে। যারা আপত্তি করবেন, তারা অনলাইনে ফর্ম পূরণ করুন।”
আরেক দল বলবে,
“না না, আগে জাতীয় স্লোগান নির্ধারণ কমিশন গঠন করতে হবে।”
শেষ পর্যন্ত দেখা যাবে,
দেশে সমস্যা কম, শব্দে সমস্যা বেশি।
মানুষের কাজে আপত্তি নাই, কিন্তু উচ্চারণে আছে।
সত্যি বলতে কী,
আমরা আসলে শব্দে না, আবেগে চুলকাই।
কারও মুখে কিছু উঠলেই মনে হয় রাষ্ট্র কেঁপে উঠবে।
তাই ভাবছি, একটা “চুলকানি নিরসন দিবস” চালু করা যায়।
সেদিন সবাই যার যার অপছন্দের শব্দ একবার করে জোরে বলবে।
তারপর চা খাবে, পকোড়া খাবে, বাসায় যাবে।
দেশও থাকবে।
শব্দও থাকবে।
আমরাও থাকব।
শান্তিতে। 😄
ইনকিলাব জিন্দাবাদ ✊🏻