মাঝে মাঝে আমার এমন মনে হয় যে আমি হয়তো ভুল মানুষকে আমার জীবনে পেয়েছি। আমার প্রতি তার ভালোবাসাটা হয়তো কেবলই প্রদর্শনের জন্য, মনের গভীর থেকে নয়। আর এই ভাবনাটাই আমাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে।
সব উজাড় করে তাকে ভালবাসি.কিন্তু মাঝে মাঝে তার কথায় মনের ভিতরটা চিড়ে যায়. কিন্তু প্রকাশটাও করতে পারি না.. প্রতিক্রিয়াও এখন আর দেখাই না.চুপ হয়ে যাই.. তার ভালবাসাটাই এমন নাকি ভুল কাউকে ফেলাম.. এটা ভীষণ যন্ত্রণার.
@Boby06981247 ভালোবাসা জিনিষটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই আলাদা আলাদা. আমি যেটাকে ভালোবাসা প্রকাশ মনে করি আমার স্ত্রীর ক্ষেত্রে সেটা ভিন্ন. মানিয়ে নেওয়ার শক্তি না থাকলে সম্পর্ক টিকা অনেক কঠিন.
প্রিয়জনের ব্যস্ত সময়েই আপনি বুঝতে পারবেন. আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ. আমরা যতটা প্রিয়জনকে গুরুত্ব দিয়ে থাকি আমরা ঠিক ততটা পাইনা. তখন অনেক পীড়াদায়ক পরিস্থিতি মেনে নিতে হয়. হয়ত আফসোস লাগে.
@Paradoxical_Sr এখন তো নিজের রাগ বা খারাপ লাগাটাও কাউকে বুঝতে দেয় না. প্রবাসে থাকায় আরো সহজ হয়েছে. সব নিজের মধ্যেই রাখতে সহজ হয়.শুধুই হাসি মুখে কিছু কথা বলে শেষ দিয়েছে .
-প্রতিটি উৎসব আমাকে উপলব্ধি করায়,
আমি আসলে কতটা একা…! 🖤
চারপাশে মানুষের হাসি, আনন্দ, গল্প—
সবকিছু চলতে থাকে খুব স্বাভাবিকভাবে।
শুধু আমার ভেতরটা কেমন যেন নিঃশব্দ হয়ে থাকে।
উৎসবের রাতগুলোতে সবচেয়ে বেশি টের পাই,
কিছু শূন্যতা কখনো পূরণ হয় না।
সবাই যখন প্রিয় মানুষদের নিয়ে ব্যস্ত,
আমি তখন পুরোনো মেসেজগুলো পড়ি,
অকারণে ফোন হাতে নিই,
হয়তো কেউ একটা খোঁজ নিবে ভেবে…!
উৎসব আসলে আনন্দের দিন,
কিন্তু কিছু মানুষের জন্য এই দিনগুলোই
সবচেয়ে বেশি একাকীত্বের স্মৃতি হয়ে দাঁড়ায়।
কারণ ভিড়ের মাঝেও একা থাকার অনুভূতি
খুব ভয়ংকর সুন্দর…!
কেউ বুঝে না,
হাসিমুখের আড়ালে কতটা ক্লান্তি লুকানো থাকে।
কেউ দেখে না,
রাতের শেষে নিঃশব্দে ভেঙে পড়া মানুষটাকে।
তবুও অভিনয় করে যেতে হয়—
ভালো আছি, হাসছি, সব ঠিক আছে…
শুধু নিজের মনটাই জানে,
প্রতিটি উৎসব শেষে আরও একটু ফাঁকা হয়ে যাই আমি। 🍀🖤
#আলু-🍀🖤
নিজের দেশের
মতো ঈদের মজা কি
আর ভীন দেশে পাওয়া যায় রে পাগলা..💔
প্রবাসে থাকা মানুষগুলোই হয়তো এই কথাটার আসল অর্থ সবচেয়ে বেশি বুঝে…
ঈদের দিন সকাল হয় ঠিকই, কিন্তু সেই সকালটায় মায়ের ডাকে ঘুম ভাঙে না। নতুন কাপড় পরে আয়নার সামনে দাঁড়ালেও কেউ বলে না “অনেক সুন্দর লাগছে।” নামাজ শেষে কোলাকুলি হয়, কিন্তু সেখানে আপন মানুষের গন্ধ থাকে না।
নিজের দেশে ঈদ মানেই ছিলো—
পরিবারের হাসি, বন্ধুদের আড্ডা, বাড়ির রান্নার ঘ্রাণ, আর সারাদিনের ব্যস্ত আনন্দ। অথচ ভীন দেশে ঈদ মানে বেশিরভাগ সময় কাজ, ক্লান্তি আর লুকিয়ে রাখা মন খারাপ।
অনেক প্রবাসী আছে যারা ঈদের দিনেও পরিবারের সাথে হাসিমুখে ভিডিও কলে কথা বলে, যেন তারা অনেক ভালো আছে। কিন্তু ফোনটা কেটে যাওয়ার পর ছোট্ট রুমের নীরবতায় বুকের ভিতরটা হঠাৎ ভারী হয়ে যায়।
মানুষ শুধু দেখে প্রবাসীরা টাকা পাঠায়, কিন্তু কেউ দেখে না এই টাকার পেছনে কতটা একাকীত্ব জমে আছে। নিজের সুখ, নিজের ইচ্ছা, নিজের আনন্দ—সবকিছু ত্যাগ করে তারা শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যায়।
দিনশেষে প্রবাসীদের সবচেয়ে বড় কষ্ট হলো—
ঈদের আনন্দ সবার জন্য কিনতে পারলেও, নিজের জন্য একটু আপন সুখ আর ফিরে পাওয়া হয় না…🍀🖤
#আলু-🍀🖤