💗💙নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করাকে ক্ষমা করেন না। তিনি ক্ষমা করেন এ ছাড়া অন্যান্য পাপ, যার জন্য তিনি চান। আর যে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে।❤💓
(সুরা নিসা আয়াত :৪৮)
সূরা আল-হাশর (الحشْر), আয়াত: ১৯
وَ لَا تَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ نَسُوا اللّٰہَ فَاَنۡسٰہُمۡ اَنۡفُسَہُمۡ ؕ اُولٰٓئِکَ ہُمُ الۡفٰسِقُوۡنَ ﴿۱۹﴾
অর্থঃ তোমরা তাদের মত হয়ো না, যারা আল্লাহ তা’আলাকে ভুলে গেছে। ফলে আল্লাহ তা’আলা তাদেরকে আত্ন বিস্মৃত করে দিয়েছেন। তারাই অবাধ্য।
সূরা আল-মুলক (الملك), আয়াত: ৩০
قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ اَصۡبَحَ مَآؤُکُمۡ غَوۡرًا فَمَنۡ یَّاۡتِیۡکُمۡ بِمَآءٍ مَّعِیۡنٍ ﴿٪۳۰﴾
অর্থঃ বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায়, তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা?
💝💝💝💝💝
আর যখন কোন সূরা অবতীর্ণ হয়, তখন তাদের কেউ কেউ বলে, এ সূরা তোমাদের মধ্যেকার ঈমান কতটা বৃদ্ধি করলো? অতএব যারা ঈমানদার, এ সূরা তাদের ঈমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়েছে।
[সূরা আত-তাওবাহ আয়াতঃ১২৪]
কি হবে এই ছোট্র জীবনে এতো কিছু করে।
আখেরাতের চিন্তা বাদ দিয়ে দুনিয়ার চিন্তা করে?
সূরা তাকাসুর আয়াত: ১
اَلۡہٰکُمُ التَّکَاثُرُ ۙ﴿۱﴾
অর্থঃ প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
আয়াত: ২
حَتّٰی زُرۡتُمُ الۡمَقَابِرَ ؕ﴿۲﴾
অর্থঃ এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও