মানসিক শক্তি যতই প্রবল হোক, প্রতিট��� মানুষের ভেতর এমন একটি দুর্বলতা থাকে, যার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা তার নিজ��রও থাকে না।
আর সেই একটিমাত্র দুর্বলতাই যথেষ্ট, মনের পরিসমাপ্তি টেনে দিতে।
জীবনের অর্ধেক সময় পাড়ি দিলাম হয়তো বেশিদিন নেই বাকি, কোনদিন জানি উড়াল মারে দেহের পরান পাখি।
মাটির দেহের নয়টি দরজা একটাতেও নাই তালা, অদৃশ্য রুহটা দেখলাম না তবুও তারেই দিলাম মালা।
রুহটা ��কদিন বের হয়ে যদি না আসে আর ফিরে, আমাকেও সেদিন দাঁড়াতে হবে কবরবাসীর ভীড়ে।
জীবনের কোনো এক মুহূর্তেই আল্লাহ আপনাকে পরিত্যাগ করেননি।
তিনি কোনো কিছু আটকে রাখেননি, যা আপনার মঙ্গলের জন্য ছিল না।
তিনি কোনো কিছু কেড়ে নেননি, যার বিনিময়ে তিনি আপনাকে অন্য কিছু দেওয়ার চেষ্টা করছিলেন না। তাহলে এখন কেন তাঁর ওপর সন্দেহ করছেন?
আমি অনেক বছর ভেবেছি, একদিন সব গুছিয়ে ফেলব,তারপর বাঁচব।
অথচ গোছাতে গোছাতে টের পেলাম, জীবনটা গোছানো জিনিসের মধ্যে থাকে না।
তাই আমি আর গোছানোর জন্য বাঁচি না।
আমি বাঁচার জন্য একটু ���গোছালো থাকি।
কারণ যেদিন সব পরিপাটি হয়ে যাবে, সেদিন হয়তো আমার হাতে আর কিছুই থাকবে না।
জীবনের পথে প্রতিটি মানুষ নিজ নিজ লড়াই নিয়ে হাঁটে কেউ সাফল্যের হাসি পায়, কেউ আবার ব্যর্থতার কষ্ট বয়ে নেয়।
তবু পথ ছেড়ে বসে থাকা যায় না, কারণ চলার ভেতরেই জীবনের মানে থাকে।
যতই কঠিন মুহূর্ত আসুক মানুষ আবার উঠে দাঁড়ায়।
সময়ের টিকটিক কাঁটায় মানুষ নিয়ত পরিবর্তনশীল।
বেলা ফুরাতে চায় না অথচ অনুভূতি ফুরিয়ে যায়। মুগ্ধতার ঝলমলে রোদ্দুরটা মিলিয়ে গিয়ে কখন যে অসহ্যকর বিরক্তিটা তোমায় পেয়ে বসবে, সে কথা তুমি নিজেও জানো না।
আমার জীবনের সেরা শিক্ষা!
কখনো কাউকে নিয়ে over confidence দেখানো উচিত না! সেটা যেকোনো সম্পর্কই হতে পারে! কারণ মানুষ প্রথমে যা দেখায় পরে আর তা থাকে না। মানুষ পরিবর্তনশীল!🤍