খালামনির বাসায় দাওয়াত খেলাম। অনেক ভালোবাসে আমাদেরকে। আম্মার বান্ধবী বলে কথা। কিছু কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে মন থেকে আমাদেরকে। তাদের মধ্যে এই খালামণিও একজন।
আমার এই ছোট্ট পরিবারটাই আমার সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে বড় শক্তি।
আল্লাহ আমার মা,বোন,স্ত্রী,মেয়ে,ভাগিনা ও পরিবারের অন্যান্য মানুষদেরকে সবসময় সুস্থ, সুখী ও নিরাপদে রাখুন এবং আমাদের ভালোবাসার বন্ধন চিরদিন অটুট রাখুন। 🤲❤️
প্যাঁচ পরোটা আমার খুব পছন্দের।এটা খেতেই আমাদের বাসার পাশেই ভাইরাল উনুন রেস্টুরেন্টে গিয়েছিলাম।মালিকের ব্যবহার অত্যন্ত নমনীয়।যা আমাকে আকৃষ্ট করেছে সবচেয়ে বেশি। তাছাড়া অনেক ফুড ব্লগাররাও খেতে আসে এখানে।
গাজীপুর জয়দেবপুরের Fuska Lover - ফুচকা লাভার সত্যিই প্রশংসার দাবিদার।
খাবারের গুণগতমান,স্বাদ,পরিচ্ছন্নতা এবং পরিবেশনের মান সবকিছুই বেশ ভালো লেগেছে। ফুচকার স্বাদ এক কথায় দারুণ,আর প্রতিটি আইটেমেই মানসম্মত উপকরণের ব্যবহার বোঝা যায়।সবচেয়ে ভালো লেগেছে তাদের পরিচ্ছন্নতা।
বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায় কাবাডি খেলা আবার ফিরে আসছে গাজীপুরে।১৬/৯/২৬ গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে হয়ে গেল কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা।ধন্যবাদ গাজীপুর পুলিশ কমিশনার জনাব ইসরাইল হাওলাদার স্যার কে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য।
৮০–৯০ দশকের ছবি আর ভিডিও এখন ফেসবুক,ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে যেন নতুন করে ফিরে আসছে।চারদিকে সবাই পুরোনো দিনের ছবি-ভিডিও পোস্ট করছে, আমরা ফিরে যাচ্ছি সেই সাদামাটা অথচ মায়াভরা সময়ের কাছে।তখন ছিল না এত মোবাইল,ছিল না সোশ্যাল মিডিয়ার এত আয়োজন তবুও স্মৃতিগুলো ছিল সুন্দর।
নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।
আর আল্লাহ বলেন:
“নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়।নামাজ শুধু একটি ইবাদত নয় এটি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গভীর করে, অন্তরে শান্তি আনে,গুনাহ থেকে দূরে থাকতে সাহায্য করে আল্লাহর রহমত ও সন্তুষ্টি লাভের পথ খুলে দেয়।
Ujjal Barman ভাই তোর গান মানেই আগুন 🔥।
কেটে কেটে ছোট করো জামা
গরমে হয়েছি ঘামা ঘামা ও দর্জি মামা।
রিলিজ এর আগেই গান হিট। নতুন গানটির জন্য শুভকামনা রইল ভাই।
Calvin Klein এর Slim Bootcut jeans Pant। আমি অনেক দিন অপেক্ষায় ছিলাম এই ডেনিমের জন্য। দুই পাশে ডাবল স্টিচ দেওয়া আছে এটা সবচাইতে আকর্ষণীয় তাছাড়া লেগ ওপেনিং অনেক ভালো।
আমি মানুষ টা একটাই কিন্তু কোথাও যেন একেক জনের কাছে আমি একেক রকম।একেক জন আমাকে একেক ভাবে দেখে,একেক ভাবে বুঝে।কারো কাছে আমি অনেক চালাক আবার কারো কাছে আমি বড্ড বোকা।কারো কাছে বড্ড শান্তশিষ্ট একটা মানুষ একদম চুপচাপ।কারো কাছে আমি নাকি বড্ড বকবক করি বাচাল বলতে পারেন।
বাবা ও মেয়ের সম্পর্ক এমন এক অমূল্য বন্ধন, যেখানে থাকে নিঃস্বার্থ ভালোবাসা, অগাধ বিশ্বাস আর আজীবনের মায়া। পৃথিবী বদলে যেতে পারে, সময় পাল্টে যেতে পারে, কিন্তু বাবার কাছে তার মেয়ে সবসময়ই ছোট্ট রাজকন্যা, আর মেয়ের কাছে বাবা হলো সবচেয়ে নিরাপদ আশ্রয়।
সব গল্পের শেষটা মিলনে হয় না, তবুও কিছু মানুষকে হৃদয়ের সবচেয়ে সুন্দর জায়গাটা দিয়ে রাখা হয়। কেউ পাশে থেকেও আপন হয় না, আবার কেউ দূরে থেকেও প্রতিটি নিঃশ্বাসে বেঁচে থাকে। তাই কাউকে শুধু চোখে দেখলেই ভালোবাসা হয় না, আর ভালোবাসলেই তাকে পাওয়া যায় না।
গাজীপুর রথমেলার শেষ পর্যায়ে ভাগিনা পুলক, স্কুলের বন্ধু আলমগীর তাদের সাথে সাক্ষাৎ। অনেকদিন পর তাদেরকে কাছে পেয়ে খুব ভালো লাগছে মনটা। এই দুজন মানুষের সাথে অনেক স্মৃতি লুকিয়ে আছে স্কুল জীবন ও ছোটবেলার।
গাজীপুর রথ মেলাতে রাতের সৌন্দর্য উপভোগ করলাম।আর বেশি দিন নাই মেলার।
অপেক্ষা করতে হবে প্রায় এক বছর। দেখতে মেলার সময়টা চলে যাচ্ছে। আমাদের গাজীপুরের একটা ঐতিহ্যবাহী মেলা এটা। ছোটবেলা থেকেই দেখে আসছি।