জীবনের সবচেয়ে নির্মম পরিহাস হলো, যখন শখ থাকে, তখন সামর্থ্য থাকে না; আর যখন সামর্থ্য আসে, তখন শখ পূরণের সেই বয়সটুকু হারিয়ে যায়। অর্থাৎ, জীবন স্বপ্ন দেখার সময় দেয় এক অধ্যায়, আর স্বপ্ন পূরণের সুযোগ দেয় অন্য অধ্যায়ে। অথচ সময় কখনো কারও জন্য ফিরে আসে না।
পুরুষকে শুধু তারাই ভালোবাসে,যারা তার থেকে সুবিধা নিয়েছে।এটা প্রেম নয়,লেনদেন।প্রকৃত ভালোবাসা হিসাব করে না।যখন সুবিধা শেষ হয়,তখন সেই ভালোবাসাও উধাও হয়।তাই নিজের মূল্য বুঝুন।কেউ আপনাকে ব্যবহার করছে কি না,চোখ খুলে দেখুন।সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে সম্মান ও ত্যাগে,সুবিধায় নয়।
বন্ধুত্বকে বলা যায় পারস্পরিক সম্পর্কের অধিকারের এক বিশাল মহাসাগর। এখানে আত্মিক যোগাযোগের ঢেউ থাকে, অনুভবের জোয়ার-ভাটা চলে, কিন্তু বন্ধন কখনও ভাঙে না। একজন প্রকৃত বন্ধু আমাদের আত্মার দর্পণ হয়ে উঠে-যার সামনে আমরা আমাদের নিখুঁত এবং ত্রুটিপূর্ণ দুই রূপই প্রকাশ করতে পারি নির্ভয়ে।
বন্ধুত্ব এমন একটি পবিত্র ও নির্মল সম্পর্ক, যা শর্তহীন এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। এটি এমন এক বন্ধন, যেখানে স্বার্থ নেই, নেই কোনো প্রতিদান পাওয়ার প্রত্যাশা। বন্ধুত্ব গড়ে ওঠে বিশ্বাস, সম্মান ও পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে।
(খন্ডিত অংশ)
অতিরিক্ত চিন্তা করা শয়তানের পক্ষ থেকে আসে। সব কিছু আপনার বোঝার প্রয়োজন নেই। কেবল এই বিশ্বাসটুকু রাখুন যে, সবকিছু সেই সত্তার হাতে রয়েছে—যিনি আপনাকে অন্য সবার চেয়েও বেশি ভালোবাসেন।
কীভাবে সব ঘটবে, তা নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করুন। শুধু এটুকু জানুন যে, তা ঘটবেই। সঠিক দরজাগুলো খুলে যাবে, সঠিক মানুষেরা জীবনে আসবে এবং সঠিক সুযোগগুলো আপনা-আপনিই আপনার কাছে ধরা দেবে। ধৈর্য ধরুন, মনকে উন্মুক্ত রাখুন এবং আল্লাহর নির্ধারিত সময়েই সবকিছু ঘটতে দিন।❤️
নিশ্চিত জানি, একদিন এই আলাপ, এই স্পর্শহীন বন্ধুত্ব, সব কিছু থেমে যাবে। আমি আর আপনাদের ভুবনে থাকবো'না। আমার প্রশ্ন, আমার ভাবনা, আমার সেই নির্ভার করে তোলা উপস্থিতিও হারিয়ে যাবে সময়ের অতলেই। জীবন এমনই, চলে যায়, রেখে যায় কিছু অস্পষ্ট স্মৃতি, কিছু ভাঙা বাক্য, কিছু আবছা ছায়া।
- এই পৃথিবী ভীষণ অনিশ্চিত—
আমরা যা চাই, তার অনেক কিছুই হয়তো আমাদের প্রয়োজন নয়, অথচ যা আমাদের কাছে আছে, তার মূল্য বুঝতেই ভুলে যাই। আমরা যেন এক কাল্পনিক কুয়াশায় ডুবে থাকা প্রাণী, বাস্তবের চেয়ে অলীক ভাবনার জগতেই যাদের বসবাস“
ভয়কে নয়,অভিজ্ঞতাকে সংগ্রহ করুন।
জীবনের সেরা গল্পগুলো কখনো কমফোর্ট জোনে বসে তৈরি হয় না।
গল্প তৈরি হয় বেরিয়ে পড়লে, ঝুঁকি নিলে, আর অজানাকে আপন করে নিলে।
মানুষের পরিচয় অনেক। ধর্ম আছে, জাত আছে, ভাষা আছে, অঞ্চল আছে, রাজনৈতিক মতাদর্শ আছে, পেশা আছে, সামাজিক অবস্থান আছে। আমরা একেকজন যেন একেকটি পরিচয়ের বহুতল ভবন-যেখানে স্তর আছে বহু, কিন্তু ভিত একটাই: আমরা মানুষ।
সবাইকে হয়তো মনে রাখা যায় না, কিন্তু কিছু মানুষ কখনো ভোলা যায় না। তাদের ছায়া আমাদের হাসিতে, কান্নায়, একাকিত্বে মিশে থাকে। হয়তো ভাগ্যে তারা নেই, জীবনের গল্পে তারা আর বর্তমান নয়, তবুও স্মৃতির পাতায় তারা আজও জীবন্ত।
আমাদের ঠিকানাগুলো কি আদৌ স্থায়ী?
নদীর মতোই তো জীবন-প্রবাহমান, চঞ্চল, চিরপরিবর্তনশীল। আজ যেটি আমাদের ঠিকানা, কাল সেটি হয়তো শুধুই স্মৃতি। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, শহর বদলায়, এমনকি আমরাও বদলে যাই। স্থায়িত্বের খোঁজে যে কাঠামো আমরা গড়ি, সময় একসময় তার ভিত দুর্বল করে দেয়।
সংযম, বিনয় ও সচেতনতা-এই তিনটি গুণ ব্যক্তি চরিত্রের দীপ্তিকে বহুগুণে বাড়িয়ে তোলে। সমাজে যদি আমরা একে অপরের প্রতি একটু সহনশীল হই, তবে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যেই গড়ে উঠবে একটি সুন্দর মানবিক সমাজ।
কিছু সম্পর্ক সত্যিই এমন হয়, যাদের গঠনের পেছনে রক্তের কোনো দাবি থাকে না। জন্মসূত্রে নয়, বরং হৃদয়ের গভীর টানেই গড়ে ওঠে এইসব সম্পর্ক। কখনো তা হয় নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে, আবার কখনো হয় নির্ভরতার কোমল ছায়ায় গড়ে ওঠা মায়ার বাঁধনে।
জীবন নাটকীয়তায় ভরপুর। সেখানে কখনো আপনি অভিনেতা, কখনো কখনো দর্শক।
হয় আপনাকে অভিনয় দেখতে হবে; নাহয় অভিনয় দেখাতে হবে। মানুষের মৌলিকতায় মানুষ আজকাল মুগ্ধ হয়না। মুখোশের প্রতি অতি দ্রুত প্রেম জন্মে যায়।