এই সমস্যা শুধু সিলেট বাসির নয়। এর চেয়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন কুড়িগ্রামের নদীমাতৃক চরাঞ্চলের লাখো মানুষ। ঘরবাড়ি তলিয়ে থাকায় অনেক পরিবার ঘরের ভিতরে উঁচু মাচানে ও নৌকায় দিন পার করছে।নদী গর্বে বিলীন হয়ে যায় সব কিছু। দেখতে দেখতে সকল সপ্ন নিমজ্জিত হয় বন্যার পানিতে।
এত ভাল মানুষদের এই দুরবস্থা কোন ভাবেই মেনে নেয়া যায় না। ব্যক্তিগতভাবে আমি খুবই ব্যথিত।গত ফেব্রুয়ারিতে সুনামগঞ্জ গিয়েছিলাম - সেই সুন্দর জায়গা গুলো এখন পানির নিচে। সিলেট শহরেরও একই অবস্থা। মানুষের তীব্র দুর্ভোগ। নিচু এলাকার বাড়িঘর তলিয়ে গেছে। আল্লাহ তাদের সহায় হোন।
#helpsyl