মাঝেমাঝে ভাবি এত এত যানজট এত হৈচৈ এত এত শব্দ দূষণ আর এত মানুষের ভীড়,, কই কোথাও তো এত এত ভালোবাসা নেই 😔খুব ইচ্ছে করে সব ছেড়ে কোনো এক অচিন ভুবনে চলে যায়, পরিচিত অপরিচিত সবকিছুর মাঝে নিজেকে বড্ড অসহায় মনে হয় 😰 প্রতিটি নিশ্বাস যেন নিশ্বাস নয় যেন কালো ধোঁয়া 😩
সব ক্ষত সেলাই করে সরানো যায় না…
কিছু ক্ষত মানুষের শরীরে নয়, মনে হয়।
যে ক্ষত চোখে দেখা যায় না,
সেই ক্ষতের ব্যথাই সবচেয়ে গভীর হয়।
মানুষ ভাবে সময় সব ঠিক করে দেয়,
আসলে সময় শুধু মানুষকে অভিনয় করতে শিখিয়ে দেয়।
হাসির আড়ালে কতটা ভাঙাচোরা জীবন লুকিয়ে থাকে,
তা কেউ বুঝতে চায় না।
কিছু মানুষ “ভালো আছি” বলতে বলতে
একসময় সত্যিই অনুভূতি হারিয়ে ফেলে।
কারণ প্রতিবার ভেঙে পড়ার পর
নিজেকেই আবার নিজে জোড়া লাগাতে হয়।
সবাই ক্ষত দেখে,
কিন্তু খুব কম মানুষই ব্যথার গভীরতা বোঝে।
তাই কিছু কষ্ট শব্দে প্রকাশ করা যায় না,
শুধু নীরবে বয়ে বেড়াতে হয়…! 🍀🖤
#আলু-🍀🖤
"সবচেয়ে বড় আ'ঘাত হলো মানুষের দেওয়া কথার আ'ঘাত! যা অস্ত্রের আঘাতের চেয়েও ধারালো, কথার আঘাত কখনো ভুলা যায় না! যা হৃদয়ে সীমাহীন যন্ত্রণা দেয়! তাই মানুষের সাথে কথা বলতে গিয়ে সাবধান! কাউকে এমন ভাবে আ'ঘাত করবেন না যাতে সে সৃষ্টিকর্তার কাছে বিচার দেয়।🥹
আমি কেবল পা ফেলি। পথের শুরুটা আমার, শেষটা অজানা।
মাঝে মাঝে মনে হয় ছুটছি আলোর দিকে,
আবার কখনো আঁধারই টেনে নেয় গভীরে।
যে দুয়ারে ধাক্কা দিই, খোলে না।
যে দুয়ার খুঁজিনি, হঠাৎ হুট করে খুলে যায়।
আমার ইচ্ছের লাগাম কার হাতে বাঁধা,
আমি জানি না।
ঈশ্বর জানে....🙏
💙🍀
শুনো ছেলে,
পৃথিবী গ্রহের বাহিরে নিজের একটা গ্রহ বানাতে চাই!সেখানে থাকবে শুনশান শ্বাস আর সমুদ্রের শীতল হাওয়া!থাকবে আমাদের মরে যাওয়া হৃদয়ে বেঁচে থাকা মানুষ,গল্পের চাষ হবে না পাওয়ার কথোপকথনের,বৃদ্ধি পাবে মানুষ বেঁচে থাকার আকুলতার শস্য!যে গ্রহে মানুষ সুখের নাম লিখবে।
ভাঙা স্মৃতিগুলো হৃদয়ের পাঁজরে বন্দী হয়ে থাকে,
না পুরোপুরি মুছে যায়, না পুরোপুরি মুক্তি পায়।
তবুও মানুষ বেঁচে থাকে, সেই অসম্পূর্ণতার সঙ্গেই।
কখনো ভেবেছো...
যে স্মৃতিটি আজ তোমাকে কষ্ট দেয়, এক সময় সেটিই কি ছিল তোমার সবচেয়ে প্রিয়?
💙🍀
দেখা হোক,
অন্য কোনো বসন্তে অন্য কোনো শহরে অন্য কোনো ঠিকানায়.....
যেখানে খোলা চিরকুট উড়িয়ে দেওয়ার জন্য আমার একটা নিজস্ব আকাশ থাকবে, থাকবে জোৎস্না আলোকিত একলা একা চাঁদ