What wrong did this kid do to deserve such life? Was it his fault to only live a typical life? Children don’t deserve this. It’s severely heartbreaking 💔 🇵🇸
খালেদ মহিউদ্দিনের টক শোতে জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন -
"আওয়ামী লীগ দেশের জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে দেশের জনগণের উপর নির্মম গ/ণহ/ত্যা চালিয়েছে! তাদের এদেশে আর রাজনীতি করার কোন অধিকার নাই"
খালিদ মহিউদ্দিন পাল্টা প্রশ্ন করেন -
"পাকিস্তানী আর্মি কিন্তু এদেশের মানুষের টাকায় কেনা অস্ত্র দিয়ে ১৯৭১ সালে গণহ/ত্যা চালিয়েছিলো এবং আপনারা কিন্তু পাকিস্তানী আর্মিকে সহযোগিতা করেছিলেন! এ ব্যাপারে আপনি কী বলবেন?"
উত্তরে শফিকুর রহমান বলেন-
"এটার উত্তর আমি আপনাকে এখন দিবোনা"
আসলে এটার উত্তর উনার কাছে নাই! এটার উত্তর জামায়াত এবং শিবির কারো কাছেই নাই! তারা এটার যে কমন উত্তর দেয় সেটা হলো -
"পাকিস্তান ভাঙ্গনের মাধ্যমে ভারত বাংলাদেশে আধিপত্য বিস্তার করবে"
এ কথা নিঃসন্দেহে সত্য! এবং কিন্তু এটা ছিল তখন ভবিষ্যত বিষয়! বর্তমান বিষয় ছিল- পাকিস্তানী আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম গণহ/ত্যা চালাচ্ছে! একজন মুসলিম হিসেবে একদম সর্বপ্রথম কর্তব্য ছিল এই গণহ/ত্যার প্রতিবাদ করা, গণহ/ত্যার বিরুদ্ধে রুখে দাড়ানো! জামায়াতে ইসলামী সেটা করে নাই! তারা মজলুমের পাশে না দাড়িয়ে জালিমের পাশে দাঁড়িয়েছিল! এটা প্রতিষ্ঠিত সত্য! এবং জামায়াতে ইসলামী মহা অন্যায় করেছিলো! এবং এই অন্যায় আপনি দুনিয়ার কোন যুক্তিতেই সঠিক প্রমাণ করতে পারবেন না।
জামাতের অবস্থান যে ভুল ছিল তার সবচেয়ে বড় প্রমাণ তৎকালীন পাকিস্তান জামাতের নায়েবে আমির এবং বাংলাদেশ জামায়াতের ইসলামীর প্রথম আমির "মাওলানা আব্দুর রহিম" জামায়েতের অবস্থানের বিরোধিতা করেন! জনগণের পাশে দাড়াতে বলেছিলেন! এই জন্যে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেছিলেন!
জামায়াত ইসলামী আসলে ১৯৭১ আসলে কী ভূমিকা রেখেছিল সেটা বুঝার জন্য -
১। আমি অধ্যাপক গোলাম আযমের আত্মজীবনী "জীবনে যা দেখলাম" সবগুলো খণ্ড পড়েছি! আশা করেছিলাম ১৯৭১ যেহেতু উনার জীবনের সবচেয়ে বড় ঘটনা উনি সেই বিষয়ে বিস্তারিত লিখবেন! কিন্তু উনি লিখেন নি! ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়টা পুরোপুরি এড়িয়ে গেছেন!
২। দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের লেখা "কালো ২৫ এর আগে ও পরে" পড়লাম সেখানেও তিনি অনেক কিছু লিখলেও ১৯৭১ সালে জামাতের আসলে কী ভূমিকা ছিলো সেটা তিনি এড়িয়ে গেছেন!
১৯৭১ প্রশ্নে জামায়াত প্রায় সবসময় এড়িয়ে যায়! এড়িয়ে যাওয়াটা কখনও সমাধান নয়! সাময়িক সমাধান হতে পারে! দীর্ঘস্থায়ী সমাধান নয়! কারণ তাহলে এই প্রশ্ন বার বার আসতেই থাকবে!
জামায়াতে ইসলামী একটা অসাধারন সংঘটন কিন্তু তারপরেও জামায়াতে ইসলামী এদেশের একটা বড় অংশের কাছে অস্পৃশ্য থাকার মূল কারণ ১৯৭১! বাংলাদেশে রাজনীতি করলে ১৯৭১ প্রসঙ্গ আসবেই! এমনকি আওয়ামী লীগ এ দেশে না থাকলেও আসবে! সো আপনাকে ১৯৭১ বিষয়টা সেটেল করতেই হবে!
এটাও ঠিক জামায়াতে ইসলামী অলরেডি ১৯৭১ এর ভূমিকার জন্য বিচার ফেইস করছে! যদিও সেই বিচার যথেষ্ট বিতর্কিত ছিলো!
তারপরেও আমি আশা করবো জামায়াতে ইসলামীর তরুণ নেতৃত্ব ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর অবস্থান যে সুস্পষ্ট ভুল ছিলো সেটা স্বীকৃতি দিয়ে জাতির কাছে দলীয়ভাবে ক্ষমা চাওয়া! ক্ষমা চাইলে কেউ ছোট হয় না! বরং উন্নত হয়!
যাতে করে ভবিষ্যতে ১৯৭১ নিয়ে কোন প্রশ্ন আসলে আর না বলতে হয় - "এই প্রশ্নের উত্তর আপনাকে পরে দিবো"
- তানভীর আহমেদ আরজেল
@ZulkarnainSaer ঐ জানোয়ার টাকে বলেন , কতো মারামারি করার শখ রিং এ আসুক। অসহায় মানুষদের যেনো নির্যাতন না করে । এক শয়তান ক্ষমতায় থেকে যেতে না যেতেই আর একগুলা শুরু করছে।