কত শত ভালো থাকার ভেতরে ও কোথায় কখন কেউ হারিয়ে গেলে ���ার খবর কেউ কি রেখেছে কবে.....?
আমরা যা নিজের থেকেও আড়াল করি তা ভাবনায় আনার আগেই তিনি জানেন। তিনি সৃষ্টির আগেই জানেন আমি কি কেমন... তবুও কত শত লুকো��ু...
বুকের ভেতর না বলা কথা...
বুকের ভেতর আসা যাওয়া...
রোদ পড়ে গেলে ছায়ারা যায় চলে
শুন্যতার তীব্রতায় নেমে আসে মৌনতা...
কখনো কখনো ভালোবাসা মানে
শুধুই দু কাপ খালি চায়ের কাপ...
মুখোমুখি দু'জন দুজনে নীরবে নিভৃতে...