শেরপুর জেলা হাসপাতালে আজ চালু হলো ১০ শয্যার আধুনিক আইসিইউ।
জরুরি ও বিশেষায়িত চিকিৎসা সেবা এখন শেরপুরেই সহজলভ্য হবে। শেরপুর সদর হাসপাতালের সেবার মান বাড়ানো আর সমস্যাগুলো সমাধানে কাজ চলছে ধারাবাহিকভাবে।
শেরপুর থেকে ঢাকা (মহাখালী) রুটে অত্যন্ত আরামদায়ক ও বিলাসবহুল ভ্রমণের জন্য যাত্রীদের প্রথম পছন্দ 'প্রাইম কমফোর্টার এসি বাস'। বিস্তারিত নিয়ম জানতে নিচের লিংকে ক্লিক করে সম্পূর্ণ পোস্টটি পড়ুন। https://t.co/COJSRLLJMj
নিজের পছন্দের দলকে সেরা বলতে গিয়ে মানুষ কত কিছুই না করে! কেউ বড় পতাকা বানায়, কেউ ফেসবুকে স্ট্যাটাস দেয়, আরও কত রকমের পাগলামি।
শেরপুরের নালিতাবাড়ীর আর্জেন্টিনা লাভার বাস মালিক পুরা বাসটাই রাঙিয়ে ফেলেছেন নিজের দলের রঙে। পতাকার মাঝে জ্বলজ্বল করছে মেসির ছবি।
শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি এবার ইতিহাস লিখেছে। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আমাদের ছেলেরা। দ্বিতীয় রাউন্ডে টানা তিনটা ম্যাচ জিতে তারা প্রমাণ করেছে, শেরপুরের ক্রিকেটারদের দম আছে, সাহস আছে।
ঈদ জার্নিতে যাত্রীদের সবচেয়ে ভালো সেবা দিয়েছে Supreme Coach ও লুবনা এক্সপ্রেস-২
এই কুরবানির ঈদে Our Sherpur অনলাইন টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীদের সবচেয়ে ভালো সেবা নিশ্চিত করেছে শেরপুরের 'সুপ্রীম কোচ' ও নালিতাবাড়ীর 'লুবনা এক্সপ্রেস-২'
আলহামদুলিল্লাহ, আজকে আমরা Google Play Console একাউন্ট চালু করেছি। শেরপুর ফিরেই ডিসি স্যারের সাথে সাক্ষাৎ করে শিডিউল নিতে পারব এবং এরপর Our Sherpur অ্যাপের প্রথম ভার্সন সবার জন্য উন্মুক্ত করতে পারব। অ্যাপটি প্লে স্টোর এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।
৬ বছর আগে আমরা ঝিনাইগাতী উপজেলার আদিবাসী তাঁতিদের নিয়ে চেষ্টা করেছিলাম। কিন্তু শূন্য থেকে দাঁড় করানো বেশ কষ্ট ছিল। বিসিক থেকে এগিয়ে আসলেও তাদের দেওয়া ঝুকি নেওয়া সম্ভব হয়নি আমাদের পক্ষে। তারা বলেছিল অন্তত ৬ জন তাঁতি আগ্রহী করতে পারলে লোনের ব্যবস্থা করবে।
মানবতার সেবায় তরুণদের হাত ধরে ২০২০ সালে শেরপুর শহরে যাত্রা শুরু করে নৃ ফাউন্ডেশন। শহীদ দারোগ আলী পৌর পার্কে প্রতিদিন দুপুরে অসহায়, ছিন্নমূল মানুষের মুখে একবেলার আহার তুলে দিচ্ছে তারা। রমজানে থাকে ইফতারের বিশেষ আয়োজন।
১ বছর আগে ৬ জুলাই ২০২৫ তারিখে আমরা গর্বের সাথে শেরপুরের কৃতি সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর ১৮তম সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্যার একটা পোস্ট দিয়েছিলাম। সেদিন অনেকেই অভিমান ও অভিযোগ করে কমেন্টে লিখেছিলেন যে শেরপুরে এখনও কোনো উন্নয়ন হয়নি।
🛑 আপডেট: নালিতাবাড়ীর নিখোঁজ মাদরাসা ছাত্র উদ্ধার
সুখবর! নালিতাবাড়ীতে নিখোঁজ ৫ মাদরাসা ছাত্রের মধ্যে ৪ জনকে উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ঝিনাইগাতীর তিনানী বাজার বড় মসজিদ থেকে পুলিশের তৎপরতায় তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
সংসদেও ঝগড়ারচর বাজার নিয়ে রসিকতা! নাম শুনে ঝগড়া মনে হলেও এটা শেরপুরের সবচেয়ে জমজমাট বাজার।
১৮৫০ সালের দিকে গোবিন্দগঞ্জ বাজার এখানে সরানো নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল, সেই থেকেই নাম ‘ঝগড়ার চর’। আজ এই বাজারই ইসলামপুর, বকশীগঞ্জ, শ্রীবরদীর মিলনকেন্দ্র।
আলহামদুলিল্লাহ, শেরপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের উপযোগিতা যাচাই করতে আজ উচ্চপর্যায়ের পরিদর্শক টিম জেলার ৬টি সম্ভাব্য স্থান ঘুরে দেখেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে সরেজমিনে জমি, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা যাচাই করবে।