ভালো তো সবাই বাসতে জানে, কিন্তু যেই মানুষটা দূরে থেকেও তোমায় প্রোটেক্ট করে, তোমার লুকোনো ব্যথাটা তোমার কণ্ঠস্বর শুনে বুঝে যায়। যেই মানুষটা তোমার কষ্টে নিজে কষ্ট পায়। এমন মানুষকে কখনো হারিয়ে ফেলো না প্রিয়, জীবনে সব পাবে কিন্তু এমন মানুষ হাজার খুঁজলেও পাবে না।
লেখা: সংগৃহীত
মনে রেখো, পৃথিবীতে কখনোই কোনও শুড এবং শুড-নট নেই। পৃথিবীতে শুড বলতে সত্যিই কিছু নেই! শুড-নট বলেও কোনও কিছু নেই! এটা করা উচিত, এটা করা উচি��� নয়, এগুলো শুধু বইপত্রে থাকে, পৃথিবীতে থাকে না।
লক্ষ্য স্থির রাখুন, লক্ষ্যপানে এগিয়ে যান, কোন বাধা আপনাকে আটকাতে পারবেনা; কোন সমস্যা আপনাকে আটকাতে পারবে না, আপনাকে কোন মানুষ আটকাতে পারবেনা, যদি কেউ আপনাকে আটকাতে পারে, সে হল একমাত্র আপনি। সুতরাং কোন অজুহাত নয়, লক্ষকে জীবনের সাথে বেধে নিন, আপনি জিতবেনই!