I am a writer. Presently i have twenty eight books published.These are 2-Children's Poetry, 3- Lyricism,1- Novel, 2- Stories, 9- self create Poetry & 10 others.
৫৩. বাকাকানা সঙগীত ( ২ অংশ)
পালন রথে কত ঝুঁকি বিপদকলে
অবহেলার নাই ঠাঁই পেশার তলে।।
নানামুনির নানা মত ভালো-খারাপ
মন বুঝে ধরতে হয় সাথে আলাপ
উঁচুনিচু যশের ছবি আঁকা পেশায়
যশ কিনতে কেউ কেউ লোভ চেঁচায়
ঘুসপরশে এ চেঁচানো পকেটে মাতে।।
৫২. বাকাকানা সঙগীত ( ১ অংশ)
দুদিনের এ দুনিয়ায় কীসে বড়াই
সুখভোগে করছো শুধু ঘাতে লড়াই।।
পাবে না কেউ তো রেহাই অসত কাজে
ছেড়ে দিলে এই ধরণি লাগবে বা'জে
সবাইকে ছাড়তে হবে এই অবনী
চিরদিনের নয় ধরা নয় ঘরনী
মায়ার ছানি আছে ভরা তাইতো হাই।।
৪৮. বাকাকানা সঙগীত (২ অংশ)
অনেক কথা আছে জমা আমার বুকে
বলার মতো মায়াছায়া ছিল না সুখে।।
কেমন করে বলি আমি তুমি বলোনা
বহু কথা ধীরের লয়ে সুর তুলোনা
না বলা কথনমালা পরাতে গলে
ভাবনামাঠে হেঁটে হেঁটে রিদয় জ্বলে
কত সুর তুলেছি আমি শোনাতে মুখে।।