চীনের গুইঝো প্রদেশে উদ্বোধন হলো হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ — রেকর্ড ব্রেকিং উচ্চতা আর অসাধারণ স্থাপত্যশৈলীর প্রতীক।
বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর খেতাব অর্জন করেছে (deck height অনুযায়ী)।
#GK#WorldRecords#ChaseYourDreamToBeADoctor#RETINA
প্রিয় মেডিকেল ভর্তিচ্ছু পরীক্ষার্থী,
নিজের উপর বিশ্বাস রেখে, সৃষ্টিকর্তার উপর ভরসা করে পরীক্ষার হলে যাবে। কোনো ধরণের চাপ মাথায় রাখবে না, এতে পরীক্ষা খারাপ বৈ কিছু হবে না। তোমার জন্য আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছেন তাই হবে।
সবার জন্য দোআ এবং শুভকামনা রইলো। 💕
এসএসসি ও সমমান ২০২৪ পরীক্ষার রুটিন প্রকাশ-
➜ পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।
➜ সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
➜ ১৩ মার্চ - ২০ মার্চ ব্যাবহারিক পরীক্ষা স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
গ্যালারীতে রেখে দাও, পরীক্ষার প্রস্তুতি নাও…
কর্ম সংস্থান ও উচ্চ শিক্ষার জন্য অনেকে দেশ ছেড়ে বিদেশ বিভূঁই এ পাড়ি জমান। বিশেষকরে শ্রমজীবী মানুষের অসম্ভব ত্যাগ, দেশের রেমিটেন্স বৃদ্ধিতে ও অর্থনীতি সমৃদ্ধিতে তে উল্লেখযোগ্য অবদান রাখে। ভালো থাকুক বিদেশের বুকে ছড়িয়ে থাকা অভিবাসীরা।
#International_Migrants_Day_2023
১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস।
পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ ও বিবেকের কন্ঠস্বর হিসেবে দায়িত্ব পালনকারী শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের উৎসর্গিত প্রতিটি প্রাণকে জানাই বিনম্র শ্রদ্ধা ও সালাম।
#MartyredIntellectualsDay
দেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক বার্ধক্য জনিত কারণে নিজের প্রতিষ্ঠিত হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
#চিকিৎসা_বিজ্ঞানে_কিংবদক্তিরা
আল্লাহ তায়া’লা বলেন, “নিশ্চয় তারা ভীষণ ষড়যন্ত্র করছে। এবং আমিও ভীষণ কৌশল করি। অতএব অবিশ্বাসীদের কে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য।” সূরা আত-তারিক (১৫-১৭)।
শিক্ষকদের এমন হাজারো প্রেরণা, দোয়া, নির্দেশনায় আমরা পাই একটা আদর্শ জাতি। বট বৃক্ষের মতো ছায়া হয়ে জাতি গঠনে অবদান রাখা প্রতিটি শিক্ষককে সালাম ও অভিবাদন।।
#World_Teachers_Day
প্রিয় মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী,
এক নজরে দেখে নাও তোমার ওরিয়েন্টেশন ও ক্লাস কবে শুরু হচ্ছে।
২০২৩-২৪ ব্যাচের ক্লাস শুরু (মেডিকেল ভর্তি প্রস্তুতি)
ওরিয়েন্টেশন:
➜ ৫ অক্টোবর (রবি, মঙ্গল, বৃহস্পতিবারের ব্যাচ)
➜ ৬ অক্টোবর (শনি, সোম, বুধবারের ব্যাচ)
প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের HSC পরীক্ষার লিখিত অংশ ইতিমধ্যে শেষ,স্বপ্ন পূরণের লক্ষ্যে নিজেকে গড়ে তোলার সময় এখনই!
মেডিকেল ভর্তি প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের যোগ্য করে গড়ে তুলতে রেটিনা নিয়ে এলো আকর্ষণীয় "ভার্সিটি ম্যাথ প্রোগ্রাম!"
রেটিনা হলো চোখের একেবারে ভেতরের একটি পাতলা পর্দা, যার ওপর আলো পড়লে আমরা দেখতে পাই। এটি দশটি পরতে বা স্তরে তৈরি।
অন্যান্য দেশের মতো বাংলাদেশে জনসচেতনতা তৈরি করতে রোববার পালিত হচ্ছে বিশ্ব রেটিনা দিবস। প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার এ দিবস হিসেবে পালিত হয়।
#World_RETINA_Day
যা সত্য বিরোধী, তা-ই মিথ্যা। মিথ্যা অন্ধকার, মূর্খতা, ধোঁকা ও প্রতারণার শামিল। মিথ্যা এত ভয়াবহ একটি বদঅভ্যাস, সেটা একাই অসংখ্য পাপকে ধারণ করে। একটি সুন্দর পরিবার, প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র ধ্বংস হওয়ার জন্য এই একটি বদাভ্যাসই যথেষ্ট।
প্রায়শ আমরা এধরণের প্রশ্নগুলো বিভিন্ন এডমিশন ও কম্পিটিটিভ এক্সাম গুলোতে পেয়ে থাকি। তাই অনেক বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম এবং উচ্চতম থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সে তথ্যগুলো আমরা জেনে নিতে পারি। চলো, জেনে নেই…
#GK_flashcard#Retina_GK_Digest