RHDO wants to build a society where everybody can apply their opinions, involve them self a development work or project which is known to him and at the length
ঈদ মোবারক! 🌙
পবিত্র ঈদ-উল-আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ। আসুন, ঈদের এই আনন্দ ছড়িয়ে দিই সমাজের সর্বস্তরে, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের মাঝে।
আরএইচডিও-এর পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা।
আজ আরএইচডিও-এর ঢাকাস্ত লিয়াজোঁ অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠি�� হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন @EPDeu -এর সম্মানিত প্রতিনিধি জনাব আনাস এবং জনাব মনিরুল।
আরএইচডিও-এর পক্ষে আলোচনায় অংশ নেন সংস্থার সম্মানিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং নির্বাহী পরিচালক মহোদয়।
#RHDO #EPD
বাংলা সাহিত্যের অহংকার এবং জাতীয় কবি “কাজী নজরুল ইসলাম” এর ১২৭তম জন্মজয়ন্তী। RHDO পরিবারের পক্ষ থেকে সাম্য, দ্রোহ ও মানবতার এই মহান রূপকারের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
কাজী নজরুল ইসলাম তাঁর লেখনিতে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং শোষিত মানুষের অধিকারের কথা বলেছেন।
জলবায়ু পরিবর্তন এবং আমাদের অসচেতনতার কারণে আজ জীববৈচিত্র্য চরম হুমকির মুখে।
আসুন আজকে আমরা প্রতিজ্ঞা করি:
🚫 যেখানে-সেখানে প্লাস্টিক ও বর্জ্য ফেলা বন্ধ করব।
🌱 নদী, উপকূল ও চারপাশের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করব।
🌾 পরিবেশবান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে ত���লব।
সাদা অ্যাপ্রন আর মমতাময়ী হাতের ছোঁয়ায় যারা অসুস্থ মানুষের মুখে হাসি ফোটান, তারাই তো প্রকৃত সম্মুখ যোদ্ধা। দিন নেই, রাত নেই বিশ্রামহ��ন সেবার মাধ্যমে তারা মানবতাকে বাঁচিয়ে রাখেন।
নার্সিং দিবসে RHDO-এর পক্ষ থেকে সকল নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
ASSET Project -এর আওতাভুক্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত পদে দক্ষ প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে:
পদের নাম: প্রশিক্ষক (ইংলিশ ফর ওয়ার্ক (লেভেল-২)
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে NSDA কর্তৃক সার্টিফাইড হতে হবে।
লোকেশন: ভোলা।
সেবা ও সাহসের এক অনন্য নাম ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে RHDO পরিবার-এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
আপনার কর্ম ও আদর্শ বেঁচে থাকুক কোটি মানুষের হৃদয়ে।
যাঁদের অসীম ত্যাগে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র, সেই বীর শহীদদের প্রতি “আরএইচডিও” পরিবারের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা।
স্বাধীনতার মূল শক্তিই হলো মানুষের মুক্তি ও অধিকার। আসুন, সেই চেতনাকে হৃদয়ে ধারণ করে মানবিক মর্��াদা সম্পন্ন একটি আধুনিক সমাজ গড়ে তুলি।
রক্তে কেনা বর্ণমালা 🇧🇩
১৯৫২-এর ভাষা শহিদদের আত্মত্যাগে অর্জিত এই প্রাণের ভাষা।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আরএইচডিও স্মরণ করছে সেই সকল বীর সন্তানদের, যাঁরা আমাদের উপহার দিয়েছেন কথা বলার স্বাধীনতা।
মাতৃভাষার মর্যাদা রক্ষায় এবং মানবিক সমাজ গঠনে আ��াদের অঙ্গীকার থাকুক অবিচল।
❌ গুজব নয়, সত্যকে বিশ্বাস করুন!
নির্বা���নের সময় সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল তথ্য বা মিথ্যা খবর ছড়াতে পারে। কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে তথ্যের সত্যাসত্য যাচাই করে নিন।
তথ্য যাচাই করুন, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন!
#গুজবপ্রতিরোধ #RumorAlert #awareness #rhdoorg
জরুরি ঘোষণা: ইওএস-এর সাথে সকল সম্পর্ক ছিন্ন।
কেন এই সিদ্ধান্ত❓
👉নীতিমালা লঙ্ঘন।
👉অনৈতিক আর্থিক সংশ্লিষ্টতা।
👉পক্ষপাতিত্বের আশঙ্কা।
👉সাংগঠনিক একনায়কতন্ত্র ও মতামতের অবমূল্যায়ন।
আরএইচডিও সবসময় বস্তুনিষ্ঠ নির্বাচন পর্যবেক্ষণে বিশ্বাসী।
সকল অনৈতিক প্রভাবের বিরুদ্ধে বদ্ধপরিকর।
SSKS এর নির্বাহী পরিচালক ও জিডিডিএফ এর সাধারণ সম্পাদক জনাব মো: বশির আহমেদ এর মাতা আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
RHDO পরিবারের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।