অস্কারজয়ী এই দুই নির্মাতা ও অভিনেতা নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হলেন শর্টফিল্মটির সাথে। জলবায়ু পরিবর্তনের ফলে এক ভৌতিক ভবিষ্যত বাংলাদেশে দুই বোনের টিকে থাকার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে মশারি।
র্যাপার ও অভিনেতা আইস কিউব সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, করোনার টিকা নিতে চান না দেখে তাকে একটি অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে, যার মূল্য ছিল প্রায় ৯০ কোটি টাকা।
সম্প্রতি করোনার সংক্রমণ বাড়ায় একত্রিত হয়ে খেলা দেখা ও উদযাপনে অনুৎসাহিত করছে চীন সরকার। টিভিতে কাতারের উদযাপনের দৃশ্য দেখে ফুটবলপ্রিয় এই দেশের অনেকে মনঃক্ষুণ্ণ হচ্ছে, তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছে এই বলে যে, চীন কি সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন কিনা।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত এক ওয়ালমার্ট স্টোরে সহকর্মীদের উপর গুলিবর্ষণ করে এরপর সেই অস্ত্র দিয়ে নিজেকেই শেষ করে দিয়েছেন স্টোর ম্যানেজার। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হবার ব্যাপারে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
সিরিয়ার সীমান্তবর্তী তুর্কি শহর কারকামিসে রকেট হামলায় এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন, আহত কমপক্ষে ১০ জন। সোমবারের এই হামলার পেছনে উত্তর সিরিয়ার কুর্দি যোদ্ধারা দায়ী বলে মনে করছে তুরস্ক।
মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিংসের 'ক্লাব কিউ' নামে সমকামীদের ব্যবহৃত একটি ক্লাবে সশস্ত্র হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। হামলাকারীকে আটক করেছে পুলিশ। ২২ বছর বয়সী এই তরুণের নাম অ্যান্ডারসন লী আলড্রিখ।
বিটিভির বিখ্যাত 'হ্যালো, আপনাকে বলছি' অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে তিনি জনপ্রিয় ছিলেন সারাদেশের মানুষের কাছে। ছিলেন প্রখ্যাত শিশুসাহিত্যিক ও সংগঠক, ভূষিত হয়েছেন বাংলা একাডেমি পুরস্কারসহ অনেক সম্মাননায়।
#RoarBangla#RoarDaily#Infotainment#AliImam
লুই ভিটন বরাবরই রথী-মহারথীদেরকে এক ফ্রেমে আনতে বেশ পারদর্শী। এর আগে পেলে-ম্যারাডোনা-জিদানকে এক ফ্রেমে দেখা গিয়েছিল তাদের কল্যাণে, সামনে ছিল ফুসবল বোর্ড। আর এবার একই ফ্রেমে ধরা পড়লেন মেসি-রোনালদো, যেন গভীরভাবে ডুবে আছেন দাবার বোর্ডে।
জার্মানির ডর্টমুন্ডে অনুষ্ঠিত এই ফাইনালে ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ৩য় হয়েছে টিম লেজি গো, ফিউচার ইনোভেটর্স ক্যাটাগরিতে ৮ম হয়েছে টিম রোবনিয়াম বাংলাদেশ।
প্রধানমন্ত্রী হবার পর প্রথমবারের মতো ইউক্রেন সফরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেখানেই তিনি দেশটিকে ৬ কোটি ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম সহায়তা হিসেবে দেয়ার ঘোষণা দেন। এসবের মাঝে রয়েছে ১২০টি এয়ারক্রাফট গান, রাডার এবং অ্যান্টি-ড্রোন ইকুইপমেন্ট।
প্রধানমন্ত্রী হবার পর প্রথমবারের মতো ইউক্রেন সফরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেখানেই তিনি দেশটিকে ৬ কোটি ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম সহায়তা হিসেবে দেয়ার ঘোষণা দেন। এসবের মাঝে রয়েছে ১২০টি এয়ারক্রাফট গান, রাডার এবং অ্যান্টি-ড্রোন ইকুইপমেন্ট।
গতকাল কাতারে দলের সঙ্গে অনুশীলন করার সময় হঠাৎ পাওয়া এক ঊরুর চোটে হুট করেই শেষ হয়ে গেল করিম বেনজেমার বিশ্বকাপ। ব্যালন ডি'অর জয়ী এই ফরাসি স্ট্রাইকারের অনুপস্থিতিতে নিঃসন্দেহে আরো রঙ হারাল কাতার বিশ্বকাপ।
বাংলার সংস্কৃতি আর উপমহাদেশীয় সুরের সন্নিবেশে তৈরি এই গানের স্রষ্টা আরমীন মুসা, বাংলায় যার কথা লিখেছেন নাশিদ কামাল। গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত বার্কলি ইন্ডিয়ান অনসম্বলের 'শুরুআত' অ্যালবামের গান এটি।