Bangladesh enters a new chapter as Tarique Rahman is sworn in as PM after a landslide win in the first election since 2024 protests ousted Sheikh Hasina.
It has been a pleasure to witness the oath-taking ceremony of Prime Minister HE Tarique Rahman @trahmanbnp and the Government of @bdbnp78 in Dhaka today. I also had a fruitful meeting with Prime Minister Rahman and conveyed my best wishes to him and the new Government. I look forward to further strengthening the close and friendly relations between the Maldives and Bangladesh.
ঢাকায় টক অব দ্য টাউন রজার খলিলের স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার চেষ্টা।
গত বৃহস্পতিবারের সহিংসতার দায় জেনারেল জাহাঙ্গীরের উপর চাপিয়ে এবং তাকে বলি দিয়ে রজারকে স্বরাষ্ট্র উপদেষ্টা করার মাধ্যমে অন্তর্বর্তী সরকার নিজের ইমেজ পুনরুদ্ধকার করতে চাইছে হয়তো।
কিন্তু এই খবরের ভেতর উদ্বেগের দিক আছে অনেকগুলো।
প্রথমত, নির্বাচনকালীন আইন-শৃঙ্ক্ষলা রক্ষায় নিযুক্ত বাহিনীসমূহের উপর মহল প্রায় কেউ রজারকে পছন্দ করছে না। ফলে নির্বাচনকালে আইন-শৃঙ্ক্ষলা পরিস্থিতির সমন্বয়ে গুরুতর মতভেদ ও সমন্বয়হীনতা ঘটতে পারে। নির্বাচন কমিশন এই পরিস্থিতির ঝুঁকি নিয়ে কী ভাবছে?
তবে রজার প্রত্যাশিত পদ দখল করতে পারলে দ্বিতীয় ঝুঁকিটি বিএনপি ও গণতান্ত্রিক শক্তির। রজারের স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়া মানে মুস্তাইন জহীরের উপ-স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়া। এই দুজন অনেকদিন থেকে একটা টিম হিসেবে কাজ করছে এবং তাদের কারিগরী পরামর্শক হলেন কুচক্রী নুরুল ইসলাম ভূইয়া ছোটন।
শেষোক্ত দুজনের আবার দার্শনিক পরামর্শক হলেন গৌতম দাস ও গফুর বা ফমা। এদের সঙ্গে আছেন তাদের পরম শ্রদ্ধেয় সম্পাদক মহাশয়। ফলে টিম-রজারের হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়া মানে নির্বাচন পেছানোর এতদিনকার অপচেষ্টাকারীদের হাতে নির্বাচনকালীন ক্ষমতার ভরকেন্দ্র চলে যাওয়া।
যেহেতু শেষমেষ তারা নির্বাচন পেছাতে পারছে না মনে করছে এবং এনসিপির একাংশ আর তাদের পরিকল্পনায় সায় দিবে না বলে ধারণা করা যায় —তাই এখন, রজার-গফুর-জহীর-ছোটন-লেসু-গৌতম গং এর নির্বাচনী প্রক্রিয়াতে ইঞ্জিনিয়ারিং করার অপচেষ্টা উড়িয়ে দেয়া যায়না।
পুনশ্চ: এই গ্যাং এমন এক সময় তাদের অবস্থান পুনর্গঠন করতে যাচ্ছে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে দেশব্যাপী উদ্বেগ রয়েছে।
১ ডিসেম্বর ২০২৫ খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান — খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে মনোনীত হিসেবে ঘোষণা করেন।
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের অতি ঘনিষ্ঠ এই কৃষ্ণ নন্দী কিভাবে জনপ্রিয় স্থানীয় জামায়াত নেতা শেখ আবু ইউসুফকে হটিয়ে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেলেন সেটা নিয়ে অনেকেই বেশ দ্বিধান্বিত।
প্রাথমিকভাবে অনুসন্ধান করে কৃষ্ণ নন্দীর উল্লেখযোগ্য তেমন কোন রাজনৈতিক কর্মকান্ড খুঁজে পাওয়া যায়নি। তবে বিশ্বস্ত সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে যে প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ একটি সংস্থার সাথে কৃষ্ণ নন্দীর নিবিড় যোগাযোগ রয়েছে।
বিতর্কিত ব্যক্তিত্ব ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর সাথে কৃষ্ণ নন্দীর অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যার প্রমাণ হিসেবে শিপন ও কৃষ্ণ নন্দীর কিছু ছবি (তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৩) হাতে এসেছে, যা জনগুরুত্ব বিবেচনায় প্রকাশ করা হলো। একই বৈঠকে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আইবি' সংশ্লিষ্ট একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলেও দাবি করেছে সূত্র।
এ বিষয়ে জানতে আমি সরাসরি আজ জনাব কৃষ্ণ নন্দীর সাথে কথা বলে তাঁর বক্তব্য ও সত্যতা জানতে চাই। কৃষ্ণ নন্দী জানান শিপন কুমার বসু'কে তিনি চেনেন না, তবে শিপন কুমার বসু উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁর সম্পর্কে বানোয়াট গল্প রটাচ্ছে এবং এসব ছবি সবই এডিটেড। তিনি আরো দাবি করেন শিপন কুমার চাঁদা দাবি করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।
তবে প্রাথমিকভাবে সংযুক্ত এই তিনটি ছবির (এনক্রিপটেড এপ ব্যবহার করে পাঠানো ফাইল হওয়ায় মেটাডেটা পাওয়া সম্ভব হয়নি) ফরেন্সিক এনালাইসিস করে কোন ধরণের এআই ব্যবহার বা টেম্পারিং খুঁজে পাওয়া যায়নি। শিপন কুমার বসুর সাথে তোলা দুটি ছবিতে উল্লেখ করা সময় (১৫.০২.২০২৩) কৃষ্ণ নন্দী, ভারতে অবস্থান করছিলেন, যা তাঁর ভ্রমণ সংক্রান্ত তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য ২০১৩ সাল থেকে অদ্যাবধি মোট ২২ বার তিনি ভারত গমন করেছেন।
সম্প্রতি আমি একটি ভিডিও প্রকাশ করি, যেখানে আগামী নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে-বাইরে সম্ভাব্য দায়িত্ব বণ্টন, নিরাপত্তা ব্যবস্থাপনা ও ডিউটি প্ল্যান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশের ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর মো. আব্দুল জলিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ব্যাংকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীরা আলোচনা করছিলেন।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে যা জানা যায় তা হলো, গত ৫ অক্টোবর ২০২৫, বিকেএফ (ব্যাংকার্স কল্যান ফোরাম) নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই অনলাইন কর্মী সভা আয়োজন করা হয়। যার অন্যতম উদ্যোক্তা ছিলেন এ এন এম রকিব উদ্দিন, এজিএম, অগ্রনী ব্যাংক পিএলসি।
উক্ত কলে উপস্থিত ৩০০ ব্যাংক কর্মকর্তার মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের কর্মকর্তারা ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক অগ্রণী ব্যাংক পিএলসি এর কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।
সংযুক্ত স্ক্রীন রেকর্ডে ABPLC এর অর্থ Agrani Bank PLC.
আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য দায়িত্ব বণ্টন ও সে বিষয়ক প্রাথমিক পরিকল্পনার অংশ হিসেবে ব্যাংকার্স কল্যান ফোরাম (বিকেএফ) এই অনলাইন সভার আয়োজন করেছিল যেখানে জামায়াতে ইসলামীর নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি/বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
এই সভা বিষয়ক বিকেএফ এর অভ্যন্তরীন গ্রুপের স্ক্রীনশট কমেন্টে দেখুন।
ইসলামী ব্যাংক বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক জনাব মোঃ আব্দুল জলিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিন সেক্রেটারি জনাব ড.শফিকুল ইসলাম মাসুদ এবং ইসলামী ব্যাংকের বিভিন্ন পদের কর্মকর্তাদের মধ্যকার ভোট কেন্দ্রের ভেতরে এবং বাইরে ডিউটি বিষয়ক আলোচনার কিছু অংশ হাতে এসেছে।
জনগুরুত্ব বিবেচনায় তা প্রচার করা হলো।
বি.দ্র. গত ২৮ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই, এমন দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বাংলাদেশ ইসলামী ব্যাংক একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান — কিন্তু প্রতিষ্ঠানটি জামায়াতে ইসলামীর শীর্ষ নেতার বিমান ভাড়া বহন করতে পারে আবার এভাবে ব্যাংকটির রমনা কর্পোরেট শাখার জেনারেল ব্যাংকিং ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তারা, ব্যাংক চলাকালীন শাখা প্রধানের কক্ষে দাঁড়িয়ে রাজনৈতিক স্লোগানও দিতে পারে।
এখানে যারা আছেন তাঁদের পরিচয়ঃ
জনাব নুরুউল্লাহ সাঈদী এভিপি ও জেনারেল ব্যাংকিং ইনচার্জ, রমনা শাখা।
জনাব মফিজুর রহমান, এফএভিপি।
জনাব ইলিয়াছ, সহকারী কর্মকর্তা।
জনাব বশির উদ্দিন, সহকারী কর্মকর্তা।
জনাব মুক্তার মিয়া, সহকারী কর্মকর্তা।
জনাব হালিম, নিরাপত্তা কর্মচারী।
আলহামদুলিল্লাহ, Hasanah Foundation কর্তৃক আয়োজিত 'সিরাত অলিম্পিয়াড ২০২৫'-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন (হাফি.)। এছাড়াও দেশ বরেণ্য আমন্ত্রিত স্কলারগন উপস্থিত থেকে আমাদের প্রোগ্রামকে ঋদ্ধ করেছেন।
প্রায় ২০ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে জ্ঞানের তুমুল লড়াই শেষে স্বতন্ত্র তিনটি গ্রুপ থেকে মোট ৩০ জন প্রতিযোগীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। এতে প্রত্যেক গ্রুপে উমরাহ প্যাকেজ, ল্যাপটপ, ট্যাব, ক্রেস্ট, সার্টিফিকেট, মূল্যবান বই ও প্রাইজমানিসহ সর্বমোট প্রায় দশ লক্ষাধিক টাকার পুরস্কার প্রদান করা হয়।
'সিরাত অলিম্পিয়াড ২০২৫' হাসানাহ ফাউন্ডেশনের পরিকল্পনায় থাকা অসংখ্য প্রজেক্টের মধ্যে অলিম্পিয়াড ইভেন্টের ছোট্ট সূচনা মাত্র। এ আয়োজনে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন! আর যারা বিজয়ী হতে পারেননি, তাদেরকেও অংশগ্রহণ করার জন্য জানাই কৃতজ্ঞতা এবং আমাদের অনাগত সব আয়োজনে নতুন উদ্যমে যুক্ত হওয়ার আন্তরিক আহ্বান।
রাসূল (ﷺ)-এর আদর্শে প্রজন্মকে গড়ে তুলতে ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হাসানাহ ফাউন্ডেশন এ-ধরনের আয়োজন অব্যাহত রাখবে, ইন শা আল্লাহ।
Bangladeshis around the world have always stood in solidarity with our brothers and sisters in Palestine against violent colonial oppression and erasure, and continue to do so proudly.
Recent news of plans to expand settlements in the occupied West Bank that make any future Palestinian state virtually impossible is heart-breaking. The continued apartheid and attack on the people of Palestine, their culture, their land, their history by Benjamin Netanyahu is no less than a genocide and planned ethnic cleansing of Palestinians. It is abhorrent.
Many Bangladeshis live and work within the Middle East and Gulf region. I am deeply concerned for them and their families’ safety and security because of how this Israeli government is pushing the entire region towards an abyss.
I strongly call upon the international community to condemn and put pressure on the Israeli government for their settlement plans and ask that the International Court of Justice not delay their verdict of a clear genocide in Gaza by the Israeli government while Palestinians suffer even more.
বিমান বাংলাদেশ এয়ারলাইনস যেন একটা মাফিয়া সংগঠন। এই সংগঠনের প্রতিটি পরতে পরতে দুর্নীতি জড়িয়ে আছে। গ্রাউন্ড হ্যান্ডলিং, ট্রেইনিং, ইঞ্জিনিয়ারিং, ফ্লাইট অপারেশন, ইত্যাদি — প্রতিটি বিভাগেই আছে সংঘবদ্ধ একেকটা অপরাধ চক্র। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে প্রতিটি সরকার। কারণ এদের চক্র কেবল দেশেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক চোরাচালান চক্রের সাথেও রয়েছে এদের সখ্যতা।
একটি দেশের ফ্ল্যাগ ক্যারিয়ার যারা অপারেট করেন, সেই পাইলটদের অনেকের বিরুদ্ধেই রয়েছে নারী সহকর্মীদের যৌন হয়রানীর অভিযোগ। এনোনিমাস হ্যাকার গ্রুপের কাছে বিদেশের হোটেল কক্ষে নারী সহকর্মীকে টেনে নিয়ে যাচ্ছেন একজন পাইলট এমন সিসিটিভি রেকর্ডও রয়েছে। চলন্ত উড়োজাহাজে জোর পূর্বক যৌন সম্পর্ক স্থাপন করেছেন পাইলট, এমন দাবিও তাঁরা করেছেন। এমন অসংখ্য অভিযোগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পরও বিমান কর্তৃপক্ষ নির্বিকার থেকেছে। লোক দেখানোর জন্যে ৩/৪ মাসের জন্যে কাউকে সাময়িক বরখাস্ত করলেও, পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে গোপনে অভিযুক্তকে চাকরীতে পুনর্বহাল করা হয়ছে, এমন উদাহরণ রয়েছে। আর অভিযোগ করলে বেশিরভাগ ক্ষেত্রেই চাকরী হারাতে এবং সামাজিকভাবে হেয় করা হয় ভুক্তভোগীকে।
বিমানের পাইলটদের মাঝে রয়েছে দুটি ভাগ, একপক্ষ হলো — পাইলট বংশ, আরেক পক্ষ — সাবেক বিমান বাহিনী কর্মকর্তা চক্র।
এই পাইলট বংশরা বিমান বাহিনীর সাবেক কর্মকর্তাদের 'অচ্ছুত' বা নিচু জাতের বলে ট্রিট করেন। তাঁরা মনে করেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপর রয়েছে তাঁদের উত্তরাধিকার সূত্রে পাওয়া অধিকার। এই চক্র নিজ পুত্র-কন্যা-শ্যালিকা-শ্যালক-দুলাভাই-কাজিন সহ সকলকে এনে ঢুকিয়েছে বিমানে। এমন ঘটনাও ঘটেছে যে বিমানের এক পাইলট দুইবার তাঁর পাইলট স্ত্রীর জাল শিক্ষা সনদ দিয়েও একপ্রকারের পার পেয়ে গেছেন। এরাই মূলত বিমানের অপারেশনের ভাগ্য নির্ধারণ করে। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তারাও কম নন, তাঁরাও বিমানকে ঘিরে গড়ে তুলেছেন বিভিন্ন ধরনের ব্যবসার ক্ষেত্র, যেখানে একচ্ছত্র আধিপত্য তাঁদের।
কিন্তু সকল পক্ষই এক হয় যখন চোরাচালান সংঘটিত হয়। সাধারণত বড় চোরাচালানে সকল পক্ষ এক হয়, যেমন ধরুন লাশের কফিন বলে স্বর্ণ ঢুকিয়ে কেবল কফিন নিয়ে আসা, কফিনের ভেতরে লাশের বদলে থাকে স্বর্ণ — এমন বহুকিছু ঘটেছে বলেই দাবি করা হয়েছে।
বিমানের বিষয়ে সরকারের কোন সংস্থাই তদন্ত করে বেশিদূর অগ্রসর হতে পারেনি। কারণ বিমানের এই পান্ডারা দাবি করে 'দেশের ফ্ল্যাগ ক্যারিয়ারে বদনাম করে নাকি বিশেষ গোষ্ঠী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও ক্ষমতায় থাকা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে', এমনটাই চলছে যুগের পর যুগ ধরে।
কিন্তু সকল অপকর্মই একটা সময় উন্মোচিত হয়ে যায়, সম্ভবত তেমনটাই একসাথে ঘটতে চলেছে বিমানের এই ক্যান্সারাস চক্রের সাথে।
প্রজ্ঞাপনে আওয়ামী লীগরে কার্যক্রম নিষিদ্ধ করার পেছনে গত ১৬ বছরে দলটির নানা নেতিবাচক কার্যক্রম ও জুলাই অগাস্টের গণহত্যায় দলটির ভূমিকার কথাও তুলে ধরা হয়।
বিস্তারিত: https://t.co/XPJlwghIU2
বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ সোমবার এই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র বনরূপার পাশে ট্রাইবেল আদাম বটতল এলাকায় অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়টি স্বাধীনতার আগে থেকে ইস্ট পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন নামে কার্যক্রম চালিয়ে আসছে,যা পরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন হয়ে বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হিসেবে কার্যক্রম চালাচ্ছে। ১৯৬৫ সালে এইস্থানে ১৩.৬৭ একর জমি বন্দোবস্তি পায় প্রতিষ্ঠানটি ।
সম্প্রতি (২১ এপ্রিল-২০২৫) প্রতিষ্ঠানটি তাদের সীমানা প্রাচীর দিতে গেলে পার্শ্ববর্তী জামায়াত পরিচালিত মুজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমির হয়ে বাধা দিতে আসেন রাঙামাটি জেলা জামায়াত নেতারা। এইসব তারা সন্ত্রাসী কায়দায় কৃষি বিভাগের সীমানা প্রাচীর নির্মাণ কাজের পিলার’র ভীত উপড়ে ফেলে এবং কৃষি কর্মকর্তাদের সাথে খুবই অশোভন আচরণ করে। কৃষি বিভাগ বিষয়টি তাদের উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছে। ওই সময়ে একজন নির্মাণ শ্রমিকের ধারণ করা একটি ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। কিন্তু জামায়াত নেতাদের ভয়ে কথা বলছেননা স্থানীয় কৃষি অফিসের কোন কর্মকর্তাই।
এসময় রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলিম,নায়েবে আমির নুরুল আলম সিদ্দীকি,রাঙামাটি আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহমেদ,শুরা সদস্য অ্যাডভোকেট হারুনুর রশীদ, রোকন ও কাজী এনামুল হন ( যিনি নিজ হাতে পিলার উপড়ে ফেলছেন), ওয়ার্ড জামায়াত সভাপতি জামালউদ্দিন, জামায়াতের রোকন ও স্কুলের অধ্যক্ষ নুরুল করিম,পৌর জামায়াত নেতা আব্দুল রাজ্জাকসহ বেশ কয়েকজন জামায়াত নেতা উপস্থিত ছিলেন। বাতবিতন্ডার এক পর্যায়ে জামায়াত নেতারা কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের দেখে নেয়ার হুমকি দিয়ে আসে। এরপর থেকে ভয়ে মুখ খুলছেনা কৃষি বিভাগের কেউই।
Hillary Rodham Clinton on Muhammad Yunus: "As he shepherds Bangladesh out of the shadows of oppression, he is restoring human rights, demanding accountability, and laying the foundations for a just and free society." https://t.co/PQeYKCG7v3