বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে। মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।🌿🌿
হৃদয়ের সকল আকুতি নিয়ে যখন আপনি আপনার রবের সামনে দাঁড়ান, তার মানে আপনি আসলে আন্তরিক���াবেই তাঁর সাড়া চাচ্ছেন। আর, যে ব্যক্তি আন্তরিকভাবে তাঁর সাড়া চায়, তার জন্যে মহান রব বলেছেন—
'আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো'। — সূরাহ আল গাফির, আয়াত- ৬০।