যে মানুষটা তোমার মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করার সাহস রাখে সে কখনো পেছন থেকে ছুরি মারে না । পেছন থেকে ছুরি তো মারে তারাই যাদের সামনা সামনি লড়াই করার সাহস নেই ।
---শুভ রাত্রি
আমি বুঝিনি তুমি যে কাঁচের মতো
স্পর্শ করতে গিয়েই কি করে কেটেছি শরীর,
আমি বুঝিনি তুমি যে আঁচের মতো
উষ্ণতার লোভে কাছে গিয়ে হয়েছি শ্মশানে পোড়া মৃতদেহের মতো স্থির।
🌿🌿
যাকে পাওয়া হয়নি কোনোদিন,
সে-ই সবচেয়ে বেশি থেকে গেছে।
কিছু মানুষ প্রাপ্তি নয়,
অপূর্ণতার সৌন্দর্য হয়ে বেঁচে থাকে;
আর কিছু না-পাওয়া,
সমস্ত প্রাপ্তির চেয়েও সুন্দর।
🌿🌿
আমাদের বিচ্ছেদটা ছিল হঠাৎ নেমে আসা এক ঝড়ের মতো— কোনো প্রস্তুতির সুযোগ দেয়নি, কোনো ব্যাখ্যাও নয়; শুধু মুহূর্তের মধ্যে সবকিছু এলোমেলো করে দিয়েছিল।
তুমি চলে গেলে, আমিও থেকে গেলাম। কিন্তু আমাদের মাঝখানে যে দূরত্ব তৈরি হলো, তা আর কোনো সেতু দিয়ে পেরোনো গেল না।
মানুষও জানে না কে ভালোবেসে তাকে,
দাঁড়িয়েই থাকে।
জীবনের সবটুকু তাই— ভুল দেশলাই
পুড়ে করে ছাই,
অথচ তোমার বুকে ডুবে যাবো বলে —
আমিও দাঁড়াই।
......
~ সাদাত হোসাইন
জীবনকে খুঁজতে খুঁজতেই একদিন একটি পুরো জীবন পার হয়ে যায়।
আমরা ভাবি, আরেকটু এগোলেই হয়তো সব পাওয়া হয়ে যাবে, সব প্রশ্নের উত্তর মিলবে, সব ইচ্ছা পূর্ণ হবে। কিন্তু জীবন যেন সবসময়ই একটু অপূর্ণ, একটু অসমাপ্ত থেকে যায়।
“কেউ কাউকে ছাড়া বাঁচবে না”— পৃথিবীর সবচেয়ে সুন্দর শোনানো, অথচ সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটি।
মানুষ আসলে সবকিছু সয়ে নিতে পারে। যে মানুষটার অনুপস্থিতিতে একসময় নিঃশ্বাস নেওয়াও অসম্ভব মনে হতো, সময়ের সঙ্গে তার অনুপস্থিতিকেও অভ্যাস বানিয়ে ফেলে। যে চলে যায়, সে তার মতো করেই বেঁচে থাকে। যে থেকে যায়, সেও কোনো না কোনোভাবে বেঁচে থাকে।
জীবন থেমে থাকে না কারও জন্য। সকাল আসে, রাত নামে, মানুষ কাজে যায়, হাসে, কথা বলে, নতুন মানুষদের সঙ্গে পরিচিত হয়। বাইরে থেকে সবকিছু স্বাভাবিকই দেখায়।
শুধু একটা জায়গায় মৃত্যু ঘটে— স্বপ্নের ভেতর।
যে স্বপ্নে দু'জন পাশাপাশি থাকার কথা ছিল, যে পরিকল্পনায় একসঙ্গে পথ চলার কথা ছিল, যে কল্পনায় ভবিষ্যৎ আঁকা হয়েছিল— সেগুলো একে একে নিঃশব্দে মারা যায়। মানুষ বেঁচে থাকে, কিন্তু তার কিছু স্বপ্ন চিরতরে কবর হয়ে যায় বুকের গভীরে।
তাই কেউ কাউকে ছাড়া বাঁচে না— এটা সত্য নয়।
সত্য হলো, সবাই বেঁচে থাকে।
খুব ভালোভাবেই বেঁচে থাকে।
শুধু মাঝে মাঝে কোনো নির্জন রাতে, পুরোনো স্মৃতির দরজা খুলে গেলে মনে পড়ে—
মরে গিয়েছিল মানুষটা নয়,
মরে গিয়েছিল তার সঙ্গে দেখা কিছু স্বপ্ন...! 🍀🖤
#আলু-🍀🖤