বিনয় মিশ্রের সৌজন্যে ভানুতুয়ার নাম এখন বঙ্গবাসীর কাছে অতি পরিচিত। চুরি করে পালানোর এক মোক্ষম জায়গা। এখনও অনেক চোর বাংলায় বিরাজমান। ভোটপর্ব মিটতেই চোরেদের কেউ কেউ কি ভানুতুয়ায় গিয়ে আত্মগোপন করবে? দেশ ছেড়ে কি কেউ আগেভাগেই ভানুতুয়ার পথে পাড়ি দেবে?
আচ্ছা প্লাস্টিক সার্জারি করে কারো মুখাবয়ব যদি সম্পূর্ণ বিকৃত করে দেওয়া হয় তাহলে ইডি বা সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা কি তাকে চিনতে পারবেন? চেনার কী উপায় হবে? কলকাতা বা অন্য কোনও রাজ্যে প্লাস্টিক সার্জারি হলে তদম্তকারীদের সেটাও তো লক্ষ্য রাখতে হবে।
ঘুষ নেওয়ার অভিযোগে ফের ইডি-কর্তা ধৃৃত তামিলনাড়ুতে। #দুর্নীতিমুক্ত ভারত গড়তে @মোদিজি সবার আগে সর্ষের মধ্যের এইসব ভুত তাড়া��। না হলে বানরের মালা গাথাই হবে। যে তদন্তকারীরা ঘুষ খেয়ে দুর্নীতি ধামাচাপা দেয় তাদের গ্রেফতার করে কঠোরতম শাস্তি দেওয়া হোক যাতে একাজ করতে তারা ভয় পায়।
জাপান, ইংল্যান্ড প্রভৃতি দেশে একাধিক নজির আছে, দুর্নীতির অভিযোগ উঠতেই দায় মাথায় নিয়ে মন্ত্রী বা প্রধানমন্ত্রীরা পদত্যাগ করেছেন। ছিঃ, এত চোর চোর শোনার পরেও ক্ষমতা আঁকড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর উচিত, পদত্যাগ করে নিজেকে সৎ প্রমাণ করে ক্ষমতায় ফিরে আসা।
@রেলমন্ত্রী : ট্রেন আসে, ট্রেন যায়। কিন্তু নিউ ব্যারাকপুর স্টেশনের যাত্রীরা জানতে পারেন না কোন ট্রেন আসছে, কোন ট্রেন যাচ্ছে। বহু বছর ধরেই স্টেশনে কোনও ঘোষণার সিস্টেম নেই। সমস্যায় পড়েন যাত্রীরা। রেলমন্ত্রীর কাছে অনুরোধ, ঘোষণার ব্যবস্থা করে দীর্ঘ দিনের সমস্যা দূর করুন যাত্রীদের।
@Railway Minister : Trains come, trains go. But the passengers of New Barrackpur station of Bongaon section can't come to know which train is comeing and which train is going. As no announcement system prevails at station. Passengers of New Barrackpur draw the RM's attention.
এবার আদালতের উচিত, নিয়োগ দুর্নীতির তদন্তে নিয়োজিত সিবিআই কর্মীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া। সেই সঙ্গে, ইডির উচিত, তদন্তকারীদের কার কত সম্পদ বেড়েছে তার হিসাব নেওয়া। এরপর সিবিআই একটি হাস্যকর সংস্থায় পরিণত হবে। যেটা হবে লজ্জার।
হিমালয়কে ঠেলে সরানো আর বাংলার মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠানো, কংগ্রেসে থেকে মুণ্ডিতমস্তক বাগচীবাবুদের পক্ষে কখনওই সম্ভব নয়। আগামী একশো বছরেও কংগ্রেস এই শক্তি অর্জন করতে পারবে না। এই সত্য তাঁর মতো আইনজ্ঞের বোধোদয় হওয়া উচিত।
এমন হতে পারে বাঙলার মসনদে আসীন হলো বিজেপি। আবার এমনও হতে পারে দলীয় পতাকা তুলতেও লোক পাচ্ছে না বিজেপি। সব নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের গেমপ্ল্যানের উপর। আগামি বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণে কেন্দ্রীয় নেতৃত্ব যদি দুর্নীতির আশ্রয় নেয় তাহলে পশ্চিমবঙ্গ থেকে চিরতরে মুছে যাবে বিজেপি।
লোকাল ট্রেনে সিনিয়রদের জন্য সংরক্ষিত আসনে বসতে পারেন না সিনিয়ররাই। সংরক্ষিত আসনগুলি দখল করে বসে থাকে হয় মহিলারা নয়তো ছেলেরা। সিনিয়র বলে ���াবি করলেও অপমানিত হতে হয়। প্রায়ই সিনিয়র-জুনিয়র বচসা হয়। রেলমন্ত্রীর কাছে আবেদন, সিনিয়র সিটিজেনদের এই অসহায়তায় তাঁদের পাশে দাঁড়ান।
ঘুষখোর, তোলাবাজ, দুর্নীতিবাজদের হেফাজত থেকে কোটি, কোটি টাকা উদ্ধারের পরও বলে, "মিথ্যে মামলা দিয়ে তদন্ত সংস্থা আটকে রেখেছে। সত্যের জ���় হবেই।" সেরা প্রহসন এটাই।
মহাভারতে ঢালের আড়াল থেকে রাজারা যুদ্ধ করতেন�� এযুগে সততার আড়াল থেকে মানুষ দুর্নীতি করে। লোকে তাকে ভাবে "সততার প্রতীক"! এই প্রবণতা যেমন সাধারণ মানুষের ��ধ্যে দেখা যায়, তেমন দেখা যায় নেতা-নেত্রীদের মধ্যেও। নিজস্ব লোকদের মাধ্যমে তারা সততার প্রচার তুলে ধরে। মানুষও সেটা বিশ্বাস করে।
ভারত জোড়ো? ভারত কি টুকরো টুকরো যে ভারতকে জুড়তে হবে? ভারত বিভাজনে কি এটা প্রচ্ছন্ন মদত নয়?
রাহুল গান্ধী ভারত জোড়ো পদযাত্রা না করে বরং কংগ্রেস জোড়ো পদযাত্রা করে সব রাজ্যে গেলে বুদ্ধির কাজ করতেন। কারণ তাঁর নেতৃত্বে কংগ্রেসে কোনও ঐক্য নেই। ভারত ঐক্যবদ্ধই আছে।