কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি সন্মাননীয় শ্রী Amit Shah জির শুভ জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।।
সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।।
#HBDayAmitShah
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০১তম প্রতিষ্ঠা দিবসে সংঘের সকল স্বয়ংসেবক, প্রচারক ও কার্যকর্তাকে জানাই জাতীয়তাবাদী গৈরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
‘ব্যক্তি নির্মাণ থেকে রাষ্ট্র নির্মাণ' এই আদর্শকে পাথেয় করে দেশসেবা, জাতীয়তাবোধ ও সামাজিক সম্প্রীতির পথে সংঘের নিরলস যাত্রা অব্যাহত থাকুক
কল্যাণীতে দুর্গাপুজোয় মাননীয় বিধায়ক অনুপম বিশ্বাস মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন, তাঁর মূল্যবান বক্তব্য এবং সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের কিছু স্মৃতি। ঢাকের তালে উৎসবের আনন্দে মুখরিত আমাদের পূজো । 🥁✨ #কল্যাণী#kalyani
রাখি পূর্ণিমার পবিত্র দিনে কল্যাণী শহর মণ্ডল বিজেপি মহিলা মোর্চার আয়োজনে অনুষ্ঠিত রাখি বন্ধন উৎসবে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়। উপস্থিত সকল দিদিদের কাছ থেকে রাখি পরি এবং পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির এই সুন্দর বন্ধনকে আরও দৃঢ় করার অঙ্গীকার করি।
কল্যাণী গ্রামীণ মণ্ডল-২ বিজেপি কৃষাণ মোর্চার উদ্যোগে পবিত্র রাখি বন্ধন উৎসব পালন করা হলো। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত থেকে সকল কার্যকর্তা, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে রাখি বন্ধনের মাধ্যমে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য অর্জন করেছি।
আমাদের কৃষকরাই দেশের আসল মেরুদণ্ড। তাঁদের ঘাম আর পরিশ্রমে আমাদের মুখে অন্ন জোটে। পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের প্রথম ১০০ দিনে তাই কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে একাধিক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।
১৮ আগস্ট নদীয়া জেলার জন্মদিন।ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা ও আধ্যাত্মিকতার এক অনন্য ভূমি নদীয়া। শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মধন্য এই ভূমি বিশ্বজুড়ে পরিচিত । নবদ্বীপের ঐতিহ্য, কৃষ্ণনগরের ইতিহাস, শান্তিপুরের সংস্কৃতি এবং অসংখ্য গৌরবগাথা নদিয়াকে করেছে বাংলার এক অমূল্য সম্পদ।
স্বাধীন ভারত — লক্ষ শহীদের রক্তস্নাত এক অর্জন....
১৯৪৭ সালের ১৫ আগস্ট পরাধীনতার শৃঙ্খল ভেঙে ভারত পা রেখেছিল স্বাধীনতার নতুন ভোরে। আজ আমরা উদযাপন করছি আমাদের ৮০তম স্বাধীনতা দিবস।
কেন্দ্রীয় মন্ত্রী ও মতুয়া সমাজের সংঘাধিপতি শান্তনু ঠাকুর জীর শুভ জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
শ্রী হরির কাছে তোমার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি ।
আমাদের কল্যাণী সগুনা গ্রামের মাটিতে
শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তি এসে পৌঁছে গেছে খুব দ্রুত প্রশাসনিক ও সাংগঠনিক নিয়ম মেনে, প্রধান উদ্বোধকের পারামর্শ অনুযায়ী শুভ উদ্বোধন এর দিন তারিখ শীঘ্রই জানানো হবে ।
#ShyamaPrasadMukherjee#AmarGrameShyamaprasad#kalyani#সগুনা#Saguna
কার্গিল যুদ্ধে যারা দেশের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত জন্য লড়াই করে গেছেন সেই বীর যোদ্ধাদের শ্রদ্ধা ও প্রনাম। দেশের জন্য তাঁদের এই বলিদান আমাদের সারাজীবন অনুপ্রাণিত করুক ।
#KargilVijayDiwas
বাংলার অন্নদাতাদের ঘাম আর শ্রমের সঠিক মূল্য সুনিশ্চিত করছে মোদী সরকার! 🌾
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজীর 'পিএম কিষাণ সম্মান নিধি' (PM-KISAN) যোজনা আজ দেশের কোটি কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এক বড় আর্থিক সম্বল। https://t.co/zlT1oVD5Zt