পরম পূজনীয় ধুতাঙ্গ সাধক ভদন্ত শরণংকর মহাথের মহোদয়ের ৪২তম শুভ জন্মদিন ১৬ আগস্ট ২০২৬ তারিখে রাউজান, চট্টগ্রাম বৃহত্তর হোয়ারাপাড়া অদ্বিতীয় গুণশালী বুদ্ধ ধাতু জাদী শরণংকর বৌদ্ধ বিহারে হাজারো ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়।
বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ১লা মে ২০২৬ ইংরেজি ২৫৭০ বুদ্ধাব্দে অদ্বিতীয় গুণশালী বুদ্ধধাতু জাদীতে পূজনীয় শরণংকর মহাথের মহোদয়ের উপস্থিতিতে বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা ও অষ্টশীল প্রদানের মাধ্যমে উদযাপন করেন।
পূজনীয় ধুতাঙ্গ সাধক শরণংকর মহাথের মহোদয় দীর্ঘ বহুদিন প্রবাসে অবস্থানের পরে আজ ১৬/০৪/২০২৬ তারিখে এই শুভ দিনে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। উনার এই প্রত্যাবর্তনে দেশ ও জাতি এবং শাসন সদ্ধর্মের প্রভূত কল্যাণ ও সমৃদ্ধি সাধিত হবে।
শুভ নববর্ষ।
নতুন বছর সবার জন্য সুন্দর, আনন্দ ও মঙ্গলময় হোক। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং মায়ানমারসহ বিভিন্ন দেশে পহেলা বৈশাখ অত্যন্ত আনন্দ, উৎসব ও উদ্দীপনার সাথে উদযাপন করা হয়।
সংযুক্ত আরব আমিরাতে এই প্রথমবারের মতো সর্ববৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়েছে অষ্টবিংশতি বুদ্ধ পূজা, অগ্রশ্রাবক ও অশীতি মহাশ্রাবক, উপগুপ্ত ভান্তের পূজা ও সংঘদান, অষ্টপরিষ্কার দান এবং পূজনীয় ধুতাঙ্গ সাধক ভদন্ত শরণংকর মহাথের মহোদয়ের ১৫তম ধুতাঙ্গ বর্ষপূরণ ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান।