সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষ্যে তাঁর সৃষ্টি করা সাহিত্যকীর্তির শব্দ সাজিয়ে শব্দবাজির অন্য স্বাদের শব্দার্ঘ্য। সৃজনে শব্দকর্মী শ্রীতমা রায়চৌধুরী ♥
#শব্দবাজি#shabdabaaji#শব্দার্ঘ্য#সত্যজিৎ #১০০
কম ব্যবহৃত কিছু শব্দ মাঝে মাঝে ঝালিয়ে নেওয়াও প্ৰয়োজন, যেমন : বিহান। জানতেন এই শব্দটা, বা তার মানে? রবীন্দ্রনাথ লিখেছেন : ওরে, বিহান হল, জাগো রে ভাই...
আজ বিশ্ব নাট্য দিবস। শব্দবাজির তরফ থেকে নাট্য জগতের এবং অবশ্যই নাটুকে মানুষদের জন্য রইল এই না-টুকে (এক্কেবারে আসল ভাবনা আর কি...) শুভেচ্ছা !
#শব্দবাজি#shabdabaaji
(*এটা খেলা নয় কিন্তু উত্তর লিখে দিন কমেন্টে 😎😎 ) বাংলা প্রবাদ-বাগধারা নিয়ে একটু মজাই করলাম নাহয়, তাতেও যদি বাঙালি প্রবাদ-বাগধারা ব্যবহার করে আরও বেশি করে। আপনার জন্মতারিখ-মাস ধরে মিলিয়ে নিন, কী করেন আপনি...
শব্দবাজিরই ত��রি করা পুরোনো একটা ভাবনা। যা লেখা হয়েছিল বছর দুয়েক আগে, তাতে খুব বেশি বদল আসেনি। তাই, আরও একবার বলা, "না" গুলো নারী-র যোগ্য সম্মান আর অধিকার দেওয়ার জন্য হ্যাঁ হোক।
মূল ভাবনা ঃ রয়
শব্দবাজির কাজকর্ম এবার বন্ধ করে দিতে হবে মনে হচ্ছে!! বানান ভুল ধর���য়ে দিলে "শব্দপুলিশ", তাও এবার বাতিল করতে হবে, যা বোঝা যাচ্ছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে সিদ্ধান্ত নিয়েছে - বানান ভুল করলেও নম্বর কাটা যাবে না মাধ্যমিকের উত্তরপত্র দেখার সময়!
বাংলা বিজ্ঞাপনে 'শব্দবাজি' বা শব্দ নিয়ে খেলা।P.C.Chandra Jewellersএর এই বিজ্ঞাপন আন্দাজ বছর সাতেক পুরোনো।বাংলা শব্দ'সোনা' নিয়ে কী সুন্দর লেখা-খেলা হয়েছে এখানে।একই শব্দকে একাধিক ভাবে ব্যবহার করে আলাদা মানে বোঝানো,বাংলা শব্দ নিয়ে এভাবে খেলার জন্য JWT Kolkata -কে শব্দবাজির সেলাম