রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মোট সন্তান ছিলো ৭ জন। ৩ জন ছেলে, ৪ জন মেয়ে।
৬ জন সন্তানের মা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, একজনের মা ছিলেন মারিয়া রাদিয়াল্লাহু আনহা।
মুনাফেকের আলামত
হাদীস নং-৩২।
আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, হুযুর (সাঃ)বলেছেন, মুনাফিকের নিদর্শন তিনটি। (১) কথা বললে মিথ্যা বলে, (২) প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে এবং (৩) তার নিকট কোন আমানত রাখা হলে তার খেয়ানত করে।
হাদীস নং- ২৮। ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, হুযুর (সাঃ) বলেছেন, আমাকে দোযখ দেখান হয়েছে। আমি দেখলাম, তার অধিকাংশ অধিবাসীই স্ত্রীলোক। তারা কুফরী করে। আরজ করা হল, তারা কি আল্লাহর প্রতি কুফরী করে? তিনি বললেন, তারা ��্বামী এবং উপকারের প্রতি কুফরী (বা অকৃতজ্ঞতা প্রকাশ) করে।
#Hades#bukari#Muslim
বেশি বেশি সালাম প্রদান ইসলামের মধ্যে গণ্য
হাদীস নং- ২৭। আবদুল্লাহ ��বনে আমর (রা.) হতে বর্ণিত, এক ব্যক্তি হুযুর (সা.)-এর নিকট আরজ করল, ইসলামের কোন কাজ উত্তম? তিনি বললেন, (অভুক্তকে) খানা খাওয়ান এবং পরিচিত-অপরিচিত সকলকে সালাম প্রদান করা।
হাদীস নং- ২৫। আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, হুযুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট আরজ করা হল, ��োন কাজ সর্বোত্তম? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস। আরজ করা হল, তারপর কি? তিনি বললেন, আল্লাহর পথে ধর্মযুদ্ধ। আরজ করা হল, তারপর কি? তিনি বললেন, নিখুঁত হজ্জ।