জীবন সম্ভবত এরকমই। আঘাত যত মারাত্মক হোক, দুঃখ যত মর্মান্তিক হোক, একসময় জীবন সবকিছু মেনে নেয়। দুনিয়াতে সবচেয়ে আশ্চর্য কি হচ্ছে জানেন? সেটা হচ্ছে মানুষের জীবন।
#AhmedSofa
যে বস্তু প্রয়োজনের সময় হাজারবার কামনা করেও পাইনি, সেই বিশেষ সময়টি চলে যাওয়ার পর তার কিছু ক্ষতিপূরণ যদি আমার কাছে সেধে এসে ধরাও দেয়, আমি তা গ্রহণ করতে পারবো না।
✍️_ আহমেদ ছফা 🇧🇩
#AhmedSofa
জীবন অমূল্য সম্পদ ; অসম্ভবকে সম্ভব, অসুন্দরকে সুন্দর করার নিরবচ্ছিন্ন সংগ্রাম করার নামই জীবন। ক্ষয়ে ক্ষয়ে ধুকে ধুকে মরার জন্য মানুষ পৃথিবীতে আসেনি। সমস্ত পরিশ্রম, সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত স্নেহ ঢেলে দিয়ে জীবনকে মাটির পৃথিবীতে দাঁড় করাতে হবে সুন্দর করে।
✍️_ আহমদ ছফা
#AhmedSofa