পোড়া দেশের মাস্টারমশাই - অর্কর ঠেকে আব্দুল কাফি | Arkar Thek - Episode 26 ft. Prof. Abdul Kafi | Shonona Bengali Podcast
তিনি একজন অসামান্য বক্তা। ছাত্রদের মনমুগ্ধ করা শিক্ষক। ক্লাসের চার দেওয়ালে তাঁর পড়ানো আটকে থাকে না। তাঁর অনুবাদ মন ছুঁয়ে যায় জয় গোস্বামীর। কেউ কেউ বলেন তিনি আজকের উদয়ন পণ্ডিত। তিনি আব্দুল কাফি। আন্তরিক আড্ডায় কথা বললেন তাঁর ছেলেবেলা, শিক্ষকতা, ছাত্রসমাজ, লেখালেখি ও আরো নানা বিষয়ে। ঘড়ি বলছে, অর্কর ঠেকে সবচেয়ে দীর্ঘ সময়ের আড্ডা। শুনুন সেই কথাবার্তা।
#podcast #Bengali #Bengalipodcast
ফুটপাথ থেকে বইসাম্রাজ্যের চূড়ায় - আড্ডায় দে'জ কর্ণধার অপু দে | Arkar Thek - Episode 25 ft. Apu Dey of Dey's Publishing | Bengali Podcast
পডকাস্টে এমন আড্ডা আগে শোনেননি। এ গল্প ফুটপাথে চ্যাটাই পেতে বই বিক্রি থেকে বইয়ের সাম্রাজ্য গড়ে তোলার; এ গল্প বই এবং পাঠকের; এ গল্প বাংলা ও বাঙালির উদ্ভাবনী শক্তির। এই গল্প দে'জ পাবলিশংয়ের।
#podcast #Bengali #publishing #bengalipodcast
রসায়নের ক্লাসের সব থেকে খারাপ ছাত্র থেকে পারমাণবিক বোমার জনক হয়ে ওঠা, বাস্তব জীবনে কি রবার্ট ওপেনহাইমার নায়কোচিত কাজ করেছিলেন? জনগণের কাছে হঠাৎ করে হিরো থেকে কেন ভিলেন হয়ে ওঠেন ওপেনহাইমার? শুনুন▶️ https://t.co/auwTdmIhVH
#oppenheimer#shononapodcast#manhattanproject