মানুষ যখন প্রচন্ড আনন্দে থাকে তখন কিছু মুখ চোখের সামনে ভেসে ওঠে, আবার যখন প্রচন্ড দুঃখে থাকে তখন কিছু মুখ চোখের সামনে ভেসে ওঠে আর এই দুই ধরনের মানুষ আপনার ভালোবাসার মানুষ। তবে যখন আপনার দুঃখের সময় যাদের কথা বেশি মনে পড়ে তারাই আপনাকে বেশি ভালোবাসে।
আমি আর কিছু চাইনা পাখি,বিশ্বাস করো।আমি তোমার ভালো চাই।পৃথিবীতে যা কিছু ভালো সবিই ভালো তোমার হোক।যাকে ভালোবাসি,সে ভালো আছে দেখার মতো-জানার মতো অনুভূতি আর হয়না।pk
যেদিন আমি টের পেলাম,আমার বুকে সমুদ্র সমান আফসোস প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাবো,নিঃশেষ হয়ে যাবো।ঠিক সেদিন থেকে আমি না-পাওয়ার সমস্ত আফসোস উড়িয়ে দিলাম।ভেবে নিলাম,যা কিছু আমার হয় নাই,তা কখনোই আমার ছিলোনা।