প্রকৃতি কাউকে শাস্তি দিতে তাড়াহুড়ো করে না, আবার কাউকে ঋণীও রাখে না।
সময়ই একদিন সব হিসাব মিটিয়ে দেয়। তখন কেউ বুঝতে পারে কেন কিছু হারিয়েছে, কেউ বুঝতে পারে কেন কিছু পেয়েও শান্তি পায়নি।
মানুষের আদালতে অনেক অন্যায় চাপা পড়ে যায়, প্রকৃতির কাছে কোনো হিসাবই হারিয়ে যায় না।
🥀
ফ্যামিলির উপর জুলুম করতে পারি না বলে
নিজের শখগুলোকে একে একে ছেড়ে দিয়েছি।
একটা সময় ছিল—
নিজের জন্য কিছু কিনতে ইচ্ছে করতো,
হঠাৎ কোথাও ঘুরে আসার প্ল্যান করতাম,
মাঝে মাঝে শুধু নিজের ভালো লাগার জন্য বাঁচতে চাইতাম।
কিন্তু বড় হতে হতে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেছে—
আমার প্রতিটা “আমি চাই”
কারও না কারও “সমস্যা” হয়ে দাঁড়ায়।
আমার একটু বাড়তি খরচ মানে
ফ্যামিলির কারও প্রয়োজন অপূর্ণ থাকা।
আমার একটু নিজের মতো করে বাঁচা মানে
কারও মনে অস্বস্তি তৈরি হওয়া।
তাই এখন আর ইচ্ছেগুলো জোর করে না।
মনের ভেতর উঠলেও
নিজেই চুপ করিয়ে দেই।
অনেকে বলে—
“তুই আগের মতো নেই, তোর কোনো শখ নেই?”
আমি শুধু হেসে বলি—
“সময় বদলাইছে…”
কিন্তু আসল কথা হলো—
আমি বদলাইনি,
আমি শুধু নিজের চাওয়াগুলোকে
পরিবারের শান্তির জন্য কবর দিতে শিখেছি।
আজ আমার শখ নেই—
আছে শুধু দায়িত্ব,
আর সেই দায়িত্ব পালন করতে করতে
নিজের ভেতরের মানুষটাকে হারিয়ে ফেলার অভ্যাস।
সবাই ভাবে আমি শক্ত হয়ে গেছি,
কিন্তু কেউ দেখে না—
আমি প্রতিদিন একটু একটু করে
নিজেকেই ছেড়ে দিচ্ছি… 🍀🖤
#আলু-🍀🖤