সালাম
সালামের পর বলছি তোমায় প্রিয়, শোনো!
প্রথমত, ভালোবাসি তোমায় অনেক!
দ্বিতীয়ত, তোমার অপেক্ষায় গুনছি প্রহর—
সমতলে আর পর্বতে।
শেষে বলছি খোদাকে—
রাখেন যেন আমার জন্য শুধুই তোমাকে।
তোমার কাছ থেকে চাই সবটুকু ভালোবাসা।
ভালোবাসি শুধু তোমাকে।
(ফারসি কবিতা)
আমার সবসময়েই মনে হয়েছে, মির্জা (গালিব) আর আমি যেন মুখোমুখি দু'টি আয়না। সেই আয়না দু'টোর ভেতরে শূন্যতা। দুই শূন্যতা একে অপরের দিকে তাকিয়ে বসে আছে। শূন্যতারা কি কথা বলতে পারে নিজেদের মধ্যে?
— দোজখনামা, রবিশংকর বল
আমি
یہ ہم ہی ہیں کہ کسی کے اگر ہوئے تو ہوئے
تمہارا کیا ہے، کوئی ہوگا، کوئی تھا، کوئی ہے
"আমি তো সে, যে কারো হলাম তো হলামই—
তোমার কী আসে যায়?
তুমি কারো ছিলে, কারো আছে, কারো হবে!"
— ইরফান সাত্তার (করাচি, পাকিস্তান, ১৯৬৮)
যুদ্ধ
اگر كبهى تيرے نام پر جنگ ہو گئی تو
ہم ايسے بزدل بھی پہلی صف میں کھڑے ملیں گے
"যদি কখনো তোমায় নিয়ে শুরু হয় কোনো যুদ্ধ—
আমার মতো কাপুরুষকেও প্রথম সারিতে পাবে তুমি।"
তেহজিব হাফি
ঘুম
کیسے بتاؤں انہیں، کیوں مجھے نیند نہیں آتی
جو شام ہونے سے پہلے ہی سونے کی بات کرتی ہے
কেসে বাতাওঁ উনহে কিউ মুঝে নিন্দ নেহি আতি,
জো শাম হোনে সে পেহলে সোনে কি বাত কারতি হ্যায়।
"কী করে বলি তারে? কেন আমার রাত কাটে নির্ঘুম!
সন্ধ্যে নামার আগেই যার দু চোখ ভরে নামে ঘুম।"
জীবনের জ্বর ছেড়ে শান্ত হয়ে রয়েছে হৃদয়,-
অনেক জাগার পর এইমতো ঘুমাইতে হয় ।
সকলের ঘুম আছে- ঘুমের মতন মৃত্যু বুকে
সকলের;- নক্ষত্রও ঝ’রে যায় মনের অসুখে;-
— ধূসর পান্ডুলিপি, জীবনানন্দ দাশ