যখন দেখলাম chatGPT
অনেক নামজাদা লেখক এর চেয়েও
অনেক শক্তিশালী কাব্য গান উপন্যাস
উদ্ধৃতি গল্প লিখতে পারে
এই সমস্ত সস্তা সাহিত্যের চেয়ে
ওঁর সাহিত্য চর্চাটাই আমার কাছে
যুতসই বলে মনে হচ্ছে ।
আমার কথায় কোন আবেগ নেই
আছে বাস্তবতা
চোখে কোন দরদ নেই আছে তীব্রতা
আমার প্রচারে কোন বিচ্ছিন্নতা নেই
আছে পূর্ণতা ।
so if you play with sentiment or emotion
I am not for you
I am just for you
who all belong to reality.
——তপন দাস
❝আমি জানিনা দুঃখের কী মাতৃভাষা
ভালোবাসার কী মাতৃভাষা
বেদনার কী মাতৃভাষা
যুদ্ধের কী মাতৃভাষা।
আমি জানিনা নদীর কী মাতৃভাষা
নগ্নতার কী মাতৃভাষা । ---
শুধু আমি জানি আমি একটি মানুষ,
আর পৃথিবীতে এখনও আমার মাতৃভাষা, ক্ষুধা !❞
——আবুল হাসান
❝এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না
এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না
এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না❞
——– নবারুণ ভট্টাচার্য
❝আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে ।❞
——হুমায়ুন আজাদ
একটা প্রিয় গোলাপের অভাবে
যদি একটা জ্বলন্ত বাগানকে সৌন্দর্যহীন মনে হয়
তার কাছে পুরো বাগানটাই মিথ্যে ।
তোমার বুকের চিৎকার
যার কাছে রিহার্সালের নোট মনে হয়
তার কাছে তোমার আশ্রয়টাও মিথ্যে ।❞
——তপন দাস
আমার জীবনে সবচেয়ে বড়ো advanced version কী ??
তার উত্তর হবে
এক মহাবিশ্ব দূরে থেকেও
একটি গ্রহকে আলো দেবার জন্য
আমি এক সন্ধ্যাও অস্ত যাইনি ।
and this a higher version
any version of reality .
——তপন দাস
আমার জীবনে সবচেয়ে বড়ো advanced update কী ?
তার উত্তর হবে
আদর্শের দ্বন্দ্ব থেকে বেরুনোর
উচ্চ মানসিকতা নিয়েই বলছি,
পৃথিবীর কোন আদর্শই
আমাকে মোহগ্রস্ত করতে পারেনি ।
and this is a higher update
any update of reality .
——তপন দাস
পাবলো নেরুদা তাঁর এক কাব্যে লিখেছিলেন
❝স্বপ্নের চেয়েও শুদ্ধ মনে হয় তাঁর দুচোখ❞
তেমনিভাবেই বলতে ইচ্ছে করে
জীবনের চেয়েও শুদ্ধ মনে হয়
এমন উঞ্চ গানের চর্চা । 🧏♀️💓♥️💅