ছাত্রদলের মিথ্যাচার শুনুন!
বৈষম্যবিরোধী ও শিবির এর কর্মীরা নাকি ৩ জন ছাত্রদলের কর্মীকে কোনো কারণ ছাড়াই মারতে মারতে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়। স্থানীয় লোকজন তা প্রতিহত করে দেয়।
তাহলে বড় বড় কলম হাতে এরা করা? শোনা যাচ্ছে সবাই এরা রামদা দলের লোক।
আওয়ামীলীগ এর এমন কেউ নাই যে, অন্যায় করে নাই। কেউ করেছে ছোট অপরাধ, কেউ করেছে বড়।
তাদের সবচেয়ে ছোট অপরাধ হচ্ছে, কেউ তাদের চাঁদাবাজি ও অন্যান্য অপকর্মের বিরুদ্ধে কথা বলতে পারতো না, বললেই বিভিন্ন নির্যাতনের শিকার হতে হতো। #Bangladesh
গুন্ডা বাহিনীদের জন্যই আওয়ামীলীগ ও বিএনপি টিকে আছে। এরা বাংলাদেশের জন্য অভিশাপ।
যতদিন এদের অস্তিত্ব থাকবে, ততদিন বাংলাদেশের উন্নতি হবে না, ক্ষমতায় জামাত আসুক আর ছাত্রদের নতুন দল আসুক, কোনো লাভ নেই।
আওয়ামীলীগ আমলে তারেক রহমানকে আমি স্মার্ট ভেবেছিলাম এবং ভেবেছিলাম সুযোগ পেলে দেশের অনেক উন্নতি করবেন।
এখন দেখতেছি, ক্ষমতায় যাওয়ার আগেই ওনার কর্মীগণ দেশের বারোটা বাজিয়ে দিতেছে, সাথে ওনার দলেরও। আর তিনি বিদেশের মাটিতে ভীতু হয়ে বসে আছেন, দলের সংস্কার না করে।
দেশের আইন শৃঙ্খলার অবস্থা আমার জীবনে দেখা সবচেয়ে ভয়াবহ অবস্থানে আছে এখন। তবুও এসব মেনে নিচ্ছি দেশের স্বার্থেই। এটা আরো ভয়াবহ হতে পারতো। কিন্তু ছাত্র জনতার ভয়েই আওয়ামীলীগ ও সন্ত্রাশীরা মাঠে নামতে পারতেছে না।
অন্তরবর্তী সরকারের উচিৎ কার্যকরী পদক্ষেপ নেয়া অযথা তৌহিদী জনতাকে দোষারোপ না করে।