শাশুড়ির ছেলেকে ভালো লাগে শাশুড়িকে না,জুদা খাওয়ার জন্য ছেলের বউ দেখায় কত বাহানা।
ননদ-ননাশ ভালো লাগে না ভালো লাগে শুধু জামাই,বাপ-মায়ে মানুষ করবে ছেলের বউয়ে শুধু খাবে কামাই।
কারো চরিত্রের সঙ্গে মিলে গেলে মাফ করবেন,শাশুড়ির সাথে যা করবেন শাশুড়ি হওয়ার পর সুদে-আসলে ফেরত পাবেন।
নিষ্পাপ রামিতা ধর্ষিত এক নরপশু করলো জীবন শেষ, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে কি পেল আমার বাংলাদেশ।
ধর্ষণের বিচার কঠোর না হলে বাড়বে নরপশু, ভবিষ্যতেও ধর্ষিতা হবে রামিতার মত শিশু।
দেশের মানুষের রক্তক্ষরণ সরকার দেন দৃষ্টি, অতীতের রেকর্ড ভেঙে দিয়ে করুন নতুন ইতিহাস সৃষ্টি।
অন্যের হক ঠকিয়ে যারা কোরবানি দিবা নিজে, বন্টনের সময় কারসাজি করে গোস্ত রাখবা ফ্রিজে।
তাদের কথা চিন্তা করে প্রশ্ন মনে ভাষাই, আল্লাহর নামে কুরবানী দিচ্ছ নাকি গোস্ত খাওয়ার আশায়।
হাদিস না মেনে কোরবানি যদি হয় লোক দেখানো আয়োজন, আপনারাই বলেন এমন লোকের কোরবানি দেওয়া কি প্রয়োজন?
সিংহের মতো গর্জন করা নেতা এলাকা ছেড়ে প্রবাসে দিল পারি, পাড়ার চাচাতো ভাই মফিজ এখন নেতা যেখানে সেখানে করছে বাড়াবাড়ি।
দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে বিপর্যয় হবে চরম।
আপনার থেকে যদি প্রতিবেশীরা না থাকে নিরাপদ, তবে এই ক্ষমতাই আপনার কাল হয়ে দাঁড়াবে ডেকে আনবে বিপদ।
ধর্মের দোহাই আঘাত লোহায় ঈমান কিন্তু বাকা, ধর্ম ধর্ম চিল্লায় সবাই মসজিদ কিন্তু ফাঁকা।
নিজের স্বার্থ হাসিল করতে পাপ করতেছো লুকিয়ে, ধরা খেলেই বাঁচার জন্য ধর্ম দিচ্ছ ঢুকিয়ে।
ধর্মের কথা মুখে থাকলেও কর্মে কিন্তু ভিন্ন, সত্যের পর্দা সরালে গায়ে নাফরমানীর চিহ্ন।
সেদিন তোমার রুহ্ পর্যন্ত কেঁপে উঠবে ,,
যেদিন তোমার গর্ভে ধারণ করা সন্তান কোন এক নারীর কাছে ঠকে এসে জিজ্ঞেস করবে , মা মেয়েরা কেন এত ছলনাময়ী ?
পারবে তো সেদিন উত্তরটা দিতে ,,??
পুরুষের অর্ধেক জীবনে নারীর চিন্তা বাকি অর্ধেকে টাকা, চিন্তাই জীবনের যোগান হয়ে থামিয়ে দেয় জীবন��র চাকা।
টেনশন পুরুষকে পেনশন দেয় না বানিয়ে দেয় বৃদ্ধ, চিন্তার পানি মাথায় ফোঁটে মগজ করে সিদ্ধ।
মানসিক চাপ কমলেই হয়তো শক্তিশালী হত শীর, একশো বছরেও পুরুষ মানুষ বাচত হয়ে বীর।
সেই যে একবার জন্ম নিলাম আজও ফুরালো না জীবনের বেলা, বেঁচে থাকতে পেলাম হাজারো অবহেলা।
ঘর বুঝলো না পর বুঝলো না হায়রে হত ভাগা জীবন, কত লাঞ্ছনা সহ্য করলি তবুও হয়নি মরণ।
সিদ্ধান্তটা নিজেই নিতাম ধর্মে নিষেধ দিল, ত্রিশ টাকার রশি কেনার সামর্থ্য আমারও ছিল।
ধৈর্য থাকা অব্দি পুরুষের ধৈর্যের পরীক্ষা নিও, ধৈর্য কে জিদে পরিণত হতে দিও না।
কারণ ধৈর্যের বাঁধ ভেঙে গেলে
পুরুষ না দেখে সম্পর্ক, আর না দেখে কারো লাভ লোকসান ,
এমনকি নিজের লাভ -খতির হিসাবও করে না তখন।
আমার হিসাব একটু আলাদা।
আমার দেয়ালে পিঠ ঠেকে গেলে আমি দেয়ালটাকেই ভেঙ্গে ফেলি।
বাপের ভাই চাচা বলে আপন জীবন বাচা, বাপের বোন ফুপি সে মানুষটাও সাজে বহুরূপী।
মায়ের ভাই মামা আদর করে ভালো থাকলে বাপের সম্পদের আমলনামা, মায়ের বোনই তো খালা তার সংসারেও বাড়াতে চায় ��া বাড়তি জ্বালা।
দিনশেষে মামা চাচা হয় না বাবার মতো খালা ফুপু মা, বাপ মায়ের সাথে কারো হয়না তুলনা।
মিথ্যা কখনো তিতা হয় না, ধোঁকায় কখনো কঠোরতা থাকে না। ধোঁকাবাজ কখনো নরম সুর ছাড়া কথা বলে না। আপনি বোকা বলেই ম��ষ্টি কথায় ধোঁকাবাজদের রোপণ করা ষড়যন্ত্রের বীজ দেখতে পান না।
পড়ালেখার বয়সে ঘুরছো যারা নারীর লোকের পিছে, ভবিষ্যৎ তোমার অন্ধকারে হচ্ছে কথা নয় তো মিছে।
ক্যারিয়ার তোমার ধ্বংস হলে বিদায় নিবে রানী, মেয়েরা কেবল স্বার্থ খোঁজে এটাই সত্য বাণী।
ফালতু চিন্তা বাতিল করে বাড়াও নিজের কামাই, হাজারটা মেয়ে সিরিয়াল দেবে তোমায় করতে জামাই।
বর্তমান সময়ে বেশির��াগ পরিবারেই রাজনীতির প্রভাব বেশি, বৈষম্য হয় সন্তানের মাঝেও কারো জামিন কারো ফাঁসি।
ইনকাম ছাড়া সন্তান টা সবার কাছেই দোষী, শত কিংবা হাজার করলেও হয়না কেহ খুশি।
অর্থ থাকলে শুনাম আছে যতই করুক খারাপ, টাকা থাকলে বিষের পাত্র সবার কাছে সরাপ।
সুখের আশায় তোমায় করলাম বিয়ে করলে তুমি দুখি, বিশ বছরে বুঝলাম আমি বেইমান তুমি সুখী।
নিজের সুখটাই খুঁজলে তুমি যে ষোল আনা, বিশ বছর দেখলাম শুধু তোমার তাল বাহানা।
তোমার সকল চাওয়া পুরন করলাম আমারটাই শুধু বাকি, তবু ষাট বছরের জীবনে দিলে একশো বছরের ফাঁকি।