বড় হতে পারবে তো ততটুকু,
সময় ও শ্রম দেবে যতটুকু,
জেনে রেখো, পৃথিবীতে যারা বড় হতে চায়,
নির্ঘুম থাকে তারা কাজে আর চেষ্টায়।
- ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ
(নজীবানুবাদ)
Telecommunication sources said that all mobile operators have already been directed by the Bangladesh government to shut down 4G services.
.
#BangladeshBleeding#STEPDOWNFASCISTHASINA
বান্দার গুনাহ হয়েই যায়। অনিচ্ছাসত্ত্বেও গুনাহ হয়ে গেলে, সাথে সাথে ইস্তেগফার। সম্ভব হলে কিছু সাদাকা। সুযোগ থাকলে দুই রাকাত নামায।
- শায়খ মুহাম্মদ আতিক উল্লাহ
মানুষটা সুযোগ পেলেই তিলাওয়াতে ডুবে যান। যে কোনও দূরত্ব মাপেন আয়াত দিয়ে। ঘর থেকে মসজিদ দশপৃষ্ঠা, মাদরাসা পনের পৃষ্ঠা, এভাবে।
- শায়খ মুহাম্মদ আতিক উল্লাহ
বিষন্ন মন! প্রশান্ত হও, অস্থিরতার পারদ কমাও
মেঘের আড়ালে সূর্য এখনো দীপ্তি ছড়ায়, দেখতে কি পাও?
তুমি একা নও, যে কারও ভাগ্য মাঝেমধ্যেই এমন হয়
সবার জীবনে এক আধটুকু বৃষ্টি ঝরলে মন্দ নয়!
একমুঠো শীত, একটু আঁধার— এসে পড়বেই,
চাও বা না চাও।
- Abdullah Mahmud Nazib ভাই
রমাদান এমন এক মাস, যখন সবদিক থেকে ক্ষমা আর সফলতা আপনাকে হাতছানি দিয়ে আহবান করে। আর এই মাসে, আল্লাহর ক্ষমা না পাওয়ার অর্থ হলো- আপনি ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করেননি।
এটা আপনার ব্যর্থতা।
#SelfReminder
বইঃ ধূলিমলিন উপহার রমাদান
আসন্ন রমাদানে পরিবারে কুরআন তিলাওয়াত ও চর্চার জন্য সময় বরাদ্দ রাখা, ছোট ছোট গুণাবলী অর্জন করে সারাবছর তাতে পাবন্দী থাকার প্রত্যয় গ্রহণ বেশি প্রয়োজনীয়, একান্তে কিছুসময় রবের জিকির ও দু'আ চাওয়ার সুকুন থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই।
তিনিই আল্লাহ, যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃজন করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে অতঃপর তা দ্বারা তোমাদের জন্য ফলের রিজিক উৎপন্ন করেছেন এবং নৌকাকে তোমাদের আজ্ঞাবহ করেছেন, যাতে তাঁর আদেশে সমুদ্রে চলাফেরা করে এবং নদনদীকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন'
- (সুরা ইবরাহিম :আয়াত ৩২)