সাগর ব্লকে মহাসমারোহে উদযাপিত হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলাস্তরের ইসকন রথযাত্রা উৎসব!
জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর পুণ্য রথ টানতে ভিড় জমিয়েছেন হাজার হাজার ভক্ত। চারদিক মুখরিত হরিনাম সংকীর্তনে।
#RathaYatra2026#KakdwipSD#S24P#Sagar#ISKCON#JoyJagannath
শেকড়ে ঐতিহ্য নিয়ে এক যুগ নির্মাণ -
পশ্চিমবঙ্গ দিবসে নব বাংলার জয় গান।
আজ কাকদ্বীপ মহাকুমা শাসকের করণে যথাযথ মর্যাদার সাথে পালিত হলো 'পশ্চিমবঙ্গ দিবস'। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মহাকুমা শাসক, উপশাসক এবং অন্যান্য আধিকারীকরা।
#PaschimbangaDivas#KakdwipSubDivision
যোগ ও ধ্যানে সুস্থ সবার মন,
পাথরপ্রতিমায় আজ আবাহন..
আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আজ পাথরপ্রতিমা ব্লকে 'রান ফর যোগা' এবং এরপর যোগাভ্যাস ও ধ্যান শিবিরের আয়োজন করা হলো। সুস্থ ও সতেজ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সকলে।
#InternationalYogaDay
আজ জনকল্যাণ-শিবিরের শেষ দিনে মুখে হাসি সুন্দরবনের প্রত্যন্ত জি প্লট অঞ্চলের বাসিন্দাদের!
আবেদন করতে এসে আয়ুষ্মান ভারত সম্পর্কে পাথরপ্রতিমার এক বাসিন্দার প্রতিক্রিয়া।
প্রান্তিক মানুষের কাছে ৫৪টি অনন্য পরিষেবা পৌঁছে দেওয়ার সরকারি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
#JanKalyanShivir#S24P
সুন্দরবন অঞ্চলে পরিবেশবান্ধব ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য পাথরপ্রতিমা ব্লকের জনকল্যাণ শিবিরের মাধ্যমে 'সৌরবিদ্যুৎ'-এর মতো অপ্রচলিত শক্তির ব্যবহার করার জন্য আবেদন জানালেন কিছু স্থানীয় জনগণ। টেকসই ভবিষ্যতের লক্ষ্যে এটি একটি দারুণ উদ্যোগ।
#JanKalyanShivir#KakdwipSD#S24P
The Countdown Activity for International Yoga Day witnessed enthusiastic participation as people of all ages joined hands to celebrate the spirit of Yoga.The session echoed the message of balance, discipline and holistic well-being. #EgiyeBangla
জনকল্যাণ শিবিরের ৩য় দিন: জয়নগর-২ ব্লকে উপচে পড়া ভিড়!
সরকারি বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন ব্লকের বহু মানুষ। প্রশাসনের তৎপরতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলছে ফর্ম জমার কাজ।
#JankalyanSibir#Jaynagar2Block
জনকল্যাণের বিস্তৃত প্রচার
সমস্যার এবার দ্রুত প্রতিকার...
কাকদ্বীপ ব্লকে প্রচারের মাধ্যমে 'জনকল্যাণ শিবির' সম্পর্কে জানতে পেরে বহু মানুষ শিবিরে উপস্থিত হয়েছেন এবং সরাসরি সরকারি পরিষেবা ও সমাধান লাভ করছেন।
সচেতন নাগরিক ও তৎপর প্রশাসনের মেলবন্ধনে সফল এই উদ্যোগ।
#JanKalyanShivir
আজকের নারী..
সব বাধা পেরিয়ে,
সবার থেকে এগিয়ে!
পাথরপ্রতিমা ব্লকে আয়োজিত জনকল্যাণ শিবিরে স্বনির্ভর নারীশক্তির বিভিন্ন প্রয়োজন ও সমস্যার তাৎক্ষণিক ও স্থায়ী সমাধান মিলছে একই ছাদের তলায়। নারীদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষায় প্রশাসন সদাতৎপর।
#JanKalyanShivir#KakdwipSD#S24P
জরা-গ্লানি আর নয়,
মুক্তির আশ্বাস ও স্বাস্থ্যের সমন্বয়..
দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকে আজ জনকল্যাণ শিবিরের তৃতীয় দিনে বয়স্ক মানুষদের অভিজ্ঞতা।
#JanKalyanShivir#KakdwipSD#Sagar#S24P
৫৪ টি স্কিম, প্রগতির দিন....
জনকল্যাণ শিবিরের তৃতীয় দিনে নামখানা ব্লকে মানুষের ব্যাপক উৎসাহ ও ভিড়। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে আবেদনপত্র জমা দিচ্ছেন সাধারণ মানুষ। রাজ্যবাসীর কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সদা তৎপর।
#JanKalyanShivir#KakdwipSD#Namkhana#S24P
সোনারপুর-রাজপুর এবং বারুইপুর পৌর এলাকায় জোরকদমে চলছে 'জনকল্যাণ শিবির'-এর প্রচার! সরকারি সুযোগ-সুবিধা ও বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে টোটো মাইকিংয়ের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে সচেতনতা বাড়ানো হচ্ছে।
#JanKalyanShivir#BaruipurSubDivision#S24P
কুলতলি ব্লকে 'জনকল্যাণ শিবির' কে কেন্দ্র করে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা! দক্ষিণ ২৪ পরগনার এই প্রত্যন্ত এলাকার মানুষ দলে দলে আসছেন নিজেদের নাম নথিভুক্ত করতে এবং বিভিন্ন সরকারি পরিষেবা সরাসরি গ্রহণ করতে।
#JanKalyanSibir#Kultali#S24PGS
"একটি গাছ মায়ের নামে"-- জন কল্যাণ শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্পে নাম নথিভুক্তিকরণের জন্য আবেদনপএ জমা করতে আসা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে গাছের চারা।
জয়নগর-২ ব্লক, দক্ষিণ ২৪ পরগনা।
#JankalyanSibir#Jaynagar2Block
From interacting with beneficiaries to reviewing on-ground arrangements, the District Magistrate, South 24 Parganas, inspected the Janakalyan Shivir to ensure that welfare schemes and public services are reaching people effectively and efficiently.
#EgiyeBangla
সাগর ব্লকের 'জনকল্যাণ শিবির'-এ আয়ুষ্মান ভারত যোজনার এক আবেদনকারী তাঁর অত্যন্ত ইতিবাচক অভিজ্ঞতা ও মতামত ভাগ করে নিলেন। এই শিবিরের মাধ্যমে কোনো রকম হয়রানি ছাড়াই অত্যন্ত সহজে ও দ্রুততার সাথে স্বাস্থ্যবিমার সুবিধা পেয়ে তিনি অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ।
#JanKalyanShivir#Sagar#S24P
আজ পাথরপ্রতিমা ও নামখানা ব্লকের 'জনকল্যাণ শিবির'-এ মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী দীপঙ্কর জানা মহাশয়ের উপস্থিতিতে চারাগাছ বিতরণ করা হলো। পরিবেশ রক্ষা এবং সবুজায়নকে উৎসাহিত করতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
#JanKalyanShivir#KakdwipSD#PatharPratima#Namkhana#GoGreen