সরকারকে অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে : মিয়া গোলাম পরওয়ার
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“গত মাসে এক দফায় জ্বালানি তেলের মূল্য ৮ থেকে ১২ শতাংশ, ক্ষেত্রবিশেষে তার চেয়েও বেশি বৃদ্ধি করার পর আবারও নতুন করে মূল্যবৃদ্ধিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কেবল গত মাসেই জ্বালানির দাম বাড়ানোর ফলে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ এই কঠিন সময়ে মানুষের আয় বাড়েনি, বরং ক্রমাগত বেকারত্ব ও অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে। দিশেহারা জনগণ যখন দু'বেলা দু’মুঠো খাদ্য জোগাতে হিমশিম খাচ্ছে, তখন আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় জনগণের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে। সরকার যেখানে আশ্বস্ত করেছিল যে, অন্তত এই মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হবে না, সেখানে পুনরায় মূল্যবৃদ্ধি করায় জনগণের সাথে সুস্পষ্ট প্রতিশ্রুতি ভঙ্গ ও চরম ধোঁকাবাজি।
বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে তড়িঘড়ি করে যদি পুনরায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়, তবে তা হবে একটি চরম জনস্বার্থবিরোধী পদক্ষেপ। সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ রূপ ফুটে উঠেছে, তার সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশ এবং সমাজের অস্তিত্বকে আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াতে ইসলামী জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ের পক্ষে এবং যেকোনো ধরনের জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। প্রিয় দেশবাসীকে নিজেদের অধিকার ও অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতন হওয়ার এবং কথা বলার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা সবসময় আপনাদের পাশে আছি।
অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
Leader of the Opposition departs from Dhaka to Perform Holy Hajj
Today, Wednesday, May 20, the Honorable Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, left Dhaka for Saudi Arabia to perform the holy Hajj pilgrimage.
Present at Hazrat Shahjalal International Airport to bid farewell to the Jamaat Ameer were the organization’s Secretary General and former MP Mia Golam Porwar; Assistant Secretary General and Secretary of the Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair; Central Executive Council Member Mobarak Hossain; Central Executive Council Member and Ameer of Dhaka City North Mohammad Selim Uddin; and Barrister Nazibur Rahman Momen, MP.
After completing the holy Hajj, Dr. Shafiqur Rahman is expected to return on June 1, InshaAllah.
ফ্যাসিস্ট আমলে বিদেশে পাচার হওয়া ২৮ লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনতে সরকারের পদক্ষেপ কী?—জানতে চায় তরুণ প্রজন্ম।
ড. শফিকুল ইসলাম মাসুদ, এমপি
সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
গণভোটে 'হ্যাঁ' বিজয়ী করতে ডাকসু ঘোষণা করছে সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন 'হ্যাঁ মানেই বাংলাদেশ'।
এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে; আপনার মোবাইল ফোন দিয়ে গণভোটের পক্ষে ১০ সেকেন্ডের ভিডিও ধারণ করে পোস্ট করুন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স সহ সকল সোশ্যাল মিডিয়াতে।
আহত জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ প্রকাশ
চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ও গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ১৭ জানুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহ এবং তাঁর সঙ্গে থাকা মাঈনুদ্দিন নামে আরেক যুবককে দুষ্কৃতিকারীরা লাঠিসোটা ও চাকু দিয়ে অতর্কিত হামলা করে মারাত্মকভাবে আহত করে। আমি এই সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদের ওপর পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা জাতির জন্য অশনি সংকেত। এটি শুধু একজন জুলাইযোদ্ধার ওপর হামলা নয়, বরং গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি আঘাত।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক মতভিন্নতার অজুহাতে সহিংসতা ও সন্ত্রাসের পথ বেছে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় না আনলে দেশে নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
এডভোকেট জুবায়ের বলেন, “আহত হাসনাত আব্দুল্লাহ ও মাঈনউদ্দীনের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীরদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের বর্বর হামলার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।”
বিভ্রান্তিকর প্রচারের বিষয়ে স্পষ্টীকরণ
১৪ জানুয়ারি সম্মানিত আমীরে জামায়াতের বক্তব্য উল্লেখ করে একটি ফটোকার্ড আমাদের নজরে এসেছে, যেখানে তাঁর বক্তব্যকে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করে প্রচার করা হয়েছে। উক্ত ফটোকার্ডে আমীরে জামায়াতের বক্তব্যের সঙ্গে Martha Das, জেনারেল সেক্রেটারি, National Christian Fellowship of Bangladesh–এর একটি বক্তব্যকে টুইস্ট করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা বাস্তব বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
উল্লেখ্য, সংশ্লিষ্ট প্রেস কনফারেন্সের সমাপ্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশোধন করেন এবং আমীরে জামায়াতের পূর্ণ ও প্রকৃত বক্তব্য জনসমক্ষে স্পষ্টভাবে তুলে ধরেন।
আমীরে জামায়াতের বক্তব্যে সুস্পষ্টভাবে বলা হয়েছে—
বাংলাদেশে বিদ্যমান আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে এবং জনগণের মতামত ও সম্মতি ছাড়া কোনো আইন পরিবর্তন বা সংশোধনের প্রশ্নই আসে না। তিনি সংবিধান, আইনের শাসন, ধর্মীয় সম্প্রীতি এবং সকল নাগরিকের অধিকার রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
অতএব, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপনার মাধ্যমে জনমনে ভুল ধারণা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হচ্ছে।
ভিডিওতে আমীরে জামায়াত এ বিষয়ে কি বক্তব্য রেখেছেন তা প্রেস কনফারেন্স এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্পষ্ট করেছেন।
আশা করি এ বিষয়ে জনমনে বিভ্রান্তি দূর হবে
—
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী
আপনার কেউ এভাবে না ফেরার দেশে চলে যাক, এটা যদি আপনি না চান; তাহলে আপনাকে গণভোটে হ্যাঁ ভোট দিতেই হবে। এর কোন বিকল্প নাই।
#গণভোটেহ্যাঁ#গণভোটে_হ্যাঁ#হ্যাঁ
The wait of 17 long years has finally come to an end.
Today, Dhaka witnessed history as millions of people gathered to welcome BNP Acting Chairman Tarique Rahman back to his homeland. After 17 years of political exile, the leader of the masses has returned to his motherland.
The people have spoken clearly, justice has prevailed.
#TariqueRahmanHomecoming
#TariqueRahman #BNP #Exile
ঢাকা-১৫ আসন (মিরপুর-কাফরুল) থেকে সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
জামায়াত জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবন্ধ- মাওলানা আবদুল হালিম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ও ঢাকা-১৫ আসনের আসন পরিচালক জনাব আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জনাব জিয়াউল হাসান, মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও মিরপুর (পূর্ব) থানা আমীর জনাব শাহ আলম তুহিন, কাফরুল (দক্ষিণ) থানা আমীর অধ্যাপক আনোয়ারুল করিম ও কাফরুল (উত্তর) থানা আমীর জনাব রেজাউল করিম প্রমুখ।
মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা আবদুল হালিম বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী আমীর ও মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডা. শফিকুর রহমানের পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি- আলহামদুলিল্লাহ। আমরা চাই আগামী নির্বাচন হোক একটি প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর নির্বাচন।”
তিনি আরও বলেন, “তরুণদের প্রত্যয়দীপ্ত স্লোগান- ‘বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’- এই অনুপ্রেরণার ধারক শহীদ আবু সাঈদ, শহীদ মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ আবরার ফাহাদ ও সর্বশেষ শহীদ জুলাইয়ের বীরযোদ্ধা শরিফ ওসমান বিন হাদী আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের শিকার হয়ে যে আত্মত্যাগ করেছেন, আমরা সব জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি বলেন, “দুর্নীতিমুক্ত, ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আমরা দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি, যাতে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সকল দল ও মতের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।”
Who was Sharif Osman Hadi?
Hadi was a leading figure in last year’s student-led uprising that ousted PM Sheikh Hasina, helping to launch street protests, campaigns denouncing her rule and criticised the influence of neighbouring India.
🟠 LIVE updates: https://t.co/dJurKOUzuL
সুদানে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যের শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন- ডা. শফিকুর রহমান
সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসঙ্ঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী সদস্য শাহাদাত বরণের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ ১৪ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে আমীরে জামায়াত বলেন, “আফ্রিকার সুদানের আবেই এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন সদস্য শাহাদাত বরণ করেছেন এবং আরও ৮ জন গুরুতরভাবে আহত হয়েছেন। ১৩ ডিসেম্বর (শনিবার) সুদানের স্থানীয় সময় বিকালে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। আমি এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং শহীদদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাদের এই আত্মত্যাগে আমরা বীর জাতি হিসেবে গর্বিত।”
তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী জাতিসঙ্ঘের অধীনে পৃথিবীর বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশ ও সঙ্ঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ঝুঁকিপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও বীরত্বের সঙ্গে পালন করে চলেছে। এ পর্যন্ত বাংলার সাহসী শান্তিসেনারা কম্বোডিয়া, সাবেক যুগোস্লাভিয়া, ইন্দোনেসিয়ার পূর্ব তিমুর, আফ্রিকার সিরেরালিওন, সোমালিয়া, দক্ষিণ সুদানসহ বিভিন্ন দেশে জটিল ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পেশাদারি ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সেসব দেশে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর এই অর্জন বিশ্ববাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলার অকুতোভয় সেনাদের সাহস, ধৈর্য ও বীরত্বের স্বাক্ষরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও সুনাম আরও সুদৃঢ় হয়েছে। প্রকৃত অর্থেই বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ‘বাংলাদেশ সেনাবাহিনী’ এখন একটি ব্র্যান্ড নেম।
তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্টায় অমূল্য অবদান রাখতে সক্ষম হবে।”
তিনি বলেন, “আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান রবের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে বিশ্বশান্তি মিশনে নিয়োজিতদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য জাতিসঙ্ঘসহ বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
চট্টগ্রাম ফিরোজশাহ্ বড় মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দস্তারবন্দী ও ইসলামী মহা সম্মেলনে আমীরে জামায়াতের বক্তব্য
২২ নভেম্বর (শনিবার) চট্টগ্রাম ফিরোজশাহ্ বড় মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দস্তারবন্দী ও ইসলামী মহা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সম্মানিত আমীরে জামায়াত জননেতা ডা. শফিকুর রহমান।
তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন। যাচাইহীন শেয়ার— অপপ্রচার, গুজবের ইন্ধন ও গুনাহের পথ। মুসলিম কখনও গুজবের মাইক হয় না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে ঘটনার সত্যতা যাচাই করা জরুরী। কোন মুসলিম যা শুনে তা-ই যাচাই-বাছাইহীন শেয়ার করতে পারে না।
ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। অসত্য বা অসম্পূর্ণ সংবাদ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই, তথ্য সুরক্ষার ব্যাপারে ইসলামের নির্দেশনা অত্যন্ত কঠোর। অসত্য তথ্য প্রকাশ করে সমাজে বিশৃঙ্খলা করা বা গুজব ছড়ানো গুনাহের কাজ।
সোশ্যাল মিডিয়ায় কোন কিছু দেখলেই শেয়ার দেয়া উচিত নয়। তথ্যসূত্র যাচাই করে দেখুন। নিশ্চিত না হয়ে কিছু শেয়ার করবেন না। যাচাই করলে দেখবেন যে প্রকাশিত সংবাদ মূল ঘটনার ধারে কাছেও নেই।
২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে সংগঠনের ‘আমীর’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের (রুকনদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের ‘আমীর’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।