বেঁচে থাকতে খুব বেশি মুগ্ধতা লাগে না! জলে নিমজ্জিত পাথর, পাতার গায়ে বৃষ্টির ফোঁটা, টিনের চালে রিমঝিম বৃষ্টি, কেটে যাওয়া মেঘের ফাকে নীল আকাশ! এখন বেঁচে থাকার সব উৎসাহ আছে আমার-👤
"নসিব" হলো পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বিষয়। কারণ নসিবে যা লেখা আছে, তা কেউ আটকাতে পারে না।
দেরি হবে, রাস্তা ঘুরবে, কিন্তু তোমার জিনিস তোমার কাছেই ফিরবে!🖤🌸
ভাঙা কাচ জোড়া দিলেও যেমন চির ধরা দাগটা থেকে যায়,
ঠিক তেমনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া একটা হৃদয় হাজারো আনন্দের মাঝেও এক চাপা ক্লান্তি আর সতর্কতা বয়ে বেড়ায়।
তখন "সহজ" থাকাটা আর স্বভাব থাকে না, হয়ে ওঠে এক পরম বিলাসিতা।
---শুভ রাত্রি 🍀
একটা আপু বলেছিলো
আমার স্বামী বিদেশে থাকে। সময় মেলে না বললেই চলে।
তবুও প্রতিদিন রাতে ঘুমানোর আগে ফোন করে।
কখনো ৫ মিনিট, কখনো ১০ মিনিট, আবার কখনো শুধু আমার কন্ঠটা শোনার জন্য।
একদিন বললাম, "এত অল্প সময়ের জন্য ফোন দাও কেন?"
সে হেসে বললো, "সময় কম হতে পারে, কিন্তু তোমার জন্য অপেক্ষাটা কমে না।
" সেদিন বুঝেছিলাম, মানুষ ব্যস্ত হয়, কিন্তু ভালোবাসা কখনো ব্যস্ত হয় না।
যে মানুষটা সত্যিই তোমাকে নিজের মনে করে!
সে দূরত্বের সাথে লড়বে, সময়ের সাথে লড়বে, তবুও তোমাকে হারিয়ে যেতে দেবে না!!
❝এই জীবনের দুশ্চিন্তা বহন করো না কারণ এটা আল্লাহর জন্য। আর রিযিকের দুশ্চিন্তা বহন করো না কারণ তা আল্লাহর পক্ষ থেকে। আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবে না কারণ তা আল্লাহর হাতে। ❞
- ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)
ইচ্ছা আমাদের, কিন্তু গল্পটা ভাগ্যের।
আমরা যতই পরিকল্পনা করি না কেন, জীবনের আসল চিত্রনাট্যটা কিন্তু অন্য কেউ লিখে রেখেছে।
মাঝেমধ্যে সেই অদৃশ্য লেখকের গল্পটা মেনে নেওয়ার মাঝেই জীবনের আসল শান্তি লুকিয়ে থাকে।
সাবেক এই ডিজিএফআই কর্মকর্তা এক ভিডিওতে বলেন আমি গোয়েন্দা সংস্থায় তিন বছর কাজ করছি কিন্তু কখনো শুনিনি বাংলাদেশে কোন আয়না ঘরের অস্তিত্ব আছে। কিন্তু ইনুসের সাজানো আয়না ঘর দেখছে দেশবাসী,দেখেছে রাজাকারের পোলার গামছা বাটক , ৩২ নং নিচে আয়না ঘর গুজব নামে ভাঙ্গা জায়েজ করছিলো ইনুস মব বাহিনী ।
এই ভিডিওর মূল কথা এটা। ৫ আগস্টের পরে সারাদেশে পুলিশ পাড়ির অস্ত্রাগার থেকে লক্ষ লক্ষ পিস্তল রিভলবার গোলাবারুদ লুটপাট করা হয়েছিল তার ১০% ও উদ্ধার করা হয়নি। না ইনুস থেকে তারেক সৎ উদ্যোগ নেয়নি উদ্ধারের । এ-র মূল কারণ???? ভবিষ্যতে আওয়ামী লীগ কে ঠেকানো। আওয়ামী লীগ কে দমন-পীড়ন ব্যবহার করা। সকল জঙ্গি সন্ত্রাসীদের জেল থেকে রিলিজ করে দেয়। আওয়ামী লীগ কে ভবিষ্যতে আন্দোলন লগি-বইঠা দিয়ে হবে না। ভাবতে হবে যুদ্ধে নামার আগে না হয় মিছিলে গিয়ে তুরাগ নদীতে ভাসছে হবে
মেধাবী কিন্তু আমিও ছিলাম জানাও ছিল জীবন সাজানোর নামতা, ভালো অবস্থান তৈরি করার আমারো ছিল ক্ষমতা।
সংযোজন বিয়োজন সবই বুঝতাম তবে সিদ্ধান্তেই ছিল ভুল, স্কুল জীবনের সম্পর্কটাই ছিল জীবন ধ্বংসের মূল।
সবুরে মেওয়া ফলে।
কথাটা পুরনো হলেও ভীষণ সত্যি।
প্রতিটি অপেক্ষার পেছনে একটা সুন্দর গল্প লুকিয়ে থাকে।
ধৈর্য, অপেক্ষা, সঠিক সময়ে সেরা জিনিসটাই কাছে আসে।
আমি ভালো মনের একজন খারাপ মানুষ।
আমার ভেতরটা এখনো কাউকে কষ্ট দিতে চায় না, অথচ জীবন আমাকে এমন এক চরিত্রে দাঁড় করিয়েছে, যেখানে মানুষ আমাকে ভালো বলে না, খারাপ বলেই চিনে। হয়তো সত্যিই আমি বদলে গেছি। কারণ বারবার ভেঙে যাওয়ার পর, বারবার অবহেলিত হওয়ার পর, আর বারবার ভুল মানুষকে বিশ্বাস করার পর, কেউ আর আগের মতো থাকে না।
একসময় আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করতাম, খুব অল্প যত্নেই সুখ খুঁজে নিতাম। এখন আর পারি না। এখন হাসার আগে ভাবি, বিশ্বাস করার আগে ভয় পাই, আর ভালোবাসার আগে হারানোর হিসাব কষে ফেলি। মানুষ ভাবে আমি অহংকারী, নির্দয় কিংবা অনুভূতিহীন। অথচ তারা জানে না, সবচেয়ে বেশি অনুভূতি লুকিয়ে রাখে সেই মানুষটাই, যে সবচেয়ে কম প্রকাশ করে।
আমার অপরাধ হয়তো একটাই—আমি খুব বেশি মন দিয়ে মানুষকে আপন ভেবেছিলাম। আর সেই ভুলের শাস্তি পেতে পেতে আজ আমি এমন একজন মানুষে পরিণত হয়েছি, যে বাইরে থেকে কঠিন, কিন্তু ভেতরে এখনো ভাঙা কাঁচের মতো ধারালো যন্ত্রণায় ভরে আছে।
তাই যদি কখনো আমাকে খারাপ মানুষ মনে হয়, একটু ভেবে দেখবেন—হয়তো আমি জন্মগতভাবে খারাপ নই, আমি শুধু অতিরিক্ত ভালো থাকতে গিয়ে একদিন হারিয়ে যাওয়া একজন মানুষ।🍀🖤
#আলু-🍀🖤
কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন,
❝আমরা সবাই পাপী; আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি।❞
কথাটি আজও ঠিক ততটাই সত্য, যতটা তাঁর সময়ে ছিল। মানুষের নিজের ভুলগুলো অনেক সময় চোখ এড়িয়ে যায়, কিন্তু অন্যের ছোট্ট একটি ভুলও বড় করে দেখাতে আমরা খুব দক্ষ।
বিচার করতে আমাদের সময় লাগে না,
অথচ নিজেকে বিচার করার জন্য আমরা খুব কমই থেমে দাঁড়াই।
একবার লক্ষ্য করে দেখবেন, কোনো একটি পোস্টের মূল লেখার চেয়ে অনেক সময় মন্তব্যের ঘরটিই মানুষকে বেশি চিনিয়ে দেয়।
সেখানে মতামতের আড়ালে থাকে বিদ্রূপ, তুচ্ছতাচ্ছিল্য, ব্যক্তিগত আক্রমণ, আবার কোথাও থাকে অসাধারণ সৌজন্য, সহমর্মিতা আর মানবিকতা।
একজন মানুষের চরিত্র অনেক সময় তার মন্তব্যেই প্রকাশ পায়।
তাই অন্যের ভুল মাপার আগে নিজের বিবেকের সামনে একবার দাঁড়ানো জরুরি।
কারণ মানুষের বিচার মানুষ করতেই পারে, কিন্তু শেষ বিচার একমাত্র আল্লাহর।
আমাদের কাজ অন্যকে ছোট করা নয়, বরং নিজেকে প্রতিদিন একটু করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা।
আল্লাহ আমাদের এমন হৃদয় দান করুন, যা অন্যের দোষ খোঁজার আগে নিজের ভুলগুলো সংশোধন করতে শেখে। আমিন।
সুখ বর্জিত স্মৃতির ভারে পৃথিবী আজ ভারাক্রান্ত। মানুষ হাঁটে, কিন্তু হৃদয় এগোয় না। যে হাসি একদিন জীবন আলোকিত করেছিল, আজ তার প্রতিধ্বনি কেবল শূন্যতা বাড়ায়। সময় ক্ষত শুকায়, কিন্তু কিছু স্মৃতি রক্তক্ষরণ থামাতে জানে না।
পৃথিবীতে এসেছি ক্ষণিকের অতিথি হয়ে, অথচ বিদায়ের দিনটিই সবচেয়ে বেশি ভুলে থাকি। স্থায়ী হওয়ার মোহে গড়ে তুলি স্বার্থের প্রাচীর, জমাই অহংকারের বোঝা। অথচ একদিন সব হিসাব থেমে যাবে, সঙ্গে যাবে শুধু কর্মের প্রতিধ্বনি আর মানুষের হৃদয়ে রেখে যাওয়া স্মৃতি।
জীবনের সবচেয়ে কঠিন দারিদ্র্য অর্থের অভাব নয়, মা-বাবার অভাব। যে সন্তানের দুঃখ শোনার মতো মা নেই, আর বিপদে সাহস দেওয়ার মতো, বলার মতো বাবা নেই- তার প্রতিটি দিন নীরব যুদ্ধ, প্রতিটি রাত অশ্রুর সঙ্গে আপস করার আরেকটি অধ্যায়।
সততাকে আঘাত করা যায়, যোগ্যতাকে অবহেলা করা যায়, কিন্তু তাদের অস্তিত্ব মুছে ফেলা যায় না। যে মানুষ আজ অপমানিত, কাল তার অনুপস্থিতিই হয়ে ওঠে সবচেয়ে বড় শূন্যতা। তখন অনুতাপ থাকে, কিন্তু হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার সময় আর থাকে না।
কারাগারে যুবলীগের নুরুল আলমের মৃত্যুর আগের শেষ দৃশ্য, দেখুন সিসিটিভি ফুটেজ
পুলিশ ও জেল পুলিশের প্রচন্ড নির্যাতনে তার দেহ নিথর হয়ে পড়ে, হাঁটতে চলতে পারছিল না। এভাবে আওয়ামী লীগের শতশত নেতা ও কর্মীকে জেলখানায় হত্যা করা হয়েছে।