এটাই মমতা ম্যাজিক। কাছে বসলেন, কথা শুনলেন, সমস্যার সমাধান হলো। এসমা জারি হয়নি, পুলিশ পাঠাতে হয় নি। কথা বলে সমস্যার সমাধান। থ্যাঙ্ক ইউ দিদি @MamataOfficial
যারা আমাদের প্রাণ বাঁচান তাঁরা কেন বারবার মার খাবেন? তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়। সবার শুভবুদ্ধি ফিরে আসুক, সমস্যার সমাধান চাই।🙏🏻
যে শ্রমিক হাতুড়ি চালায় প্রতিদিন, যে কৃষক ফসল ফলায়, যে শিক্ষক পড়ান স্কুলে, যে দোকানি পসরা সাজিয়ে বসে আজ সেই সব মানুষের উৎসব। প্রতিটি মানুষের একটাই ভোট, সে তার মানিব্যাগে যত টাকাই থাকুক। আমরা আজ সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আসুন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসবে সামিল হই
দেশের বৃহত্তম গণতান্ত্রিক উৎসবে দলমত নির্বিশেষে সবাই আসুন,সবাই মিলে গড়ি নতুন বাংলা,নতুন ভারত।ঘাটালে ভোটদান ১২ মে।সব তিক্ততা ভুলে আসুন গণতন্ত্রের মহত্তম উৎসবে মেতে উঠি।যার যাকে ইচ্ছে ভোট দিন।আপনাদের ভোটে যেই জিতুক কেউ যেন না হারে।যারা নির্বাচনে ভোটপ্রার্থী তাঁদের সবাই কে শুভেচ্ছা
ঘাটাল আমার কাছে কেবল একটা লোকসভা আসন নয়। ঘাটাল আমার আবেগ, ঘাটাল আমার ভালোবাসা, ঘাটাল আমার স্বপ্ন সম্ভাবনা। ঘাটালের মানুষজন আমার আত্মীয় স্বজন। এখানকার মানুষের সহযোগীতায় সবার উন্নয়ন চাই, সুখ,শান্তি সমৃদ্ধি চাই। জেতা হারা থাকবে, আসুন সবাই মিলে আরও সুন্দর করে তুলি ঘাটাল কে।
ঘাটালে সিপিআইএম প্রার্থী শ্রী তপন গাঙ্গুলি কে অভিনন্দন। আমরা যেই জিতি বা হারি সবাই একসঙ্গে ঘাটাল এর মানুষজনের সুখ দুঃখের সঙ্গে থাকবো। ঘাটালের উন্নয়নে একসঙ্গে কাজ করবো। আমাদের মতবিরোধ যেন উন্নয়নের অন্তরায় না হয়। 🙏🏻
Believe in yourself! Have faith in your abilities! Without a humble but reasonable confidence in your own powers you cannot be successful or happy.
#ThursdayMotivation#ThursdayThoughts