প্রকৃতির প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হলো পবিত্র "করম পরব"।
আসন্ন এই পবিত্র পরবের প্রাক্কালে আজ পুরুলিয়ার টামনা স্থিত ঐতিহাসিক "করম আখড়ায়" কুড়মি সমাজের আয়োজিত এক বিশাল করম মহা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য হলো। সেখানে উপস্থিত অগণিত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জনসমুদ্র দেখে আমি অভিভূত।
জঙ্গলমহলের মূলবাসী সমাজের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনধারার সঙ্গে এই করম উৎসব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এটি কেবল একটি পরব নয়, এটি প্রকৃতি পূজার এক মহান ঐতিহ্য। কৃষি ও প্রকৃতির সমৃদ্ধির জন্য প্রার্থনা করার এই প্রাচীন প্রথা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ ও প্রকৃতি একে অপরের পরিপূরক।
কুড়মি সমাজের ভাই-বোনেদের এই সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করার প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। আজ মঞ্চে উপস্থিত থেকে তাঁদের সাথে করম আখড়ায় প্রকৃতির বন্দনা করার এবং এই মহান সংস্কৃতির অংশ হওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমরা সবাই মিলে জঙ্গলমহলের এই অমূল্য সংস্কৃতি ও ঐতিহ্যকে আগামী প্রজন্মের জন্য আগলে রাখব।
কুড়মি সমাজের সকল সদস্য এবং সমগ্র জঙ্গলমহলবাসীকে আসন্ন পবিত্র করম পরবের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
জয় জোহার 🙏
यह कोई भारतीय राजनेता का राजनैतिक जनसभा नही यह एक भारत की प्राचीन जनजाति "कुड़मी समाज" का जनसभा है।
भारत की सबसे बड़ी सामाजिक जनसभा एक एक लोगों से उठ रहा एक ही आवाज *कुड़मी को पुनः अनुसूचित जनजाति में शामिल किया जाए।
#KudmiST@PMOIndia@JharkhandCMO @CMOfficeWB @CMO_Odisha
भारत का ऐसा आदिबासी जो अपना परब त्यौहार पूजा पाशा प्रकृति से जुड़ा हुआ है जो आपने अधिकार के लिए कोई सदियो से संघर्ष करते आ रहे है, उसे कुड़मि कहते है, कुड़मियो को अपना हक अधिकार वापस दे💪💪💪
#KudmiWantJustification@MamataOfficial @CensusIndia2021 @MundaArjun@BanglaRepublic
ইটাই ভারতের প্রকৃত বাসিন্দা দের পরব , কুড়মি সমাজের পক্ষ থেকে সকল জনজাতিকে জানাই মকর পরবের হার্দিক শুভেচ্ছা ।জয় গরাম বেঁচে থাক প্রাচীন এই ঐতিহ্যবাহী আদিবাসী কুড়মি সংস্কৃতি, জহার ।
কুড়মী সমাজের ডাকে "মাহুর ডড় আগুয়ানে" দিল্লীগামী "ঝাড়গ্রাম করম এক্সপ্রেস"ট্রেন ঝাড়গ্রাম স্টেশন থেকে যাত্রা শুরু করছে। "পুরুলিয়া টুসু এক্সপ্রেস" পুরুলিয়া স্টেশন থেকে যাত্রা শুরু করেছে । যাত্রা পথ শুভ হোক। জয় গরাম।আদিবাসী কুড়মি সমাজ জিন্দাবাদ।