ঘুমাতে যাচ্ছেন?
অযু করে নিন,
বিছানায় শুয়ে পড়ুন,
নিজেকে জিজ্ঞেস করুন-
আজ জীবনের জন্য কি করেছো,
আজ মরনের জন্য কি করেছো,
উত্তর ভালো হলে আলহামদুলিল্লাহ,
খারাপ হলে আস্তাগফিরুল্লাহ,
মনে মনে নিয়ত করুন আগামীকাল
আর এ ভুল করবো না।
এ কথা মনে রাখুন,
জীবন মরন দুইটা ই আমার আপনার।
মন তোমাকে কষ্ট দিচ্ছে?
মনকে একটু জিজ্ঞেস করুন,
কি জন্য আমাকে কষ্ট দিচ্ছো।
জিজ্ঞেস করতে পারলে
মন ঠিকই লজ্জা অনুভব করবে।
আর বলবে
তোমার বিবেক,মেধা,প্রজ্ঞা তা হলে জাগ্রত হয়েছে।
এ অবস্থা চলমান থাকলে
তোমাকে কষ্ট দেয়ার রাস্ত হয়ে যাবে।।
শিক্ষা,সম্পদ,রূপ কাউকে অহংকার শিখায়,
পদে পদে হোঁচট খেয়ে কেহ অহংকারকে ঘৃণা করতে শিখে।
অহংকার শিখায়-
স্বার্থ ফুরালে সম্পর্ক ভাঙতে এক মুহূর্ত চিন্তা করে না।
হোঁচট শিখায়-
যে অহংকার এর কারনে সম্পর্ক ভাঙতে দ্বিধা করে না,
তাকে দ্বিতীয় বার বিশ্বাস করা চরম বোকামি।
নিজের দায়িত্ব কে আঁকড়ে ধরুন,
দায়িত্বে অবহেলা করা মানে কঠিন সময়কে আমন্ত্রণ জানানোর মতো।
জীবন ওয়ান ওয়ে রোডের মতো,
সময় হারিয়ে গেলে আর ফেরত পাবেন না।
অতএব বন্ধু....
"জীবনে শান্তি পাইলাম না"
কথাটা আমরা অনেকে ইচ্ছায় অনিচ্ছায় বলে থাকি-
প্রশ্ন হলো-
সুখে শান্তিতে থাকার জন্য, জীবনকে আমি কি দিয়েছি?
মনে মনে চিন্তা করার সময় হবে?
যত টুকু দরকার
তত টুকু নিয়ে শান্ত থাকি,
যত টুকু আসার,
ততটুকু আমার কাছে আসবেই,
অতএব হা-হুতাশ, অশান্ত নয়,
সবর, শোকর, এস্তেগফার এর মধ্যে থাকি।
"মনকে শান্ত রাখি"