Kenya lost a major airport project after politicising Adani out of the picture.
Today, Adani is building clean energy projects in the US.
As Gabriel Muthuma puts it: when everything gets politicised, facts are the first casualty, and progress is the price.
বই নিয়ে রাজনীতি করার আগে সিপিএম নিজেদের ইতিহাসের পাতাগুলো একবার পড়ে দেখুক
আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে সিপিএম বই, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার কথা বলছে। কিন্তু প্রশ্ন হল, এই গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলার নৈতিক অধিকার কি সিপিএমের অতীত ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
একবার ফিরে দেখা যাক কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়।
তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য। ১৯৮০-র দশকে বামফ্রন্টের শাসনকালে তাঁকে বিশ্ববিদ্যালয়ের ভিতরেই লাগাতার বাধা, ঘেরাও ও হেনস্থার মুখে পড়তে হয়েছিল। SFI এবং বামপন্থী শিক্ষক ও অশিক্ষক কর্মীদের একাংশের আন্দোলনের জেরে তাঁর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ কার্যত অসম্ভব হয়ে উঠেছিল।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, ১৯৮৫ সালে তাঁকে নিজের পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে উপাচার্যের দায়িত্ব পালন করতে হয়েছিল। ভাবুন একবার! একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছেন না, তাঁকে বাড়িতে বসে কাজ করতে হচ্ছে!
এরপর ১ অক্টোবর ১৯৮৬। উপাচার্যের অফিস তছনছ করার ঘটনাও ঘটে। তাঁর পাশে দাঁড়ানো অধ্যাপকরাও হেনস্থার শিকার হন। অধ্যাপক চন্দন রায়চৌধুরীকে ৩০-৪০ জন কর্মচারী ঘিরে ধরে গালিগালাজ করেন এবং বিশ্ববিদ্যালয় ছাড়ার হুমকি দেন।
এই ঘটনাগুলির বিস্তারিত বিবরণ অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য নিজেই লিখে গিয়েছেন তাঁর বই ‘Red Hammer Over Calcutta University’-তে।
আজ সেই সিপিএমই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বই নিয়ে রাজনীতি করছে! আজ তারাই গণতন্ত্র, স্বাধীনতা ও প্রতিবাদের অধিকার নিয়ে সরব।
আমার বক্তব্য খুব পরিষ্কার
যে সময়ে একজন উপাচার্যকে নিজের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি, যে সময়ে তাঁর অফিস তছনছ করা হয়েছিল, যে সময়ে অধ্যাপকদের হেনস্থার শিকার হতে হয়েছিল, সেই সময়ের রাজনৈতিক দায় কি সিপিএম অস্বীকার করতে পারে?
সিপিএমের কাছে প্রশ্ন:
যে সন্তোষ ভট্টাচার্যকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাজ করতে বাধা দেওয়া হয়েছিল, তাঁর লেখা ‘Red Hammer Over Calcutta University’ কি সিপিএম পড়েছে?
বইয়ের স্বাধীনতা নিয়ে কথা বলার আগে নিজেদের অতীতের সেই অধ্যায়গুলির জবাব দেবে কি?
গণতন্ত্রের কথা বলার অধিকার সকলের আছে। কিন্তু ইতিহাসকে মুছে দিয়ে গণতন্ত্রের ঠিকাদারি করা যায় না।
ইতিহাসের সব পাতা পড়তে হয়, সিপিএম। শুধু নিজেদের পছন্দের পাতাগুলো নয়।
অগ্নিমিত্রা
#agnimitrapaul
INDIA REDEMPTION ARC is real!
From scams, bomb blasts and the Fragile Five tag to 160 km/h trains, world-class highways, defence exports and strikes inside terror bases.
Even Instagram Gen Z is talking about this transformation, while Rahul Gandhi is still dreaming of becoming PM! 😂
Banning Tik Tok was a good decision, but that's gave Anti-India forces an opportunity to malign the image without any fact check ✅.
Thousands of video are circulating staining the image of India even though videos belong to some other countries.
😔.