তুমি আর আমি
এখন আর একই শহরে থাকি না।
আমাদের পথ- এখন আঁকাবাঁকা
নদীর মতো, বাষ্প হয়ে উবে যাওয়া
জলের মতো।
তবু ঠিকানাবিহীন তোমাকে খুঁজে খুঁজে
ক্লান্ত দু'চোখ, চশমার আড়ালে ঝাপসা হয়।
হয়ত এভাবেই কেটে যাবে,
ধূসর গোধূলীর মতো
বাকিটা জীবনও।
--শুভ রাত্রি 💙
এই দিন, এই সময়, এই বিষণ্ন সন্ধ্যা,সবই একদিন মিলিয়ে যাবে। ফুরাবে আলো, ফুরাবো আমরা , আর রেখে যাবো শুধু নীরবতার ছায়া।
সময়ের সাথে সব কষ্টও মিলিয়ে যাবে , শুধু থেকে যাবে খারাপ, ভালো সকল স্মৃতি।
........
শুভ রাত্রি 🍀