দুঃখ আমাকে অনেক ভালোবাসে। তাই সে আমাকে ছাড়া থাকতে পারে না। আর সুখ সে তো আমাকে ছেড়ে চলে গেছে। আমি নাকি তার যোগ্য না। তাই দুঃখকে জড়িয়েই আমার জীবন। এখানে আর কারো কোন স্হান নাই।
আমি তো তোমার শুধুই প্রয়োজন। আমি না হয় ওখানেই থেকে যাই। অনন্তকাল। যেখানে কোনকিছু চাওয়ার নাই। শুধু দিয়ে যাওয়ার পালা। আমি তাতেই খুশি। রয়ে যাব অচেনা হয়ে সারা জীবন ধরে।বট বৃক্ষের মত ঠায় দারিয়ে। কখন তোমার প্রয়োজন।
তাহার জন্য রেখে দাও। যে তোমার কল্পনাতে জরিয়ে আছে লতার মত। যার কথা ভাবতে তোমার ভালো লাগে। যার স্পর্শে তোমার মত পুলকিত হয়ে ওঠে। যার কন্ঠ শুনলে মন আনচান করে। যাকে তুমি বিশ্বাস কর তোমার আশেপাশের পরিচিতদের থেকেও বেশি। সেই তো তোমার ভালোবাসার মানুষ। সেই তো তোমার আসল প্রেমিক।