যে উম্মাহর যুবকরা সালাহউদ্দীন, খালিদ ইবনুল ওয়ালিদ (রা.) ও মুহাম্মদ ﷺ-এর সাহাবীদের চেয়ে ফুটবল তারকাদের বেশি চেনে, সেই উম্মাহর দুরবস্থা দেখে অবাক হওয়ার কিছু নেই। #qaritariq
“আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার নিষ্কৃতির পথ করে দিবেন। আর তাকে এমনভাবে বা এমন উৎস হতে রিযিক দান করবেন যে সে তার ধারণাও করতে পারবে না। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট।” (৬৫-সূরা আত তালাক: আয়াত-২-৩)
“যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ও তাঁর আদেশ মেনে চলে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং এমন স্থান থেকে রিজিক দেন, যা সে কল্পনাও করতে পারে না।”
— সূরা আত-তালাক (৬৫:২-৩)
#tareqofc
দায়িত্ব মানে শুধু কর্তৃত্ব নয়, জবাবদিহিতাও।
দায়িত্ব মানে শুধু কর্তৃত্ব নয়, জবাবদিহিতাও। উপরন্তু প্রত্যেক দায়িত্বই আমানত। দায়িত্বের জায়গা যত বড়, জবাবদিহিতাও ঠিক ততটাই কঠিন। তাই আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব ও অধীনস্তদের প্রতি যেন থাকে ইনসাফ ও ইহসানের ছাপ— যাতে করে পরকালের জবাবদিহিতা হালকা ও সহজ হয়।
‘এরাই তারা, যারা হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে। ফলে তাদের ব্যবসাও লাভজনক হয়নি এবং তারা হিদায়াতও পায়নি।’
[ সুরা আল-বাকারাহ, ২ : ১৬ ]
#tareq
“আল্লাহর রহমত এত বিশাল যে কোনো পাপই ক্ষমার বাইরে নয়,
কিন্তু যিনি তওবা ছাড়াই গোনাহে লিপ্ত থাকেন — তাঁর জন্য আল্লাহর আজাবও ভয়ংকর।”
-(সূরা আজ-জুমার ৩৯:৫৩–৫৫)
দিনশেষে রবের সাথে সম্পর্কের সমীকরণটাই হলো সত্যিকার বাস্তবতা৷ সেই সম্পর্ক যতবেশি মজবুত, দৃঢ় আর সাবলীল, বান্দার জীবন ততবেশি বারাকাহ-বেষ্টিত, প্রফুল্লময় আর চিন্তামুক্ত।