চারিপাশে শত্রু তোমার ছড়িয়ে আছে ব্যাকুল মনে,
আঘাত হানার হাজার ফন্দি আঁকছে তারা গোপনে।
কিন্তু লড়াই করার মতো একটাও নেই সমকক্ষ,
তোমার যোগ্যতায় পৌঁছানো যে তাদের অসাধ্য লক্ষ্য!
#Poetry
শত্রু' তোমার অনেক আছে,
কিন্তু একটাও তোমার যোগ্যতায় নাই
-/জীবন এক দীর্ঘ সফর। এই সফরে মানুষ আসে একে অপরের প্রয়োজনে, কিছুটা পথের সঙ্গী হতে। প্রয়োজন ফুরিয়ে গেলে অনেকেই পথ বদলে নেয়, সফরও শেষ হয়ে যায়। শুধু থেকে যায় কিছু স্মৃতি আর কিছু অনুভূতি, যা সময়ও মুছে দিতে পারে না..!🥹🤧
-/Sultan✍️
এই শহরে মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না,
শুধু ধীরে ধীরে ফুরিয়ে যায়।
কিছু মুখ সময়ের পাতায় আটকে থাকে,
কিছু নাম নিঃশব্দে স্মৃতির ভেতর বাসা বাঁধে,
আর কিছু সম্পর্ক কোনো বিদায় ছাড়াই দূরে সরে যায়।
আমরা যাদের ভালোবাসি,
অনেক সময় তাদের উপস্থিতিতে নয়,
বরং অনুপস্থিতিতেই সবচেয়ে বেশি চিনতে শিখি।
শূন্যতা তখন কষ্ট হয়ে থাকে না শুধু,
একসময় তা জীবনের অংশ হয়ে যায়।
মানুষ দীর্ঘশ্বাসের মধ্যেও বাঁচতে শেখে,
অপেক্ষাহীন অপেক্ষা করতেও শেখে।
রাত গভীর হলে স্মৃতিরা ফিরে আসে।
কিছু প্রশ্ন রেখে যায়,
যার উত্তর হয়তো কখনো পাওয়া যায় না।
তবুও মানুষ আশা ছাড়ে না।
ভাঙা হৃদয় নিয়েও আগামীকালের কথা ভাবে,
কারণ বেঁচে থাকার ভেতরেই লুকিয়ে থাকে এক ধরনের নীরব সাহস।
হয়তো জীবন মানেই এই
কিছু প্রাপ্তি, কিছু অপূর্ণতা,
আর কিছু মানুষের না-থাকাকে বয়ে নিয়ে সামনে এগিয়ে যাওয়া।
কবরে অনেকেই শুয়ে আছেন টাকা ওয়ালা আর জ্ঞানী, অন্ধকার কবরে আমরাও তো যাব সকলেই আমরা জানি।
তবু দুনিয়ার চাওয়া শেষ হয় না কখন পড়ি নামাজ, চিন্তা একটাই টাকা না থাকলে দাম দেবে না সমাজ।
লাশের দাফন মাটিতেই দেবে স্বর্ণের ভিতর দেবে না, মৃত্যুর ফেরেশতা রহুই নেবে টাকা পয়সা নেবে না।
পুরুষ মানুষ অসুখ-বিসুখে খুব কমই মারা যায়, বেশিরভাগ শেষ হয়ে যায় টেনশন, চিন্তায়, দায়িত্বের বোঝার ভারে।
বাহিরে থেকে তারে সুস্থ স্বাভাবিক মনে হলেও , ভেতর থেকে সে দুর্বল দুশ্চিন্তা গ্রস্থ।
পুরুষের কষ্ট আন্দাজ করা খুবই কঠিন।
হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের (পরকালের) জন্য সে কী পাঠিয়েছে তা বিবেচনা করা। আর আল্লাহকে ভয় কর, নিশ্চয়ই আল্লাহ তোমরা যা কর সে সম্পর্কে সম্যক জ্ঞাত।
ক্ষুদ্র জীবনে ঠকেছি বহুবার অন্যকে ঠকানোর দুঃসাহস করিনি কখনো,ঠকতে ঠকতে ঠিকানা হয়নি ঠকতে আছি এখনো।
শুধু জিতে গেলে জিত হয় না কখনো ঠকলেও হয় জিত,অন্যকে ঠকিয়ে যারা শান্তি পাও তাদের মুখেও শোনা যায় শরীয়তের গীত।
মনে রেখো এই দিন দিন নয় আরো দিন আছে,এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে।