উত্তরবঙ্গের নদী সম্পদ - বালি ও পাথর উত্তোলন ও বণ্টনে রাষ্ট্রায়ত্ত নিগম তৈরির প্রস্তাব জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী @MamataOfficial এর কাছে জীকো (GECO) এর তরফে চিঠি দেওয়া হলো।
@WBSEDCL1 এর তরফে কোচবিহার জেলায় অপরিকল্পিতভাবে গাছের ডাল ছাঁটাই করা হচ্ছে। এই বিষয়ে জীকো(GECO) এর কেন্দ্রীয় কমিটির তরফে বন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলো।
@ForestDeptWB
পুকুর না মাঠ না আবর্জনা ফেলার ভ্যাট দেখে বোঝার উপায় নেই ! খোদ কলকাতার বুকে জলাজমির এই অবস্থা ! স্থানীয় জনপ্রতিনিধি , প্রশাসনের নজরে এসব কি আসে না ?
ডেঙ্গির আতুরঘর, দ্রুত এই পুকুরটি সংস্কার করা হোক। ওয়ার্ড নং ২৩ - দেশপ্রিয় নগর, পালপাড়া, কলকাতা - ৭০০০৫০ @WBPCB@EgiyeBangla
বরানগর পৌরসভার অন্তর্গত টবিন রোড মোর সংলগ্ন এলাকায় বিটি রোড এর ধারে অবস্থিত আবর্জনা ফেলার জায়গায় কেউ/কারা আগুন জ্বালিয়ে দিয়েছে। যার ফলে ব্যাপক বায়ু দূষণ ঘটছে সংশ্লিষ্ট চত্বরে।
#stopairpollution@WBPCB @TapasRoyAITC
@DMCoochbehar নিউ কোচবিহার রেল স্টেশন ঢোকার মুখে ৩১ নং জাতীয় সড়ক সংলগ্ন যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি রয়েছে সেখানে আবর্জনার স্তুপে আগুন জ্বলছে।ফলে মারাত্মক দূষণ ঘটছে। এর আগেও এখানে বেশ কয়েকবার আগুন লাগানো হয়েছে। প্রশাসনের সাথে যোগাযোগ করায় আগুন এখন নিয়ন্ত্রণে।
দিনহাটার সংহতি ময়দানে গাছ কেটে ফেলা নিয়ে জীকো (GECO) এর তরফে দিনহাটা থানায় FIR করা হলো। আশা করা হচ্ছে পুলিশ দ্রুত অপরাধীদের খুঁজে বের করবে এবং দোষীরা শাস্তি পাবে।
@DMCoochbehar@CBR_Police
কোচবিহার জেলার দিনহাটার সংহতি ময়দানে রাতের অন্ধকারে কেউ/কারা বেশ কিছু গাছ (সরকারি সম্পত্তি) কেটে ফেলেছে। এই ঘটনা মেনে নেওয়া যায়না। এই বিষয়ে দ্রুত প্রশাসনের তরফে পদক্ষেপ গ্রহণ করা উচিত।
@DMCoochbehar@CBR_Police@WBPCB
On the momentous occasion of our nation's 77th #IndependenceDay, let's unite and take a heartfelt pledge to embrace and safeguard our environment, to foster the growth of our invaluable forests, and to steadfastly combat the pressing challenge of climate change.
This #IndependenceDay, let's embrace seven impactful #MissionLiFE themes
✅Save Energy
✅ Save Water
✅ Adopt Healthy Lifestyle
✅ Say No to Single-Use Plastic
✅ Reduce Waste
✅ Reduce E-Waste
✅ Adopt Sustainable Food Systems
মর্মান্তিক ! গত বুধবার রাতে চাপড়ামারি জঙ্গলে ট্রেনের ধাক্কায় মৃত্য হওয়া গর্ভবতী এই হাতির মৃত্যু নিয়ে যথাযথ তদন্ত প্রয়োজন। এই মৃত্যু কাম্য নয় ! রেল ও বন দপ্তরের কাছে আবেদন ,আগামীতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হোক 🙏 @drm_apdj
কোচবিহার জেলার মাথাভাঙ্গায় চলতি শ্রাবণী মেলায় সরকার নির্দেশিত পরিবেশ সংক্রান্ত নির্দেশগুলির বাস্তবায়ন এবং ডেঙ্গু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা চেয়ে স্মারকলিপি প্রদান করা হলো জীকো (GECO) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে।
@DMCoochbehar
@ForestDeptWB এর অধীনে থাকা কোচবিহারের শালবাগান এর প্রায় তিনশো এরও অধিক গাছ কেটে ফেলা নিয়ে "জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা" এর সংখ্যায় জীকো (GECO) এর কোচবিহার জেলা কমিটির পর্যবেক্ষক @ChakrabartyDipu এর লেখা একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
#saveenvironment#savetreesaveforest
পরিবেশ আমাদের জীবনের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। তাই আমাদের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়া প্রয়োজন।
প্রতিটি মানুষ যদি পরিবেশ সংরক্ষণে সচেতন হয় তবে পরিবেশ দূষণ অনেকাংশে রোধ করা সম্ভব।
#saveenviroment#awareness#SustainableEnvironment
গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বর্ষায় নদীর বুক থেকে বালি - পাথর তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু তা সত্বেও কোচবিহার জেলায় এই ধরনের ঘটনা ঘটে চলছে। কড়া প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন। @DMCoochbehar@WBPCB@CBR_Police@WBPolice
আজ বন দপ্তরের কোচবিহার ডিভিশনের উদ্যোগে আয়োজিত বন মহোৎসব অনুষ্ঠানে জীকো (GECO) এর তরফে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সহ সম্পাদক তন্ময় রায় এবং জেলা কমিটির সদস্য রাজদ্বীপ মোদক।
গাছ লাগান, প্রাণ বাঁচান 🌱 একটি গাছ, অজস্র প্রাণ 🌳
@ForestDeptWB
২০১৭ সাল থেকে জীকো (GECO) ধারাবাহিক ভাবে মরা তোর্ষা সংস্কারের দাবি জানিয়ে আসছে প্রশাসনের বিভিন্ন স্তরে, কিন্তু প্রশাসনিক উদ্যোগ এখনও নজরে আসেনি। এবিষয়ে তৎকালীন কোচবিহার জেলার জেলাশাসকের একটি চিঠির কপি তুলে ধরা হলো। খুব দ্রুত মরা তো নদী সংস্কার প্রয়োজন।
@MamataOfficial
কোচবিহার জেলার মরা তোর্ষা নদী সংস্কারের দিকটি গুরুত্ব দিয়ে দেখা উচিত প্রশাসনের।এমনিতেই এখন প্রায় মাঠে পরিণত হচ্ছে ধীরে ধীরে নদীটি। এখনও যদি সংস্কার না করা হয় তাহলে অদূর ভবিষ্যতে এই নদীটির অস্তিত্ব বিলোপ হয়ে যাবে।
@DMCoochbehar@WBPCB@MamataOfficial