Today (21.6.26) , celebration of International Yoga Day, 2026, was held at Sealdah GRP, HQ , where total 122 Police personnel, across of all ranks participated @WBPolice
UGC-NET JUNE 2026 examination is scheduled to be held from 22.06.2026 to 30.06.2026 . All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure the safety and convenience of the candidates & for smooth and peaceful conduct of the examination.
For assistance :- State Control Room +91 91478 90146 and +91 91 478 901 45.
West Bengal Police wishes all the candidates the very best for their examinations.
Re-examination of NEET (UG), 2026 is scheduled to be held on 21.06.2026. All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure the safety and convenience of the candidates & for smooth and peaceful conduct of the examination.
For assistance :- State Control Room +91 91478 90146 and +91 91 478 901 45.
West Bengal Police wishes all the candidates the very best for their examinations.
নাবালিকা অপহরণে ৫ বছরের সাজা প্রতিবেশীর
বছর তিনেক আগের ঘটনা। ২০২৩ সালের ১৭ জানুয়ারি আব্বাস শেখ নামের এক ব্যক্তি কোতোয়ালি থানায় অভিযোগ জানান যে, তাঁর নাবালিকা মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এই ঘটনায় মামলা রুজু হয় ওই থানায় এবং মামলার দায়িত্ব পান ওই থানার অফিসার এএসআই মিলন কুমার দেবনাথ। তদন্তে নেমে তিনি জানতে পারেন, প্রতিবেশী রাজাউল করিম নামের একটি ছেলেকেও ওই একই সময় থেকে পাড়ায় আর দেখা যাচ্ছে না। দু'য়ে দু'য়ে চার করতে বেশি সময় লাগে না অফিসারের!
সঙ্গে সঙ্গে খোঁজ শুরু করেন তিনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করে মাত্র ১০ দিনের মধ্যেই নাবালিকাকে উদ্ধার করেন সুদূর কেরালা থেকে, সঙ্গে গ্রেফতার হয় অভিযুক্ত।
এরপর দ্বিতীয় তদন্তকারী অফিসার এসআই দীপঙ্কর মণ্ডল এই মামলার দায়িত্ব নিলে জানতে পারেন, অভিযুক্ত রাজাউল করিম ওই নাবালিকাকে বেড়াতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ জানুয়ারি বাড়ি থেকে বের করেছিল অপহরণের উদ্দেশ্যে। তবে সেই পরিকল্পনায় জল ঢেলে তাকে গ্রেফতার করে চার্জশীট জমা দেয় পুলিশ।
সদ্য প্রকাশিত এই মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্তকে ৫ বছরের কারাদণ্ডসহ ৫,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।
@KrishnanagarPD
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#WBP #cybersecurity
শ্বাসরোধ করে খুন গৃহবধূকে: যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়ির চার সদস্যের
গোপালনগর থানার কামদেবপুর গ্রামের কর্মকারপাড়ার বাসিন্দা তারক কর্মকার বিয়ে করেন এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে পিংকি কর্মকারকে। বিয়েতে যথাসাধ্য পণ দিয়ে মেয়েকে বিদায় দেন বাবা বিমল কর্মকার। তবুও সংসার শুরুর কিছুদিনের মধ্যেই পিংকির ওপর শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার। স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেওর—প্রত্যেকের দাবি ছিল, বাপের বাড়ি থেকে এনে দিতে হবে আরও অনেক টাকা। আর সেই দাবি পূরণ না হলেই চলত মারধর, অত্যাচার ও অশান্তি।
প্রায় প্রতিদিনের এই অশান্তি বাড়তে বাড়তে চরমে পৌঁছায় ১৫ মে, ২০১৭ সালে। ঝামেলা চলাকালীন পিংকির মুখে সর্বশক্তি দিয়ে বালিশ চেপে ধরে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। ছটফট করতে থাকেন পিংকি। কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে তাঁর শরীর। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পিংকির বাবাকে ফোন করা হলে, এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি ছুটে যান হাসপাতালে। সেখানে গিয়ে দেখেন, তাঁর মেয়ে আর বেঁচে নেই।
মেয়ের এই নৃশংস মৃত্যুর বিচার চেয়ে বিমলবাবু গোপালনগর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী তৎকালীন সাব-ইন্সপেক্টর নন্দদুলাল দেবনাথ চার অভিযুক্ত—তারক কর্মকার, জয়দেব কর্মকার, সাবিত্রী কর্মকার ও সমীর কর্মকারকে গ্রেফতার করেন এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন।
সম্প্রতি প্রকাশিত রায়ে মহামান্য আদালত চার অভিযুক্তকেই ১০,০০০ টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@SP_Bongaon_PD
৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে খুন: যাবজ্জীবন কারাবাস মা ও ছেলের
সংসার চালাতে গিয়ে লাগাতার ধার, আর সেই ধার শোধ করার অজুহাতে বারংবার টাকা আনতে হত স্ত্রীকে। টাকা দিতে না পারলেই চলত মারধর আর মানসিক অত্যাচার। নিত্যদিনের এই যন্ত্রণা সঙ্গী ছিল পাণ্ডুয়া থানার তাঁবা এলাকার এক গৃহবধূর।
একদিকে স্বামী সুকান্ত বণিকের দফায় দফায় টাকা আনার দাবি, শাশুড়ি রেণুকা বণিকের নিয়মিত মানসিক অত্যাচার, আবার অন্যদিকে নিজে তখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছিলেন ওই গৃহবধূ।
অশান্তি বাড়তে বাড়তে চরমে পৌঁছয় ৬ ডিসেম্বর। কথাকাটাকাটি, ঝামেলা আর মারধরের সীমানা ছাড়িয়ে স্বামী সুকান্ত ধারালো কাস্তে নিয়ে তেড়ে আসেন স্ত্রীর দিকে। পাশে দাঁড়িয়ে তাকে ইন্ধন জোগায় শাশুড়ি রেণুকা। অপরাধ? বাপের বাড়ি থেকে টাকা আনতে বিরতি চাওয়া! একের পর এক কোপ বসতে থাকে গৃহবধূর গায়ে, মাথায়, গলায়! মাটিতে লুটিয়ে পড়েন ৭ মাসের অন্তঃসত্ত্বা সেই ভাবী মা। ঘটনাস্থলেই মৃত্যু।
২০১৮ সালের এই নৃশংস খুনের ঘটনায় তদন্ত করেছিলেন পাণ্ডুয়া থানার সাব-ইন্সপেক্টর সোমদেব পাত্র। তাঁর তদন্তে গ্রেফতার হয় সুকান্ত ও রেণুকা বণিক, জমা পড়ে চার্জশীট।
শেষ হয়েছে বিচারপর্ব। সুকান্ত ও রেণুকার জন্য ১০,০০০/- টাকা জরিমানাসহ যাবজ্জীবন সশ্রম কারাবাসের নির্দেশ দিয়েছেন আদালত।
@HglyRuralPolice
Debabrata mondal,
S/O Prasanta mondal
Vill-Madmar jhilpar
Po+PS-Sonarpur
Dist-24pgs(S) after proper verification and completion of all legal formalities. This refers to Jaynagar GRP Camp GDE No 100 dtd. 10.06.26 and
Baruipur GRPS GDE No 419 dtd 10.06.26.2/2 @WBPolice
On 10.06.26, the morning platform duty party of Jaynagar GRP Camp under Baruipur GRPS recovered one Laptop bag which contained one Laptop (Lenovo). Subsequently, the recovered bag alone with Lenevo Laptop handed over to rightful owner namely 1/2...
৫ বছরের শিশুকে যৌন নির্যাতন: দীর্ঘ ২০ বছরের কারাবাস অপরাধীর
ঘটনা বছর পাঁচেক আগের। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি। ঘড়ির কাঁটা তখন ভোর সাড়ে ছ'টার দোরগোড়ায়। নিজের ঘরে একাই খেলা করছিল বছর পাঁচেকের ছোট্ট একটা মেয়ে। বাচ্চাটিকে একা খেলতে দেখে সেখানে হঠাৎ উপস্থিত হয় প্রতিবেশী সিদ্ধি মণ্ডল। চারপাশে কাউকে না থাকতে দেখে ওইটুকু বাচ্চার প্রতি নোংরা দৃষ্টি পড়ে তার। বিকৃত মানসিকতায় ভর করে ওইটুকু শিশুর যৌনাঙ্গে নিজের হাতের আঙুল ঢুকিয়ে দেয় সে।
মেয়েটি ব্যথা পেয়ে চিৎকার করতেই আশপাশ থেকে ছুটে আসে অন্যান্য প্রতিবেশীরা।
মামলা রুজু হয় হাড়োয়া থানায়। মামলার প্রথম তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর (বর্তমানে, ইন্সপেক্টর) সিদ্ধার্থ মণ্ডল অভিযুক্ত সিদ্ধি মণ্ডলকে গ্রেফতার করেন এবং পরে এই মামলার দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর দেবেন মণ্ডল পূর্ণাঙ্গ তদন্ত শেষে চার্জশীট জমা করেন।
বিচার শেষ হয়েছে সম্প্রতি। মহামান্য আদালত অভিযুক্তকে ৩০,০০০/- টাকা জরিমানা-সহ দীর্ঘ ২০ বছরের কারাবাসে দণ্ডিত করেছেন।
@BasirhatD
West Bengal Civil Service (Exe.) etc. (Preliminary) Examination, 2024 to be held on 14.06.2026. All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure smooth and peaceful conduct of the examination and convenience of the candidates.
For assistance :- State Control Room +91 91478 90146 and +91 91 478 901 45.
West Bengal Police wishes all the candidates the very best for their examinations.