Police members loyal to awami league regime opened fire on peaceful protestors today as they rallied in demand for free, fair and credible elections. Hundreds were injured including senior leaders as they beat them up mercilessly and got hit by shotgun splinters including myself. #Bangladesh #policebrutality
২৯ জুলাই, ২০২৩
রাজধানীর নয়াবাজারে শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের হামলায় আহত ও গ্রেফতার বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালামসহ অসংখ্যা নেতাকর্মী। গ্রেফতার করা হয়েছে শত শত নেতাকর্মী।
#বিএনপি#BNP#গয়েশ্বর
জনগণের ভোটাধিকার হরণকারী গণতন্ত্রের ঘাতক সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ,সুষ্ঠু নির্বাচনের ১ দফা দাবিতে শনিবার যাত্রবাড়ী রায়েরবাগে গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল।
একই দাবিতে @RashedK64198170 এর নেতৃত্বে উত্তরায় কর্মসূচি হয়েছে।
জুলাই ২৯, ২০২৩, ঢাকায় মহাসমাবেশে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত বক্তব্যের পূর্ণপাঠ —
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় বাংলাদেশ,
প্রিয় বাংলাদেশের মুক্তিকামী জনতা,
আসসালামুয়ালাইকুম।
প্রিয় ভাই বোনেরা,
আজকে সমগ্র বাংলাদেশ জেগে উঠেছে।
আজকে বাংলাদেশের সকল মুক্তিকামী গণতন্ত্রকামী জনতা জেগে উঠেছে। আজকে পল্টনের এই পিচঢালা পথে লাখো লাখো মানুষ তার প্রমাণ।
প্রিয় ভাই বোনেরা,
আজকে আপনারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন। এই সমাবেশ শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সমাবেশ নয়, আজকের এই সমাবেশ সমগ্র বাংলাদেশের তরুণ, ছাত্র, যুবক, নারী শিশু সকল শ্রেণী পেশার মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার সমাবেশ।
প্রিয় ভাই বোনেরা,
আজকের এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক দলের সাধারণ সমাবেশ নয়, এই সমাবেশ বাংলাদেশের সাংবাদিক যারা জনগণের পক্ষে সত্য বলতে গিয়ে নির্যাতিত হয়েছেন, সেই সাংবাদিকরা যাতে ভবিষ্যতে স্বাধীনভাবে লিখতে পারেন তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সমাবেশ।
প্রিয় ভাই বোনেরা,
এই সমাবেশ বাংলাদেশের বহু মানবাধিকার কর্মী যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন। এই সকল মানবাধিকার কর্মী যাতে ভবিষ্যতে নিরাপত্তার সাথে নিরাপদভাবে কাজ করতে পারেন সেই পরিবেশ তৈরির সমাবেশ।
প্রিয় ভাই বোনেরা,
আজকের এই সমাবেশ শুধু রাজনৈতিক একটি দলের একটি সমাবেশ নয়। এই সমাবেশ বাংলাদেশের লক্ষ কোটি ছোট বড় মাঝারি ব্যবসায় যারা বিভিন্নভাবে নির্যাতিত, যারা বিভিন্নভাবে কষ্টের মধ্যে আছেন, সেই সকল ব্যবসায়ী যাতে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ব্যবসায় করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করার সমাবেশ।
প্রিয় ভাই বোনেরা,
আজকের এই সমাবেশ বাংলাদেশের সিভিল সোসাইটির মানুষ যাতে নিরাপদে তাদের মনোভাব, দেশ এবং জনগণকে নিয়ে তাদের চিন্তা নিরাপদে ব্যক্ত করেন, সেই অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।
প্রিয় ভাই বোনেরা,
আজকের এই সমাবেশ বাংলাদেশের ১২ কোটি মানুষের লুন্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আজ এই লাখো জনতার দিকে সমগ্র বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। কোন সেই প্রত্যাশা? সেই প্রত্যাশা হচ্ছে যে আজকে আপনারা এই লাখো মানুষ যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের সর্বত্র থেকে সকল কর্নার থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশের কোটি মানুষের প্রত্যাশা তাদের হারিয়ে যাওয়া অধিকার, তাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকার, তাদের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার, তাদের হারিয়ে যাওয়া নিরাপত্তা, মানুষের হারিয়ে যাওয়া সেইসব অধিকার পুণঃপ্ৰতিষ্ঠিত করে আপনারা ফিরে যাবেন।
প্রিয় ভাই বোনেরা,
আজ যদি এই সমাবেশ ব্যর্থ হয় তাহলে আগামীর বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে।
প্রিয় ভাই বোনেরা,
আজ যদি এই সমাবেশ ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। এই বাংলাদেশ ব্যর্থ হতে পারে না। কারণ লাখো শহিদের রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করা হয়েছে।
প্রিয় ভাই বোনেরা,
বাংলাদেশের জনগণ ব্যর্থ হয়ে যাবে যদি আজকের এই সমাবেশ ব্যর্থ হয়। কিন্তু বাংলাদেশের জনগণ ব্যর্থ হতে পারে না কারণ তারা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে।
আমার সামনে উপস্থিত তরুণ প্রজন্মসহ লাখো ভাই বোনেরা,
আপনাদের কাছে আজকে আমার জিজ্ঞাসা, আপনাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা। আপনারা কি সংগ্রামের জন্য প্রস্তুত? আপনারা সংগ্রামের জন্য প্রস্তুতু তাহলে আসুন যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ এই লাখো জনতার সমাবেশের দিকে তাকিয়ে আছে, বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা পূরণ না করে, এই সমাবেশের লাখো জনতা ঘরে ফিরে যাবে না। এই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা। এই হোক আজকে আমাদের শপথ। বাংলাদেশের মানুষের হারানো অধিকার প্রতিষ্ঠিত করে, বাংলাদেশের মানুষের হারানো অধিকার পুনরুদ্ধার করে, এই জনতা ঘরে ফিরে যাবে। সংগ্রামের জন্য সকলে প্রস্তুত কিনা? হাত তুলে সমগ্র দেশকে, সমগ্র বিশ্বকে দেখিয়ে দিন। দেশ বিদেশের গণতন্ত্রকামী মানুষ দেখে নাও, বাংলাদেশের জনগণ প্রস্তুত তাদের হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য।
প্রিয় ভাই বোনেরা,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল। বিএনপি বাংলাদেশের শান্তি প্রিয় মানুষের দল। আমরা বিশ্বাস করি. জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপির ঐক্য বিশ্বাস শক্তি হচ্ছে জনগণ। আজ জনগণ জেগে উঠেছে। আমরা এই জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের সংগ্রামের মাধ্যমে আমরা জনগণের দাবি পুনঃপ্রতিষ্ঠিত করবো।
অচিরেই স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।
আল্লাহ হাফেজ।
বাংলাদেশ, জিন্দাবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিন্দাবাদ।
বাংলাদেশের মুক্তিকামী, গণতন্ত্রকামী জনগণ, জিন্দাবাদ।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতাকর্মীর মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রেণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুরা শহর শাখা।
#RestoreCaretakerGovt
#FreeJamaatLeaders
#ControlPriceHike
#SaveBangladesh
#Jamaat
#Dhaka
Over 800 BNP leaders, activists sent to jail in Dhaka in two days. This was done just to prevent a peaceful demonstration. How can this administration conduct any election at all? @amnesty @hrw @UNHumanRights @freedomhouse https://t.co/N5eYNwblPa
Thousand of demonstrators took the streets of #Dhaka today demanding the resignation of current prime minister before the next general elections. #bangladesh#democracy